আমার প্রিয় পোস্ট

স্বপ্ন দেখি সীমাহীন

সিগারেট কেন খাই

২০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:২৭

শেয়ারঃ
0 1 0

আমরা যারা সিগারেট খাই, তাদেরকে প্রায়ই একটি প্রশ্নের মুখোমুখি হতে হয় - সিগারেট কেন খান? বিশেষ করে মেয়েরা প্রশ্নটি বেশি করে। সিগারেট কেন খাই- এর উত্তরটা যদি হয় ছড়ায় ছড়ায়, তাহলে কেমন হয়..........

পথে যেতে যেতে
যার রং ফিরোজা কালার
সেই ফিরোজা খালার
ছোট মেয়ে ইরিনা
বলেছিল বিড়ি না
খেতে
পঞ্জিকার বারোমাস
মেজো খালা অঞ্জনা
গঞ্জিকা কেন খাস
বলে করে গঞ্জনা
তারপরও বারমাস
বিড়ি টানি গাঁজা খাই
কেন টানি কেন খাই?
বলি তাই
ও-পাড়ার সুন্দরী
গিরিবালা দেবী
তার নাকি ভাল লাগে
গাঁজা-বিড়ি সেবী

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৩০
সত্যের মত বদমাশ বলেছেন: উত্তরটা সম্ভবত পেয়ে গেছি..


...ও-পাড়ার সুন্দরী
গিরিবালা দেবী
তার নাকি ভাল লাগে
গাঁজা-বিড়ি সেবী:)
৩. ২০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৪০
সত্যের মত বদমাশ বলেছেন: আমার ব্লগে আইসেন একবার।
কথা হবে।
২০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৫২

লেখক বলেছেন: আসবো।

৪. ২০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৪৬
মোহাম্মদ আরজু বলেছেন: সিগারেট খাওয়ার অপরাধে ৫০ টাকা জরিমানা করা হইলো।
৫. ২০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৫১
টিআইঅন্তর বলেছেন: টাকাটা কখন দিবেন কন? টাকার অভাবে সিগারেট খেতে পারছি না।
৬. ২০ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:২৭
নাজমুল আহমেদ বলেছেন: ছিগ্রেট টানা ভালা ;)

আইয়েন ছিগ্রেট টানি B-)

২১ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:৫৩

লেখক বলেছেন: ছিগ্রেট টানা ভালা মানে, জব্বর ভালা। আইয়েন টানি। কিন্তু এই প‌্যাকেটখান কোনহানে পাইলেন ভাইজান।

৭. ২০ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৪৯
জরিণা বলেছেন: ও-পাড়ার গিরিবালা দেবী
তাকে গিয়ে বলি
৫০ টাকা জরিমান দিবি।
২১ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:৫৫

লেখক বলেছেন: জরিনা বিবি, টাকাটা হাতে পেলে জানাবেন কিন্তু।

৮. ২০ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৫৩
হাসান মাহবুব বলেছেন: সিগারেট খাইনা...................................................।














দুইদিন ধৈরা।
২১ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:৫৬

লেখক বলেছেন: আপনার কি জন্ডিস হইছে ভাইজান। সিগারেট খাইতে গেলে মুখে গন্ধ কয়!

৯. ২১ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:৩৬
ফিরাখ রাইয়ান সুহান বলেছেন: খারাও হাল্কার উপর ঝাপসা দুইডা বাড়ি দিয়া লই।
২১ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:৫৬

লেখক বলেছেন: বাড়িটা বিড়ি, সিগারেট না গাঞ্জার?

১০. ২১ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:৩৯
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

ছড়ররররররররড়া ভালইছে, সুভানাল্লা !

তুমি শেষ পর্যন্ত এলে, দেরিতে হলেও দেখে ভালো লাগছে ।
ইতোমধ্যে বেশ কয়েকটা পোস্ট দিয়েছো দেখলাম । গত তিন বছরে এ-কয়টা মাস ব্লগে বসিনি, ইচ্ছে করেই বসিনি ।

ব্লগে এখন প্রাণ নেই, দেহ আছে, সে দেহে আবার রক্ত শূণ্যতা ।

যাই হোক, পুরোদমে চলতে থাকুক লেখার কারুকাজ ।


শুভ ব্লগিং ।
১১. ২১ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:০৫
টিআইঅন্তর বলেছেন: শেষ পর্যন্ত এলাম। নতুন বলে এখনো সবকিছু ভাল করে বুঝতে পারছি না।
প্রতিদিনই একটা করে পোস্ট দিচ্ছি। যা মন চাইছে।
ব্লগে এখন প্রাণ নেই, দেহ আছে, সে দেহে আবার রক্ত শূণ্যতা - তোমার এ কথার মানে বুঝলাম না। বুঝিয়ে বোলো।
আর একটা খবর, শেষ পর্যন্ত অপরবাস্তব বইটা কালেকশন করেছি। তোমার গল্পটা অসম্ভব ভাল লেগেছে। ছোট গল্প সতিকার অর্থে যেমন হওয়া উচিৎ, তাই হয়েছে। অবচেতন মনে আমরা সবাই এমন দুঃস্বপ্নেই রয়েছি। আমার অনাগত সন্তানের ভবিষ্যৎ কি হবে! আমরা কি পারবো একটি সুন্দর পরিচ্ছন্ন পৃথিবীর নিশ্চয়তা দিতে!
আবার কথা হবে।
১২. ২২ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:৪২
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

"নতুন বলে এখনো সবকিছু ভাল করে বুঝতে পারছি না।"

সেটাই স্বাভাবিক । তবে, তুমি খুব দ্রুতই সবকিছু বুঝে ওঠতে পারবে বলে বিশ্বাস ।
দরকার শুধু চোখ-কান খোলা রেখে চলা । চারদিকে সজাগ দৃষ্টি । পন্ডিতি কইরা আর বেশী না বলি ।

আপাতত একটা টিপস, তুমি যদি কারো ব্লগ পড়তে চাও তো, তার নাম/নিক এর ওপর ক্লীক করলেই তার ব্লগে যেতে পারবে ।


অপরবাস্তব এ আমার গল্পটি ছাড়া বাকি প্রায় সবগুলো গল্পই অসাধারণ । বিশেষ করে, নতুন একটা গল্প ধারা হয়তো তুমি এ বইতে লক্ষ্য করেছো । এ ব্লগে কিছু অসাধারণ গল্পকার আছেন, এটা এখনকার কৃতিত্ব ।

ভালো থাকো ।

 

মোট সময় লেগেছে ১.৯৪১৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি গান লেখার চেষ্টা করি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই