সামুতে আমার সক্রিয় উপস্থিতি ছয় মাসও হয়নি। তবুও সব ব্লগার ভাই-বোনদের সাথে আত্মীয়তার বন্ধন বোধ করি। ব্লগ সংস্কৃতিতে সম্ভবত: ভার্চুয়াল সম্পর্কটাই বড়। এই দেখুন, ব্লগারদের বেশীরভাগের আমার সাথে সাক্ষাত পরিচয় নেই, সবাইকে চিনি তাদের নিক দিয়ে (দু/চারজন ব্যতিক্রম, যেমন ফকির ইলিয়াস, নাজনীন খলিল ), তবুও আমরা যারা নিয়মিত ব্লগিং করি তাদের মাঝে ভার্চুয়াল মিথস্ত্রিয়ায় এক ধরণের আত্মিক সম্পর্ক গড়ে উঠে -- সাক্ষাত পরিচয় না থাকলেও ব্লগার ভাই-বোনদের সাথে গড়ে ওঠে মায়ার বন্ধন। জীবনে এটা কি কম প্রাপ্তি!
গৌড়চন্দ্রিকা রেখে আসল কথায় আসি। ঈদ উপলক্ষে আগামীকাল থেকে সামু হতে কয়েকদিনের জন্য ছুটি নিচ্ছি । কর্মক্ষেত্রে সদা ব্যস্ততার কারণে পরিবার সদস্যদের সময় দেয়া হয় না তেমনভাবে। ভাবছি, এবারের ঈদের ছুটিটি ওদেরকেই নিবেদন করবো পুরোপুরিভাবে। তাই হয়তো সামুতে আসা হবে না সহসা।
আপনারা সবাই ভাল থাকুন। সুন্দর হোক আপনাদের ঈদ।
ঈদ মোবারক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


