somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিক ভ্রান্ত স্বাধীনতায় যাপিত জীবন

১১ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Life is passing
little by little
like clouds – Kaori Amano

দিকভ্রান্ত আমাদের এ স্বাধীনতা। আমাদের স্বাধীনতার চেতনায় ছিল গণতন্ত্রের বিনির্মাণ, সাম্প্রদায়িক সম্প্রীতিতে ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠাকরণ এবং সর্বোপরি সাম্যবাদি চেতনায় উজ্জীবিত হয়ে বাংলাদেশ নামের এ ভূখন্ডের জনগোষ্ঠির মাঝে অর্থনৈতিক বৈষম্য হ্রাসকরণ। কিন্তু দূভার্গ্য, স্বাধীনতার সেই শৈশবেই আমরা স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীল চক্রের ষঢ়যন্ত্রে বিসর্জন দেই স্বাধীনতা চেতনায় উজ্জীবিত আমাদের সব শুভ চিন্তা। এ ষঢ়যন্ত্রের শিকারে আমরা হত্যা করি স্বাধীনতার স্থপতি. বাঙালি জাতির প্রাণপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবকে। আর সেই থেকেই শুরু আমাদের পতন পর্ব। একে একে আমরা হত্যা করি কর্ণেল তাহের, খালেদ মোশারফ এবং সেনাবাহিনীতে কার্যরত অগণিত সাহসী বীর মুক্তিযোদ্ধাদের। এমনকি জেলখানায় বন্দী জাতীয় চার নেতা, তাজ উদ্দিন, নজরুল ইসলাম, কামরুজ্জামান, মনসুর আলী -- যাদের সক্রিয় দেশপ্রেম আমাদের স্বাধীনতাকে ত্বরাণ্বিত করেছিল তাদেরকেও বর্বোরচিতভাবে হত্যা করতে আমরা দ্বিধা করিনি। এই সব মহান দেশপ্রেমী মুক্তিযোদ্ধাদের হত্যার সাথে সাথে আমরা আমাদের স্বপ্ন মুক্তিযুদ্দ্ধের চেতনার টুটি চেপে ধরেছি। তাই আজ স্বাধীনতার প্রায় আটত্রিশ বছরের মাথায়ও আমরা ব্যর্থ গণতন্ত্রের সঠিক ভিত বিনির্মাণে। সাম্প্রদায়িক সম্প্রীতিকে হেলায় অবজ্ঞা করে ধর্মভিত্তিক রাজনীতিকে আস্কারা দিয়েছি। ভাবতে অবাক লাগে এই স্বাধীন বাংলাদেশেই চিহ্নিত সাম্প্রদায়িক শক্তির হোতা, একাত্তরের পরাজিত নরপশু নিজামী, মুজাহিদরা নি:শঙ্কে মন্ত্রিত্ব করে গেছে। আমাদের স্বাথর্পর নিষ্ক্রিয়তা, যাপিত জীবনের গড্ডালিকা প্রবাহেই স্বাধীনতা যু্দ্ধে যা ছিল আমাদের অর্জন তা করতে হয়েছে বিসর্জন। এ ভাবনা থেকেই উৎসারিত গত জোট সরকারের আমলে তাজা কলমের কবিতা:



দিক ভ্রান্ত স্বাধীনতায় যাপিত জীবন

এমনি করেই দিন চলে যায়
দিন চলে যায় .....
এক সময়-এই সেদিন
প্রত্যাশা ছিল সোনালী সূর্য্যের -
সত্যরথের আরোহী আমরা
শিল্পী সুলতানের পেশীবহুল
মানববৃক্ষ রোপণে
বদলে দেব বাংলার জনপদ।

এমনি করেই দিন চলে যায়
দিন চলে যায় ......
এই সেদিন-একাত্তরে
রক্তস্নাত মুক্তিযোদ্ধার পবিত্র আত্মা সাক্ষী,
প্রত্যয় ছিল ধর্ম বেসাতী
ঘাতক-দালালের অনির্বায ধ্বংস-
উদ্ভাসিত স্বর্গ সুষমায়
বাংলার শ্যামল অবয়ব।

অথচ এখনো বাংলার মুখ
রুগ্ন শিশুর আহাজারি চীৎকার
বুভুক্ষু মানবের অসহায় আর্তনাদ-
পবিত্র এ পূণ্যভূমে
হোলি খেলে ইবলিশের চেলা
একাত্তরের পরাজিত কতিপয় মুখ।

এমনি করেই দিন চলে যায়
দিন চলে যায়।









সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৪২
৩১টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×