প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে গতকাল জানিয়েছেন যে তাঁর সরকার ডিজিটাল বাংলাদেশ গঠনে সম্পূর্ণ প্রস্তুত। কিন্তু পুরো প্রক্রিয়াটা আটকে আছে index.htlm
“এই ফাইলটা আসলে সবচেয়ে দরকারি ফাইল” প্রধানমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের জানান। “এটা আমাদের সার্ভারে স্থাপিত হলে সম্পূর্ণ ডিজিটাল হয়ে যাবে সরকারী কাজকর্ম।”
বিভিন্ন কারণে আটকে আছে এই ফাইলের কাজ। আইটি বিশেষজ্ঞরা যথাসাধ্য চেষ্টা করছেন এই ফাইলের কাজ এই অর্থবছরেইসম্পন্ন করতে। বিরোধীদলের ক্রমাগত অসহযোগিতা আর আন্দোলনের কারণে পিছিয়ে পড়ছে এর অগ্রগতি।
“নিজে শিক্ষা ও প্রযুক্তি থেকে দূরে তাই থাকলে উনি তো বাধা দেবেনই…” নাম উল্লেখ না করে ক্ষোভ প্রকাশ করলেল প্রধানমন্ত্রী। “ম্যাট্রিক পাশ না করে index.htlm কি সেটা উনি বুঝবেন কি করে?” উপস্থিত সাংবাদিকদের জিজ্ঞেস করেন উনি।
অনুসন্ধান করে জানা গেছে তথ্যপ্রযুক্তির জন্য index.htlm ফাইলের কোনো বিকল্প নেই। বিশ্বের অনেক বড় বড় তথ্য প্রযুক্তি কোম্পানি,যেমন গুগল, ইয়াহু এদের সবারই index.htlm ফাইল আছে। বাংলাদেশে এই ফাইল তৈরি হলে এটাই হবে এই দশকের সবচেয়ে বড় প্রযুক্তিগত সাফল্য।
সরকারের আইটি প্রযুক্তিবিদরা অনেকদিন ধরেই বুয়েটের সাথে কাজ করে যাচ্ছেন এই ব্যাপারে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীও এই কাজের গতিতে সন্তোষ প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর মত তিনিও আশা প্রকাশ করেন যে এই বছরেই index.htlm নির্মানকাজ শেষ হবে। এর কাজ শেষ হলে দেশের অন্তত তিনকোটি মানুষ তথ্যপ্রযুক্তির সুফল ভোগ করবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


