অনেক কথা বলি না
৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক কথা বলি নাসাইয়িদ রফিকুল হক
অনেক কথা বলতে গিয়ে
বলিনারে ভাই,
সত্যকথার মিলবে নাতো
এই দুনিয়ায় ঠাঁই।
সত্যবাদীর বিপদ ভীষণ
শত্রু চারিদিকে,
মিথ্যাবাদীর আওয়াজ বেশি
বিজয় দিকে-দিকে!
মিথ্যা বললে সবাই খুশি
কেউ করে না রাগ,
সত্য বললে সবার কাছে
হবে তুমি বিরাগ!
কলিকালের কালজামানায়
দেখছি অনেককিছু,
সত্য বললে মিথ্যাবাদী
লাগবে তোমার পিছু!
তাই বলে কি সত্য ছেড়ে
হবে তুমি কানা?
সত্যবাদী শুনবে নাতো
মিথ্যাবাদীর মানা।
অনেক কথা বলিনারে
বুকটা ফাটে দুঃখে,
দেশের কথা শুনি এখন
মিথ্যাবাদীর মুখে!
ঢং ধরেছে ভান করেছে
মিথ্যাবাদীর দল,
ওদের বুকে হিংসাভরা
মাথায় শুধু মল!
অনেক কথা বলতে গিয়ে
বলিনারে ভাই,
এই দুনিয়ায় সত্য শোনার
মানুষ কোথাও নাই।
অনেক কথা বলি নারে
বাধা আসবে জোরে,
মনের দুঃখ বাড়বে আরও
মিথ্যাবাদীর শোরে।
সাইয়িদ রফিকুল হক
২৯/১০/২০১৮
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)
তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?
তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের...
...বাকিটুকু পড়ুন
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন