লোভীর দল
০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লোভীর দলসাইয়িদ রফিকুল হক
অর্থলোভী-খাদ্যলোভী
পায় না ভালোকিছু,
লোভআগুনের শিখা দেখে
হাসে কোলের শিশু!
লোভ করিতে ভীষণ মানা
লোভ যে বড় পাপ,
লোভ জমিয়া হয় যে পরে
বিরাট বড় সাপ!
সাপগুলো সব গর্ত থেকে
দিচ্ছে ভীষণ উঁকি,
এরা সবাই রক্তলোভী
আবার আগুনমুখী!
অল্পে এরা তুষ্ট নয় রে
চায় যে খুবই বেশি,
বুদ্ধিদোষে না পারিলেও
এদের আছে পেশী!
লোভীর দলে মিষ্টিকথা
যতই বলুক সুখে,
ওই হাসিতে ঢেউ জাগে না
বীর-জনতার বুকে।
মানুষগুলো মূর্খ এখন
বোঝে নাতো ভালো,
নিজের পায়ে কুড়াল মেরে
মুখটি করে কালো!
হায় রে মানুষ, ফিরবে কবে
আবার তোদের হুঁশ,
স্বার্থলোভে দিন-রজনী
খাবি কত ঘুষ?
অতিলোভে তাঁতী নষ্ট
বলেন সুধীজনে,
নীতিকথা থাকবে নাকি
সন্ত্রাসীদের মনে?
লোভীর দলে পায় না সুখ
লেখা ইতিহাসে,
দেশ-জনতার হয় না কিছু
পাপীর দীর্ঘঃশ্বাসে।
সবাই যদি একটু রুখে
দাঁড়ায় আগের মতো,
পাপীর দলে হবেই হবে
চিরতরে নত।
সাইয়িদ রফিকুল হক
০২/১১/২০১৮
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)
তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?
তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের...
...বাকিটুকু পড়ুন
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন