ছাত্র ভিসায় বিলেতে যাহারা
এসেছেন ঝাকে ঝাকে
ইদানিং তারা অনেকে আছেন
ভীষন দুর্বিপাকে
যারা এসেছেন স্ত্রী এবং
পুত্র কন্যা সহ
দুঃখ কষ্টে তাদের জীবন
হচ্ছে দুর্বিসহ
পড়া লেখা সব শিকায় উঠেছে
অভাব করছে তাড়ণ
বড় মুশকিল হয়েছ তাদের
এখানে জীবনধারণ
ভিসার মেয়াদ পূর্ণ হয়ে
অবৈধ আজ যারা
ইমেগ্রেশন পুলিশের ভয়
করছে তাদের তাড়া
মেট্রো- ট্রেইনে বাসে প্রতিদিন
দেখা যায় এই দেশে
অনেক বাঙালী ছাত্রছাত্রী
ঘুরে ভিখারীর বেশে
অভাবে কারো বা খুব সহজে
স্বভাব হচ্ছে নষ্ট
সুখের আশায় দ্বিধাহীন ভাবে
হচ্ছেন পথভ্রষ্ট
আলো ঝলমল অচেনা শহরে
পথে হেটে প্রতিদিন
অনেক মেধাবী তরুণের আজ
স্বপ্ন হচ্ছে লীন
সোনার হরিণ ধরতে আসিয়া
যারা পড়েছেন আটকা
তারা তো এখন না ঘরকা -
না রয়েছেন ঘাটকা
দিলু নাসের এর ছড়া ঃ বিলেতে বাঙালী স্টুডেন্ট এর জীবনযাপন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৯টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।