নির্বাচনের ডামাডোলে
২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নির্বাচনের ডামাডোলেসাইয়িদ রফিকুল হক
নির্বাচনের ডামাডোলে
খাচ্ছে লোভী ডিগবাজি,
এরা সবাই টাকার কুমির
কেউ বা আবার হাজি!
অনেকজনের ডিগ্রী আছে
বিদেশ থেকে আনা,
এমন সুধীর নামটা নেওয়া
ভীষণরকম মানা!
অর্থলোভে অনেকজনই
হচ্ছে ভীষণ পাগল,
এরা এখন খাচ্ছে সবই
যেন আস্ত ছাগল!
লোভের আগুন বাড়ছে বেশি
পুড়ছে কারও মন,
এতো টাকার পরও দেখি
চাচ্ছে আরও ধন!
মানুষ এখন ধনের পাগল
টাকায় নড়েচড়ে,
হুঁশ থাকে না অনেকজনের
দেখলে টাকা কড়কড়ে!
আগের মতো নেতা নাইরে
হবে দেশের সন্তান,
এখন সবাই চাচ্ছে শুধু
দখল নিতে ময়দান!
নির্বাচনের ডামাডোলে
অনেকজনই পাগল,
নিজের লোভে দিচ্ছে খুলে
দেশ-জনতার আগল।
নিজের স্বার্থে নিজের লোভে
কমছে সবার বিবেক,
রাজক্ষমতার লোভে সবাই
হইছে এখন এক!
দেশের কথা ভাবতে গিয়ে
অনেকজনই লোভী,
এদের কথায় ভুলছে নাতো
ঘরপোড়া ওই ভবী!
নির্বাচনের ডামাডোলে
ঠিক নাইরে মাথা,
ইতিহাসের পৃষ্ঠা খুলে
দিসনে কারও ব্যথা।
দেশের কথা ভেবে সবাই
হও রে মানুষ খাঁটি,
দেখবে তখন সোনা হবে
বাংলাদেশের মাটি।
সাইয়িদ রফিকুল হক
২৬/১০/২০১৮
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)
তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?
তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের...
...বাকিটুকু পড়ুন
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন