somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিলু নাসের এর দীর্ঘ ছড়া ঃ মুজিব নামের অর্থ

২৬ শে মে, ২০০৯ রাত ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলা ও বাঙালীর কাছে
মুজিব নামের অর্থ আছে
তাহার কাছে অনেক কিছু যুক্ত
মুজিব ছাড়া বাংলানামের
দেশ না হতো মুক্ত।

ফরিদপুরের শান্ত শ্যামল
টুঙ্গিপাড়া গ্রামে
একটি ছেলের জন্ম হলো
শেখ মুজিবুর নামে।

উনিশ'শ বিশখ্রিষ্টাব্দে
১৭ই মার্চ রাতে
শেখ মুজিবুর জন্ম নিলেন
প্রদীপ নিয়ে হাতে।

সেই প্রদীপ রাঙিয়ে দিলেন
বাংলা মায়ের মুখ
তার সুবাদে ঘুচলো দেশে
শত বছরের দুখ।

জন্ম থেকে মৃত্যুবদি
সেই মানুষের চেষ্টায়
স্বাধীনতার ফুল ফুটেছে
বাংলা নামের দেশটায়

বাংলাদেশের পাখপাখালি
নদীর কথকতা
সবাই জানে জাতির জনক
শেখ মুজিবের কথা

ছেলেবেলার মুজিব যেমন
দুরন্ত চঞ্চল
তেমনি ছিলো শক্তি সাহস
চিত্তভরা বল।

তাই জীবনের শুরুতেই
স্বর্ণালী শৈশবে
বুঝলো সবে এই ছেলেটা
ব্যাতিক্রমী হবে।

তখন থেকে তার মনেতে
মানবতার টান
নির্যাতিত মানুষ দেখে
কাঁদতো সদা প্রাণ।

বয়স যখন আটারো তার
ছিপছিপে এক ছেলে
প্রতিবাদের অপরাধে
ঢুকতে হলো জেলে।

এটাই ছিলো তার জীবনে
প্রথম কারাবাস
তখন থেকে দেশের লাগি
উথলা নিঃশ্বাস।

দিনে দিনে বয়স তাহার
বাড়তে থাকে যতো
মুজিব নিলেন আরো বেশী
দেশপ্রেমেতে ব্রত।

তখন থেকে ব্রিটিশ শাসন
প্রতিবাদের ঝড়
এসব দেখে উত্তেজিত
হলেন মুজিবর।

ভীনদেশীদের কবল থেকে
করতে স্বদেশ মুক্ত
ধীরে ধীরে হলেন তিনি
রাজনীতিতে যুক্ত।

বড় বড় রাজনীতিবিদ
ছিলেন যারা বঙ্গে
শেখ মুজিবের ঘনিষ্ঠতা
বাড়লো তাদের সঙ্গে।

সুভাষবসু শেরেবাংলা
সোহরাওয়ার্দির সাথে
শেখ মুজিবের লেনাদেনা
বাড়লো দিনে রাতে।

তাদের থেকে রাজনীতির
শিক্ষা নিয়ে শেষে
মুজিবে দেন জ্বালাময়ি
ভাষণ সমাবেশে।


রাজনীতি আর পড়ালেখার
সঙ্গে মুজিবরে
তখন থেকে সারাটা দেশ
বেড়ান ঘুরে ঘুরে।

দিনে দিনে ছড়িয়ে পড়ে
তার সুনাম ও খ্যাতি
জনগণের সঙ্গে বাড়ে
হদ্যতা ও প্রীতি।

সাতচল্লিশ সালে ব্রিটিশ
আসলো ভারত ছেড়ে
কিন্ত তাহার কর্তব্য
অনেক গেল বেড়ে

ব্রিটিশ গেলো সত্যি ঠিকই
ভারত হলো ধ্বংস
বাংলা নামের দেশটা হলো
পাকিস্তানের অংশ।

পাকিস্তানের নেতারা সব
হাজারো কৌশলে
করতে এলো বাঙালিদের
পিষ্ঠ যাতাকলে।

এসব দেখে শেখ মুজিবুর
আক্রোশ নিয়ে বুকে
বাঙালীর হয়ে পশ্চিমাদের
সামনে দাঁড়ান রুখে।

লক্ষ হাজার বাঙালি জাতির
মানবিক অধিকার
আদায় করতে শেখ মুজিবুর
জেলে যান বারবার।

পঞ্চাশ থেকে ষাটের দশক
দীর্ঘ সময় ধরে
দাবীর মিছিলে মুজিব ঘুরেন
পথে আর প্রান্তরে।

শহর নগর গঞ্জগ্রামে
মুজিবের গর্জনে
কাঁপন ধরায় পশ্চিমাদের
ক্ষমতার আসনে।

ভীতু হয়ে তারা পথঘাটে শত
মানুষের প্রাণ কাড়ে
সবুজ শ্যমল পরিবেশ কাঁপে
অস্ত্রের ঝংকারে।

তবু বাঙালি পায় নাতো ভয়
হয়নাতো কেউ ভীত
বরং দেশটা দিনে দিনে হয়
প্রতিবাদে মুখরিত।

পাকিস্তানিরা দেখল যখন
হয়না বুলেটে কিছু
তখন তাহারা কৌশলে নিলো
মুজিবের পিছু পিছু।

মামলার পর মামলা সাজিয়ে
মুজিবের নামে তারা
পাল্টাতে চায় গণদাবী আর
আন্দোলনের ধারা।

কিন্ত এসব তুচ্ছ করিয়া
মুজিবুর রহমান
বজ্র কন্ঠে গাইতে থাকেন
মুক্তির জয়গান।

ছেষট্টিতে শেখ মুজিবের
ছয়টি দফার ডাকে
দেশটা জুড়ে জাগলো মানুষ
লক্ষ লাখে লাখে।

ছয়টি দফা মানে হলো
স্বাধীনতার ডাক
দিকে দিকে উঠল দাবী
আইয়ুব নিপাত যাক।

এসব দেখে আইয়ুবশাহীর
বক্ষ দুরুদুরু
করলো আবার নতুন করে
চক্রান্ত শুরু।

অবশেষে তারা আটষট্টিতে
করে নয়া এক ফন্দি
আগরতলা ষড়যন্ত্রে
মুজিবকে করে বন্দি।

মুজিবের নামে পশ্চিমাদের
ফরমান হয় জারি
দেশ বিদেশে রটায় তিনি
ষড়যন্ত্রকারি।

এসব শুনে দেশের মানুষ
সবাই হলো ক্রুদ্ধ
কৃষাণ মজুর রাজপথে এলো
হাতুরি শাবল শুদ্ধ।

শ্রমজীবি আর ছাত্র জনতা
করলো সকলে যুক্তি
দরকার হলো প্রাণের বদলে
চাই মুজিবের মুক্তি।

"জেলের তালা ভাঙবো
শেখ মুজিবকে আনবো"

বজ্র কঠিন শ্লোগান এবং
লাখ মানুষের জোয়ারে
অবশেষে আনে চরম আঘাত
পশ্চিমাদের দোয়ারে।

জনতার রোষে শেখ মুজিবুর
জেল থেকে পেয়ে ছাড়া
কোটি মানুষের ভালোবাসা দেখে
হলেন আত্মহারা।।

অনেক লোকের জীবন এবং
অনেক রক্ত দামে
মুজিব তখন ভূষিত হলেন
বঙ্গবন্ধু নামে।
এই ভালোবাসা করলো তাহাকে
আরো বেশী নির্ভয়
মুজিব বুঝতে পারলেন জয়
আর বেশী দুর নয়।

উনসত্তরে শুরু হয় দেশে
বিশাল আন্দোলন
এতে যোগ দেয় সারা বাঙলার
আপামর জনগণ।

তখন প্রতিটি মানুষের কাছে
মুজিব চোখের মনি
আকাশে বাতাসে কম্পিত হয়
মুজিব নামের ধ্বনি।

মুজিবের নাম জাগলো সারাটা দেশ
সকলে চায় এ পরিণতির শেষ।

মানুষের চাপে পড়ে শাসকেরা শেষে
আবার নিবার্চন দিলো যে দেশে ।

সত্তর সালের এই নির্বাচনে
মুজিব হলেন জয়ী প্রতি আসনে।

তবু শাসকেরা ছাড়তে চায় না ক্ষমতা
বঙ্গবন্ধু মনেন না কোন সমতা।

তখন তাহার একটি শুধুই দাবী।
এই দেশ ছেড়ে বল তোরা কবে যাবি?

দিকে দিকে দাবী উঠলো স্বাধীনতার
গড়ে তোলা হলো প্রতিরোধ দুর্বার।

একাত্তরের সাতই মার্চ রেসকোর্স ময়দানে
বঙ্গবন্ধু মন্ত্র দিলেন লক্ষ কোটি প্রাণে।

"এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।

মুজিবের ডাকে মানুষেরা সব
ভয় দ্বিধা যায় ভুলে
ঘরে ঘরে সবে দূর্গ গড়ে তোলে।

পচিঁশে মার্চ রাত্রি গভীর ঘুমে সব অচেতন
এমন সময় চারিদিকে উঠে বুলেটর গর্জন
পাকিস্তানের দানবেরা হেসে হেসে
লাগালো আগুন সারাটা বাংলাদেশে।

বাঙালি জাতিকে করে দিতে নিঃশেষ
মুজিবকে নিয়ে যায় যে নিরুদ্দেশ।
তবু মুজিবের সুকঠিন নির্দেশে
যুদ্ধে নামলো বাঙালিরা হেসে হেসে।

যুদ্ধের মাঠে মুজিবের গর্জনে
দিয়েছে প্রেরণা প্রতি যোদ্ধার মনে।

দেশটা যখন কাঁপছে দারুন ত্রাসে
মুজিব তখন পশ্চিমা কারাবাসে।

পাকিস্তানের দানবেরা মিলে তার
শরীরে করলো অনেক অত্যাচার।

দেখালো তাহাকে প্রাণে মারবার ভয়
তবুও মুজিব মানেননি পরাজয়।

যুদ্ধে যুদ্ধে কেটে গেল নয় মাস
শোকে ভারী হলো স্বদেশের নিঃশ্বাস।

অবশেষে এলো নতুন সূর্যদয়
আকাশে বাতাসে ধ্বনিত হইল
জয় বাংলার জয়
জয় মুজিবুর জয়।

নীড়ের পাখিরা ফিরে এলো সব ঘরে
মুজিব তখনো পশ্চিমা করাগারে।

বাহাত্তরের দশই জানুয়ারী শেষে
অশ্রু নয়নে জনক এলেন দেশে

তাকে কাছে পেয়ে সাত কোটি সন্তান
কন্ঠ মিলিয়ে গায় মুক্তির গান।

অবাক নয়নে বিশ্বের সারা দেশ
দেখলো মুজিব এবং বাংলাদেশ।

বাঙালি বল্ল এই মুজিবের জন্য
বিশ্বের কাছে আমরা হলাম ধন্য।

যুদ্ধের পর দেশ ছিল এলোমেলো
তবুও মানুষ স্বাধীনতা ফিরে পেলো।

জাতির জনক হয়ে নিজ উদ্যোগী
দেশটা গড়তে হলেন যে মনোযোগী।

বাহাত্তর আর তেহাত্তরের এরপর
দুর্যোগ নিয়ে এলো যে চুয়াত্তর
দেশে দেখা দিল দুর্ভিক্ষ ও খরা
বঙ্গবন্ধু হলেন দিশেহারা।

সেই সুযোগ কে লাগালো তখন কাজে
এদেশের কিছু লোক ছিলা যারা বাজে
যারা ছিলো পশ্চিমাদের ইস্টি
বাঙলায় আবার পড়লো তাদের দৃষ্টি।

পঁচাত্তর ঘন কালো এক রাতে
কেঁপে উঠে দেশ বুলেট বৃষ্টিপাতে।

সে বুলেট কাড়ে জনকের তাজা প্রাণ
চিরতরে থেমে গেলো শান্তির গান।

মুশতাক নামে একটা মীরজাফর
স্তব্ধ করলো জাতির কন্ঠস্বর।

করতে কুলষ মুজিবের এই দেশটা
করেছে তাহারা অনেক রকম চেষ্টা।

কিন্তু পারেনি পারবে না কোনদিন
মানুষের মনে মুজিব যে অমলিন।

মুজিব মানেই বাংলা বাঙালি জাতি
আঁধারের মাঝে মুজিব আলোকবাতি।
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×