দিলু নাসের এর ছড়া ঃ হৃদয়ে একাত্তর
সেই বিভিষিকা দিন
স্মৃতির পাতায় সে দিন এখনো
হয়ে আছে অমলিন
দেখতে দেখতে দিন চলে যায়
যুগ হয়ে যায় গত
হাজার সুখের মাঝে ও এখনো
জেগে উঠে সেই ক্ষত
মনে পড়ে যায় মনে পড়ে যায়
খুব বেশী মনে পড়ে
কি ব্যথা বেদনা সহ্য করেছি
আমরা একাত্তরে
হাজার স্মৃতির ভেতরে এখনো
সেই স্মৃতি দেয় উঁকি
যখন ছিলাম উদ্বেগ আর
মৃর্ত্যুর মুখোমুখি
সুনীল আকাশে বোমারু বিমান
মাটিতে হাজার লাশ
লাশের উপরে পাক সেনাদের
বিভৎস উল্লাস
মনে পড়ে যায় পঁচিশে মার্চে
ভুট্রোর হানাদার
কৌশলে করে জাতির জনক
মুজিব কে গ্রেফতার
পাকহানাদার ধরে নিয়ে গেছে
বাঙালীর প্রিয় নেতারে
এ খবর শুনে দেশবাসী সব
স্বাধীন বাংলা বেতারে
এমন খবরে যখন বাঙালী
হলো খুব হতবাক
বেতারে তখন আসলো আবার
যুদ্ধে যাবার ডাক
মেজর জিয়া বলছি আমি
জাতির পিতার পক্ষে
এখন থেকে যুদ্ধ শুরু
স্বাধীনতার লক্ষ্যে
এ খবর শুনে বারুদ বুকে
জেগে উঠে সারা দেশ
মনে পড়ে যায় সাতই মার্চে
যুদ্ধের নির্দেশ
মনে পড়ে যায় বঙ্গবন্ধু
মুজিবের আহবানে
কি দারুন ক্রোধ জ্বলে উঠেছিলো
বাঙালীর প্রানে প্রানে ।
একে একে এসে দেশবাসীকে
শুনান আশার বাণী
খালেদ, জলিল ,বীর সেনানি
কর্নেল ওসমানী
স্বাধীন বাংলা বেতারের বাণী
ভেসে বাঙলার আকাশে
চেতনার আগুন দেয় সকলের
মনে প্রানে নিঃশ্বাসে
বীর বাঙালী দৃঢ প্রত্যয়ে
জীবন মৃর্ত্যু পণে
ফেলে দিয়ে হাল ,লাঙল জোয়াল
ছুটে যে রনাঙ্গনে
গর্জে উঠলো মানুষেরা সব
জাগলো সারাটা দেশ
কৃষান মজুর শ্রমিকেরা সব
নিলো যোদ্ধার বেশ
সামনে মৃর্ত্যু তবু মানুষেরা
ভুলে গিয়েছিলো ভয়
একটি নতুন পতাকার লাগি
ছিলো যে অকুতোভয়
জ্বললো আগুন নদী ও সাগরে
সবুজ বৃক্ষ বনে
জ্বললো আগুন শান্ত সুবোধ
লাখো মানুষের মনে
দীর্ঘ ন-মাস যুদ্ধের পর
শত্রুরা হলো শেষ
কোটি মানুষের প্রানের মূল্যে
এলো যে বাংলা দেশ
মেহের পুরের আমবাগানে
আমার সোনার বাংলা গানে
বাংলা নামের দেশের হলো
জন্মগ্রহন বিশ্ব জানে
বিশ্ব জানে আত্মদানে
মজুর চাষীর লক্ষ প্রাণে
এমন সোনার দেশের হলো জয়
কিন্তু এখন আমার দেশে
শত্রু এসে রাজার বেশে
মজুর চাষীর স্বপ্ন করে ক্ষয় ।
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।