আমার অনেক কিছুই এখন অপছন্দের তালিকায়-
বারান্দায় মাঝে মাঝে সুন্দরী মেয়েদের দেখা যায়... সেখানে তাকানো অপছন্দ,
তাদের কলেজ ফিরে বাড়ি আসা, জানালায় উঁকিঝুঁকি; একদম অপছন্দ।
রাস্তায় অপর প্রান্তের হুড তোলা রিক্সার ভেতর যেই থাকুক না কেন
তাকাই না... একদম তাকাই না... অপছন্দ।
পাশের বাড়ির ছাদে আজ নাকি আচার রোদে দিয়েছে
নাহ্, আচার পোলারা খায় নাকি!
দেখ জিগায়া, কাক-ই খাইছে নির্ঘাত, আমরা ওইসব খাই না, অপছন্দ।
নেট-এ মাইয়াদের চ্যাটিং... শিখাইলো কে আবার-
আরে নাহ্, পোলাপাইন সব মাইয়া সাজে, আমি ভাল কইরাই জানি
আমার ফ্রেন্ড লিস্টি দেখিস, একটাও মাইয়ারে এড’ করি নাই।
না নাহ্, এরা পোলা, তাই এড দিছি
মাইয়া নামে নাম দিছে; আগেই তো বললাম- সব পোলারা মাইয়া সাজে,
আমি মেয়েদের সাথে চ্যাটিং করি না তো বাবা! চরম অপছন্দ।
মাঝে মাঝে অজানা নম্বর থেকে কেডা জানি ফোন করে, কি মুশকিল!
আমি একবার একটারে পাইলে দেখিস;
রাত জেগে কথা বলা ভাল ছেলের লক্ষণ না, তোরা তো বুঝস-ই
আমি যত কথা সব দিনেই সারি, রাত হলে ঘুমাই, আর করবো কী?
মাঝে মাঝে ফোন ব্যস্ত পাইলে বুঝবি বড় আপার কাজ, সে না বইল্যা নিয়া যায়
এত রাতে কিসের কথা বলা, হুম?? অপছন্দ, ভীষণ অপছন্দ।
গার্লস স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলাম-
দেখি কি আজাইরা সব পোলারা ঘুর-ঘুর করতেছে, কী ভয়াবহ!
আমি শেষে চলেই আসলাম, আর থাকা যায়?
কি যে বলিস, আমার চাচাতো খালার মামাতো বোনকে আনতে গিয়েছিলাম স্কুল থেকে,
আর কি থাকা যায়? একাই এসে পড়তে পারবে, না পারার কি আছে; নাইনের মেয়ে
নাইনের মেয়েরাও আজকাল প্রেম করে, প্রেম... বুঝলি?? আমি করি না, খুবই অপছন্দ।
এলাকার এক মেয়েকে বাড়ি গিয়ে পড়াতাম,
ক্লাস নাইন, বিজ্ঞানের ছাত্রী... আমি পড়াই গণিত আর ফিজিক্স।
একদিন তার সে কি কান্না! ভয়াবহ অবস্থা, উফ্ বাবা!
তাকে নাকি কোন ছেলে ফিজিক্স বইয়ের ভেতর প্রেম-পত্র দিয়েছে!!
ফিজিক্স বই; নির্ঘাত কোন সাইন্সের ছেলে হবে, আন্টিও বলে দিল খোঁজ নিতে
আমি জানি তো, ওদের স্কুলের সাইন্সের সব পোলাপাইন এক-একটা বদের হাড্ডি
ক্লাস নাইনেই প্রেম?? কি সর্বনাশ! খুব অপছন্দ... খুব।
আজকাল দিনকাল, অদ্ভুত সব অদ্ভুত
কিছুই যেন মানা যাচ্ছে না, সব অপছন্দ।
এতকিছু হয়ে যাচ্ছে তবু কারও যদি একটু হুশ হত,
সব আছে শুধু টাকার ধান্দায়,
কেউ কেউ আবার আছে সস্তা জনপ্রিয়তার দুর্মর লোভে।
এত লোভ করে কী হবে বল?? সবাই কি বিখ্যাত হয় নাকি?
কেউ কেউ হয়; আরে কে বললো আমি আমার কথাই বলছি!
ঠিক না... একদম ঠিক না, ডাইরেক্ট অপছন্দ!!!
আলোচিত ব্লগ
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন
মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন
বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন
বিএনপির আবালীপনা।


Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।