somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চারশ’ বছর আগের ঢাকার মুসলিম ঐতিহ্য

০৭ ই অক্টোবর, ২০১০ বিকাল ৫:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


‘সিলসিলাতি তাওয়ারিখের’ ইতিহাসবিদ সোলায়মান উল্লেখ করেছেন বাংলার এক প্রকার সূক্ষ্ম সুতিবস্ত্র ওখানকার মুসলিম তাঁতীরা বয়ন করেন যা একটা আংটির ভেতর দিয়ে অনায়াসে বহন করা যায়
ঢাকার ঐতিহ্য বহির্বিশ্বে ছড়িয়ে পড়েছিল ঢাকাই বস্ত্রের জন্য। এই বস্ত্রশিল্প মূলত মোগলদের পৃষ্ঠপোষকতায় পূর্ণতা লাভ করেছিল। রকমারি বস্ত্র শিল্পের মাঝে এদেশের চারু ও কারুশিল্পীদের সৃষ্ট আপন মনের মাধুরী মেশানো মসলিন বস্ত্র ছিল প্রধান। মসলিন তার সূক্ষ্মতা ও রমণীমোহন পেলবতার জন্য জয় করে নিয়েছিল সম্রাট, সম্রাজ্ঞী, নায়েবে নাজিম, শাহজাদা-শাহাজাদিদের হৃদয়। সূক্ষ্ম বস্ত্রের জন্য প্রাচীন বাংলার গৌরব ছিল অবশ্য প্রাক মুসলিম যুগেই। ওই সময়ের ঢাকাই বস্ত্রের ইতিহাস অন্ধকারাচ্ছন্ন হলেও মধ্যযুগীয় বাংলার মুসলিম সুলতানদের আমলে মসলিন বিষয়ক কথকতা ইতিহাসে লিপিবদ্ধ আছে। ত্রয়োদশ শতকে বিশ্বখ্যাত পর্যটক ইবনে বতুতা যখন সোনারগাঁ আসেন তিনি সোনার গাঁয়ের মুসলিম তাঁতীদের বয়নকৃত সূক্ষ্ম বস্ত্রের ভূয়সী প্রশংসা করেছিলেন। চতুর্দশ শতকে গিয়াসুদ্দিন আজম শাহের রাজত্বকালে চৈনিক পরিব্রাজকরা কংসুলোর নেতৃত্বে সোনারগাঁ, পাণ্ডুয়া ভ্রমণ করেছিলেন। চীনা দূতদের মালদহের আম খাওয়ানোর পাশাপাশি সূক্ষ্ম মসলিন বস্ত্র উপহার দেয়া হয়েছিল। চীনাদের ইতিহাস মিংশরে বাংলার মসলিনের কথা উল্লেখ আছে। চীনা দূতেরা বাংলার মুসলিম কারিগরদের বয়নকৃত কয়েক পদের বস্ত্রের কথা উল্লেখ করেছিলেন। এরও আগে আরবীয় বণিক, ঐতিহাসিক সোলায়মানের নবম শতাব্দীতে লেখা ‘সিলসিলাতি-তাওয়ারিখের’
ইতিহাসবিদ সোলায়মান উল্লেখ করেছেন বাংলার এক প্রকার সূক্ষ্ম সুতিবস্ত্র ওখানকার মুসলিম তাঁতীরা বয়ন করেন যা একটা আংটির ভেতর দিয়ে অনায়াসে বহন করা যায়। এ সূত্র থেকে প্রমাণ মিলে বাংলার মসলিনের নান্দনিক আকর্ষণ হাজার বছর আগেই আরব বিশ্বে পৌঁছে গিয়েছিল। সে সময়ে জেদ্দা, বসরা, মশুল বন্দরেও ব্যবসায়ীদের আরোধ্য বস্ত্র হিসেবে পরিচিতি পায় বাংলার মসলিন। তবে সে সময়ে বাংলার সূক্ষ্ম বস্ত্র কি নামে পরিচিত ছিল তা জানা যায়নি। সপ্তদশ শতকে ইংরেজদের কাছে ঢাকাই বস্ত্র পরিচিতি লাভ করে ‘মসুলিন’ হিসেবে। ইংরেজরা কেনইবা ঢাকাই বস্ত্রের নাম ‘মসুলিন’ দিয়েছিলেন তার কারণও জানা যায় না। মসলিন গবেষকরা ধারণা করেন ইরাকের ‘মোসুল’ বন্দরে বাংলার বস্ত্রের উপস্থিতির কারণে বাংলার বস্ত্র ‘মসুলিন’ আখ্যায়িত হতে পারে। বাংলার বস্ত্রের ‘মসলিন’ নামকরণ যেভাবেই হোক না কেন মসলিনের আকর্ষণীয় ও রুচিস্নিগ্ধ নামের আড়ালে রাজসিক আভিজাত্যের বর্ণাঢ্য ছাপ পাওয়া যায়। মলমল খাস মলবুস খাস নামক মসলিন ছিল শ্রেষ্ঠ।‘আঁবে-ই-রওয়া’ নামে এক ধরনের উৎকৃষ্ট মসলিন সোনারগাঁ, ঢাকা, জঙ্গলবাড়ি, বাজিতপুর, তিতাবাদী মুসলিন কারিগররা বয়ন করত। ‘আঁবে-ই-রওয়া’ ফার্সি শব্দ, অর্থ (প্রবাহিত স্বচ্ছ রজতধারা) ‘শাবনাম’ মসলিনের অর্থ ভোরের শিশির। মলমল খাস, মলবুস খাস, আঁবে-ই-রওয়া, শাবনাম, ঝুনা, বদনখাস, আলিবালি, শর-বন্দ, শরবেত হরেক পদের মসলিন তৈরিতে মুসলিম কারিগরদের সুনাম ছিল। উপরোক্ত বস্ত্রগুলোর বর্ণাঢ্য নামের কারিশমাই প্রমাণ করে দেয় এই বস্ত্রগুলোর নির্মাণের পেছনে রাষ্ট্রের উঁচুস্তরের লোকজনের উৎসাহ-অনুপ্রেরণা সর্বোপরি পৃষ্ঠপোষকতা ছিল। এ নামগুলো ছিল মুসলিম রাজন্যবর্গদের দেয়া নাম, তাতে কী সন্দেহের অবকাশ থাকতে পারে। মধ্যযুগীয় ইতিহাসের পণ্ডিত ড· আবদুল করিম এবং তার পাশাপাশি ইংরেজ ঐতিহাসিকরাও দ্ব্যর্থহীনভাবে উল্লেখ করেছেন মসলিন বয়ন শিল্পে ঢাকা, সোনারগাঁ, তিতাবাদি, জঙ্গলবাড়ি, ধামরাই, বাজিতপুরের মুসলিম কারিগরদের বিশেষ অবদান ছিল। শুধু মসলিন বয়ন শিল্পই নয়, মসলিন কাপড়কে আকর্ষণীয় ও বর্ণাঢ্য করে তোলার জন্য সোনা-রূপার সূক্ষ্ম কারুকাজের শিল্পীরাও ছিল অধিকাংশ মুসলিম। সুতাতে রঙ করা, রিফু করা, ইস্ত্রি করার কাজেও ঢাকা, সোনারগাঁয়ের তাঁতীদের সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল। বিশেষত মলমল খাস, মলবুস খাস মসলিন ছিল দিল্লির সম্রাট ও সম্রাজ্ঞীদের জন্য। ‘সরকার ই-আলী’ মসলিন ছিল মুর্শিদাবাদের নবাব ও নায়েবে নাজিমদের জন্য। মসলিনে যত বেশি সুতা থাকত এবং যে মসলিনটি ওজনে হালকা ছিল সে মসলিনই সর্বোৎকৃষ্ট মসলিন হিসেবে বিবেচিত হতো। সম্রাট আওরঙ্গজেবকে একখণ্ড মলমল খাস মসলিন পাঠানো হয়েছিল যার ওজন ছিল ৭ তোলা এবং ওই সময়েই ওই মসলিনটির মূল্য ছিল ৪০০ টাকা। সুবেদার ইসলাম খান দিল্লির সম্রাট জাহাঙ্গীর এবং সম্রাজ্ঞী নুরজাহানকে সোগারগাঁয়ের খাসনগরের তৈরি বিশ হাজার টাকার ‘মলমল খাস’ মসলিন পাঠিয়েছিলেন। এসব মসলিন এত সূক্ষ্ম এবং ওজনে এত পাতলা ছিল যে, অধিকাংশ মসলিনের ওজনই ৭ তোলা থেকে ২০ তোলার অধিক হতো না। একবার ‘আঁবে-ই-রওয়া’ নামে মসলিনের এক খণ্ড কাপড় প্রাসাদের সম্মুখস্থ জমিনের ঘাসের ওপর শুকাতে দেয়া হয়েছিল কোন এক কৃষকের গাভী মসলিনকে ঘাষ মনে করে পুরো মসলিন খণ্ডটিই উদরস্ত করেছিল। নবাব আলিবর্দী খাঁ ওই গাভীর মালিকের প্রতি অসন্তুষ্ট হয়ে তাকে শহর থেকেই বের করে দিয়েছিলেন। এমনি অনেক রসালো চকমপ্রদ উপাখ্যান মসলিন সম্পর্কে ছড়িয়ে আছে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×