স্বপ্ন চিরন্তন
সময়ের হাতে হাত রেখে
এগিয়ে যাওয়া গড্ডালিকা প্রবাহ
এভাবেই একদিন অস্তাচলে জীবন
বিমর্ষ সন্ধায় স্মৃতির জাবর কাটা।
তবুও আশার বিদ্যুৎ চমক
কেউ কেউ স্বপ্ন দেখে
নিখিল মানবের মুক্তির সনদ
শেকল ভাঙ্গার উত্তাল গানে
বন্দী প্রমিথিউসের নব উত্থান।
একদিন মানব এই নষ্ট গ্রহেই
প্রোথিত হবে সাম্যবাদের মূলবাণী
তাসের ঘরের মতোই হঠাৎ
ঝড়ো হাওয়ায় ক্ষয়ে যাওয়া
পুঁজিবাদের অনিবার্য পতন
শুধুমাত্র সময়ের কালক্ষেপন।
তারপর ঘোষিত বজ্রকন্ঠে
মানব তোমারই বিজয়গাঁথা।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০০৯ দুপুর ২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


