somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোবাইল ফোনে এফ এম রেকর্ডার নেই ত কি হয়েছে?? এবার খুব সহজেই এফ এম রেডিওর গান রেকর্ড করুন আপনার কম্পিউটার এ!!

১৪ ই অক্টোবর, ২০১১ বিকাল ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এফ এম রেডিও শুনতে কে না পছন্দ করে। প্রতিদিনই নতুন নতুন সব গানের সমাহার নিয়ে আমাদের সামনে হাজির হয় এফ এম স্টেশন গুলি। বাজারে যদিও অনেক কম দামে এফ এম রিসিভার পাওয়া যায় তবে বেশির ভাগ মানুষই এখন এফ এম শোনে মোবাইল ফোনে। হয়ত গান শুনতে শুনতে কোনটা অনেক ভাল লেগে গেল। তখন মনে হয় ইশ যদি এই গানটা আমার কম্পিউটার এ থাকত। :((তাহলে পরে যেকোনো সময় আবার শুনতে পারতাম। এ জন্যে অবশ্য অনেক কম্পানির মোবাইল ফোনেই এফ এম রেকর্ডার যুক্ত থাকে। তবে তা সংখ্যায় কম। ধরুন আপনার ফোনে এফ এম আছে কিন্তু এটার রেকর্ডার নাই অথবা আপনি সাধারন এফ এম রিসিভার ব্যাবহার করেন তখন কি করবেন? নিজের ইচ্ছে টাকে অপূর্ণ রেখে দেবেন? কখনই না!!

আপনি ইচ্ছে করলেই একটা সহজ বুদ্ধি খাটিয়ে গান রেকর্ড করতে পারেন তাও আবার ডাইরেক্ট আপনার কম্পিউটার এ। এমনকি কানেকশন লাগিয়ে সরাসরি কম্পিউটার এর স্পিকার থেকেও রেডিও শুনতে পারেন স্পিকারকে কম্পিউটার থেকে না খুলেই। তবে এ জন্য আপনাকে ছোট্ট একটা ডিভাইস বানাতে হবে। ঘাবড়ে যেয়েন না। :Pজিনিসটা কঠিন কিছু না।

এটা বানাতে আপনার লাগবে ২ টা ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ১ টা ডবল পটেনসিওমিটার (২ টা একসাথে এক প্যাকেজে থাকে), ২ টা ইলেক্ট্রোলাইটিক ক্যাপাসিটর (১০ মাইক্রো ফ্যারাড উভয়ই)।:)

প্রথমে অডিও জ্যাক এর কাভার খুলে দেখুন ভেতরে ৩ টা পিন আছে। ছোট ২ টা সিগন্যাল এর জন্য আর বড়টা কমন গ্রাউন্ড। ক্যাপাসিটর এর বড় পা গুলা পজিটিভ আর ছোটগুলা নেগেটিভ। এবার পোস্টে সংযুক্ত ছবির সার্কিটের মত করে সব গুলা জিনিশ জোড়া লাগান। অডিও জ্যাক এর সাথে লম্বা তার লাগিয়ে বাকি জিনিশ গুলা কোন বাক্সে ভরতে পারেন। পটেনশিওমিটার দিয়ে ভলিউম বাড়ানো কমানো যাবে। ছবিতে দেখুন বলা আছে কোন জ্যাক কোথায় লাগাতে হবে।B-)

যদি আপনার কম্পিউটার এর মাইক্রোফোন ইনপুট টি সক্রিয় করা থাকে তবে সব কানেকশন দেয়ার পর আপনি যখনি রেডিও চালু করবেন তখনি কম্পিউটার এর স্পিকার থেকে তা শুনতে পাবেন। রেকর্ড করতে চাইলে স্টার্ট মেনুতে গিয়ে প্রোগ্রাম>> আক্সেসরিজ>> সাউন্ড রেকর্ডার চালু করুন। এবার ইচ্ছা মত এফ এম রেডিওর গান রেকর্ড করুন। ;);)

পোস্ট কেমন লেগেছে জানাবেন। সবাই ভাল থাকবেন। :)
____________________________________________
বিঃ দ্রঃ এই পোস্ট আমার অনুমতি ছাড়া কোথাও কপি পেস্ট করা যাবেনা।
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×