চিরঅন্ধ
১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চিরঅন্ধসাইয়িদ রফিকুল হক
অন্ধ ছিলে ভালো ছিলে
তবুও বিবেক ছিল খোলা
এখন তোমার বিবেক অন্ধ
চক্ষু শুধু খোলা!
যে হৃদয় ছিল ফুলের মতো
সেখানে আজ শ্বাপদের বাস,
অথবা তোমার হৃদয়ভূমি আজ
ঘাতক-চাষের নিরাপদখনি!
তোমার হৃদয় শুধু পরিত্যক্ত বলে
সেখানে জুটেছে আগাছার দল!
শক্ত পাথরের মতো হৃদয়ে
আগাছারা গেঁথে আছে কতকাল।
তোমার হৃদয় এখন রীতিমতো ভাগাড়,
সেখানে আজ আর অবশিষ্ট নেই
সামান্য একটুকরো পলিমাটি,
হৃদয়ে তোমার ফুল ফুটবে কীভাবে?
ভুজঙ্গের মতো হৃদয় তোমার
ফণা তোলে বারেবারে,
ভালোবাসা চেনে নাকো
দংশন চেনে দক্ষতার সাথে!
মানুষ তুমি শুধু অবয়বে
আর সবই তোমার পাশবিক,
তবুও তোমার মনে দেখি
আত্মতৃপ্তির ভয়ংকর হাসি!
অন্ধ ছিলে ভালো ছিলে
তবুও দেখতে মনের চোখে,
এখন বন্ধ তোমার হৃদয়-দুয়ার,
তুমি যে এখন চিরঅন্ধ!
সাইয়িদ রফিকুল হক
১৫/১১/২০১৮
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬
গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪

শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে...
...বাকিটুকু পড়ুন
কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং...
...বাকিটুকু পড়ুনএমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯

এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প...
...বাকিটুকু পড়ুন