আমার প্রিয় পোস্ট

লুল-এর উৎস অনুসন্ধানে

১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:১৫

শেয়ারঃ
0 0 0


প্রথম পর্ব

সামুতে আমার সক্রিয় অংশগ্রহণের সম্ভবত: তিনদিনের মাথায় ‘লুল’ শব্দটি গোচরে আসে, লেখাজোখা শামীমের কোন এক পোষ্টে। আমার অশ্রুতপূর্ব হলেও শামীম ভাইয়ের সাবলীল সেই লেখায় ‘লুল’ শব্দের ভাবার্থ সম্পর্কে খানিকটা আভাস পাই। ইতোমধ্যে বহতা সময়ের ধাক্কায় সামুতে চলে অর্ন্তজালিক প্যাকেজের অজস্র আনাগোনা এবং একদিন মডারেটরদের বদান্যতায় আমি সামুর ‘সেফ ব্লগার’ হিসেবে চিহ্নিত হই। সেই সাথে ব্লগিং-এর সবচে আনন্দময় কর্ম (অন্তত: আমার কাছে), মন্তব্য চালাচালিতে আমার নেশা ধরে যায়। আমার কোন এক মন্তব্যের প্রেক্ষিতে সামু কাপাঁনো ব্লগার গোয়েবলস্, যাকে আমি স্নেহ করে গোবলী বলে ডাকি, সেই আমাকে ‘লুল’ হিসেবে চিহ্নিত করে। আমার আতেঁ ঘা লাগে, অভিমান হয়, উদাস উদাস হয় আমার সংবেদী মনটা(অবশ্য গোবলীকে আমি তা জনাতে দেই না)। এরপর, আমার এক মন্তব্যের জবাবে সামুর সুভদ্র ব্লগার, দীপান্বিতা, স্মৃতিচারণামূলক লেখায় যার রয়েছে জাদুকরী কলম তিনিই অভিযোগ সুরে বলেন, “আচ্ছা, অনেকগুলো শব্দ আছে ব্লগে এসে দেখছি......১মে বুঝতাম না......এখন বুঝি এগুলো ভাল শব্দ না......সবচেয়ে বেশি দেখি ‘লুল’, মানেটা কি! এখানে যেমন জেলকে ‘শ্বশুড়বাড়ি’ বলে, অমন ব্যাপার, নাকি!...অন্যের ব্লগে গিয়েতো জিজ্ঞেস করাটা বোকা বোকা হয়ে যায়......ভালই হল!. .....এই যে তাজা কলম আপনি ঠিক করে বলেন! লুলবাবু না ফুলুবানু......আপনিই বলুন............মানেটা ঠিক কি?” তার অভিযোগের উত্তরে বিনয়ের অবতার হয়ে বলি, "আরে বাবা, শব্দের কি দোষ আপু। নির্ভর করে তা ব্যবহারের উপর। ধরে নিন লুল বাবুরা হচ্ছে পুরুষ প্রজাতির রোমান্টিক ব্লগার আর ফুলবানুরা হচ্ছে নারী প্রজাতির রোমান্টিক ব্লগার। আসলে সবকিছুই আমাদের ভাবনায়, দৃষ্টিভঙ্গীও আপেক্ষিক। মহামতি আইনস্টাইন তো তার রিলেটিভিটি সূত্রে এটিই শিখিয়েছেন। শব্দের দোষ ধরিয়েন না আপু, শব্দের ব্যবহারের উপর নির্ভর করে শ্লীল কিংবা অশ্লীল।“ আমার এ ব্যাখ্যায় দীপান্বিতাকে বেশ সন্তুষ্ট বলেই মনে হল। [তবে কাব্যিক ঝংকারে, সুললিত ভায়ায় লুলের রোমান্টিক কাব্যিক ব্যাখ্যা যদি সামুর রোমান্টিক কবি, কালপুরুষ, সহেলি, সুলতানা শিরীন সাজি, সুনীল সমুদ্র, নাজনীন খলিল, কালিদাস কবিয়াল, ভাস্বর চৌধুরী, আব্দুল্লাহ আল মনসুর, হেমায়েতপুরী, শামসীর প্রমুখের কাছ থেকে আসতো তাহলে হয়তো দীপান্বিতা খুশী হতেন। জুলভার্ণ, ইমন জুবায়ের , রাজ মো, আশরাফুল হক বারামদী তাদের গবেষণাধর্মী লেখাতেও হয়তো লুল চরিত্রের যৌক্তিক চরিত্র উদঘাটন করতে পারতেন। আর সামছা আকিদা জাহান, আইরিন সুলতানা, নুশেরা, কঁাকন প্রমুখ নারীর দৃষ্টিকোণ থেকে সামুর লুলদের সম্পর্কে কিছু কথা বললে হয়তো তা এক ভিন্নমাত্রা পেত]

যা হোক, এরপর ভাবলাম আর নয়। ‘লুল’ শব্দের উৎসমুখ, ধাতুমূল আমাকে জানতেই হবে।লুলের সন্ধানে ঘাটাঘাটি করতে শুরু করলাম ঢাকা ও কলিকাতা থেকে প্রকাশিত উচ্চমার্গের বেশ কটি অভিধান। লুলা আছে, কিন্তু লুল নেই। লুলার আভিধানিক অর্থ লেংড়া, আঁতুর ইত্যাদি। খানিকটা গবেষণা করেই নিশ্চিত হই লুলের সাথে লুলার কার্যকারণ কোন সম্পর্ক নেই। অবশ্য আরেকটি কাছাকাছি শব্দ পাই ‘লোল’, যার অর্থ খাদ্যদ্রব্য (বিশেষত: তেঁতুল বা আচার) গ্রহণের লোভে মুখে যে লালা সঞ্চারিত হয় তা। লোলের সাথে কি লুলের সম্পর্ক আছে?

‘লুল’ শব্দের উৎস খুঁজতে আমার মস্তিস্কের নিউরণগুলো যখন অসহায় দাপাদাপি করছে তখনই দেখা হলো সামুর জনপ্রিয় পুরানো ব্লগার কবি সুনীল সমুদ্রের সাথে। সুনীল সমুদ্র, আমার বিশ্ববিদ্যালয় জীবনের সতীর্থ, যার সাথে এখনো রয়েছে ঘনিষ্ট যোগাযোগ। সে মূহুর্তে ওর আগমন যেন দৈব কোন ঘটনা। কোন কুশলবাক্য বিনিময় না করেই আচমকা ওকে প্রশ্ন করি, ‘এই, বলো তো লুল কি?’ সুনীল ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। আমি ঝেড়ে কাশি, “আরে, এই যে সামুতে লুলদের নিয়ে এত মাতামাতি, লুলীয় কবিতা, লেখালেখির এত ছড়াছড়ি—সেই লুল শব্দের উৎস কোথায়, এর ধাতুমূলই বা কি?” টিউব লাইটের মতোন ধীরগতিতেও হলে ও এবার বুঝতে পারে আমার প্রশ্নের শানে নজুল। এবার ও হাসে এবং রাশভারী অধ্যাপকের মতোই বলতে শুরু করে, "বুঝলে না, লুল শব্দের মূল হচ্ছে ‘লোল’ বা মুখে লালা আসা। এক্ষেত্রে নারী ব্লগারদের গন্ধ পেলে যে সব পুরুষ ব্লগাররা ঝাপিয়ে পড়ে ভার্চুয়াল সান্নিধ্য পাওয়ার জন্য তাদেরকে লুল হিসেবে চিহ্নিত করা হয়। দেখবে অনেক নারী নিকধারী ব্লগারদের এলেবেলে লেখায় লুল ব্লগারদের মেকী প্রশংসামুখর মন্তব্যের ছড়াছড়ি । এই লুল ব্লগারদের একমাত্র উদ্দেশ্য নারী ব্লগারদের (অথবা নারী নিকধারী ব্লগারদের) ভার্চুয়াল কৃপা অর্জন করা।“

সুনীলের বক্তব্যে আমি শ্লাঘা বোধ করি। লুলের সাথে লোলের সম্পর্ক রয়েছে এমন ভাবনাই তো আমি করছিলাম।

এখন কথা হচ্ছে, লুল তো ভাচুয়াল জগতে, বিশেষত: সামুতে প্রচলিত শব্দ। অ্যাকচুয়াল জগতে এর প্রতিশব্দ কি হতে পারে? সম্ভবত: ‘আলুর দোষ’। আপনাদের ঞ্জাতার্থে জানাচ্ছি আলুর দোষ ইতোমধ্যেই বাগধারা হিসেবে বাংলা ব্যাকরণে গৃহিত। এর প্রমাণ পেলাম উচ্চ মাধ্যমিক স্তরের একটি বাংলা ব্যাকরণ বইয়ে প্রচলিত বাগধারার তালিকায় ‘আলুর দোষ’ সংযোজিত দেখে। বইটিতে আলুর দোষ বলতে ভাদ্রমাসের কুকুরের মতোন নারীসঙ্গ লিপ্সু ‘লুচ্চা’ (শব্দটি অভিধানে পাবেন) পুরুষদের বৈশিষ্ট্যকে বুঝানো হয়েছে। এ প্রসঙ্গে স্বভাবত:ই পতিত রাষ্ট্রপতি এরশাদের কথা এসে যায়। এরশাদের পতনের অনেক কারণের মধ্যে অন্যতম ছিল তার ‘আলুর দোষ’। আলুর দোষ মুক্ত হতে পারলে এরশাদ হয়তো মাত্র নয় বৎসর নয় বরং আমৃত্যু দেশের রাষ্ট্রপতি হয়ে থাকতেন!

রাজনীতিতে আলুর দোষ এক অভিশাপ। আলুর দোষের কারণেই রাবণ সীতা হরণের মতো কাজে প্রবৃত্ত হন, যাতে ঘটে তার অনিবার্য পতন। আধুনিককালে, প্রচলিত ইতিহাস বলে, লেনিনের নেতৃত্বে অক্টোবর বিপ্লবের কারণে রাশিয়ার প্রতাপশালী জার সাম্রাজ্যের পতন ঘটেছিল। কথাটি আংশিক সত্য। সত্যিকার অর্থে জার সাম্রাজ্যের পতনের বড় নিয়ামক হিসেবে কাজ করেছিল আলুর দোষে দোষায়িত রাস পুতিন। ইতিহাসবিদরা কেন যে বিষয়টা গুরুত্ব দেন না তা আমার বোধগম্য নয়।

ভাগ্যিস, অ্যাকচুয়াল জগতের আলুর দোষের মতোন লুলামী ততটা বিপদজ্জনক নয়। প্রমাণ? সামুতে এতো লুলের ছড়াছড়ি, তবুও তো সামুর পতন হচ্ছে না। বরং অর্ন্তজালে সামুর বিস্তৃতি ঘটছে দ্রুতলয়ে। (চলবে..)

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): লুলসামু ;
প্রকাশ করা হয়েছে: প্রবন্ধ  বিভাগে । সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৪
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: চালিয়ে যান,বস ! ভালোই লাগছে।
১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ, চলছে, চলবে।

২. ১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৪
হেমায়েতপুরী বলেছেন:

সুন্দর বর্ননা... =p~ =p~ ;)


কবিগো বোল্ড করা নামে আমার নাম নাই... লুল কবি, রোমান্টিক কবি না হইলেও আমিতো কাক কবি.... =p~ =p~ =p~ =p~ =p~ =p~

মাইনাস।

১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৭

লেখক বলেছেন: আপনার নামও সংযোজিত হলো।

৩. ১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩০
তায়েফ আহমাদ বলেছেন: পুরাই লুলীয় বর্ণনা!
:P
১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ তায়েফ।

১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫৪

লেখক বলেছেন: চলছে, চলুক...

১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৩

লেখক বলেছেন: লুলের মুখোশ উন্মোচনে যা ভিত তারা তো মাইনাসাবোই।

৬. ১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩৩
নীল ভোমরা বলেছেন: গবেষণাধর্মী জ্ঞানগর্ভ পোস্ট! মজাক পাইলাম!
১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ নীল ভমরা ।

৭. ১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩৪
শয়তান বলেছেন: হয় নাই সঠিক পথে চলা । লুলাতিহাস আরও আগের ।
১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:০০

লেখক বলেছেন: কেবল তো শুরু। সাতটি পর্বে হবে সমাপ্ত। শয়তান লুলদের মুখোশ উন্মোচিত হবে শ্রীঘ্রই।

১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:০১

লেখক বলেছেন: ধন্যবাদ কবি।

৯. ১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪০
অন্ধ দাঁড়কাক বলেছেন: এই পোস্টে লুলানো নিষেধ ;)
১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:০২

লেখক বলেছেন: সহমত।

১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:০৩

লেখক বলেছেন: সহমত।

১০. ১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪২
দন্ডিত বলেছেন: অরিজিনাল লোলসাহিত্য আন্দোলন হয়েছিল ব্লগার আহমেদ শারফুদ্দিন/অন্যরকম এদের তত্বাবধানে। ২০০৭ এ এই সাহিত্যচর্চা প্রথম লাইমলাইটে আসে। অভিযুক্ত লুল রা এর ডিফেন্সে নানারকম কান্নাকাটি শুরু করেন। আপনি লোলসাহিত্য ট্যাগে একটা কন্টেন্ট সার্চ দিতে পারেন। ব্লগার অন্যরকমের ব্লগেও কিছু লেখা দেখবেন।

সামুর ইতিহাসে লোলবিরোধী আন্দোলন একটি বিশাল ঘটনা। আরেকটু খিয়াল কৈরা গবেষনা করেন।
১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৭

লেখক বলেছেন: আপনার এ তথ্যটুকু চলমান গবেষণায় কাজে লাগবে। ধন্যবাদ।

১১. ১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৩
দন্ডিত বলেছেন: অগভীর গবেষনাকর্মের জন্যে মাইনাস
১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫২

লেখক বলেছেন: গবেষণার গভীরে এখনো প্রবিষ্ট হইনি। এটা কেবলই মুখবন্ধ। গবেষণাসন্দর্ভটি সাতটি পর্বে ক্রমশ: প্রকাশিত হবে। আপনার অপরিপক্ক মাইসাসের জন্য ধন্যবাদ। অন্তত: আপনি লেখাটি পড়েছেন এজন্য।

১২. ১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৭
হেমায়েতপুরী বলেছেন:

কবি হিসেবে রিকগনিশন দেয়ার জন্য তাজা কলম- রে একটা কবিতা উপহার দিলাম... ... (বিনয়ে বিগলিত হওয়ার ইমো+ফটু তোলার পোজ দেয়ার ইমো হইব)... ...

=============================================

নিরবে, নির্জন প্রান্তরে যদি একা লাগে, ব্যথা জাগে মনে জেনো- জড় বা জীব উভয়েই অণু-পরমাণুর মিলিত সন্তান, সব মিলিয়ে এই বস্তু জগৎ। এখানে নিজস্ব ব্যথা মূল্যহীন ।।



১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ হেমায়েতপুরী।

১৩. ১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫২
হেমায়েতপুরী বলেছেন: এখানে লেখক কিন্তু অনুসন্ধান করছেন... ... ... তিনি সম্ভবত শব্দটা ব্যাবহার করেছেন। আপনারা কমেন্ট দিলে তা আর অগভীর গবেষনাকর্ম থাকবেনা। @ দন্ডিত, শয়তান।
১৪. ১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:১৩
দূরের মানুষ বলেছেন: লুলগো দেহি কচুকাটা করছেন। একটু বোল্ডও করেন। সবাই তো আর ফুলবাবু না। লুলবাবুই বেশি। ভালোই।
১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৪

লেখক বলেছেন: কেবল তো কলির সন্ধ্যা।

১৫. ১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:১৭
শয়তান বলেছেন: দন্ডিত@আরেকজনের নাম বাদ পরছে ।
১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:০৪

লেখক বলেছেন: আবেদন গৃহিত হোক।

১৭. ১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৪৫
শ।মসীর বলেছেন: বিশাল গবেষনা - তবে শেষ পর্যন্ত আলু বেচারার জন্য আফসুস হল, নিরীহ একটা জিনিষরে কিসের সাথে তুলনা কইরা দিল।

বেচারা সব তরকারীতেই চলে বলে তার কি ইজ্ঝত নাই নাকি ?

১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৫

লেখক বলেছেন: জ্বি, বিশাল এ গবেষণা। আলুর সাথে লুলের কি সম্পর্ক এ বিষয়টাও দেখা হবে গবেষণাটিতে।

১৮. ১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৯
কালপুরুষ বলেছেন: "লুলসম্রাট" হিসেবে আমি এই ব্লগে বিশাল এক রাজত্ব কায়েম করে আছি দীর্ঘদিন যাবৎ। আমার মন্ত্রী পরিষদে একসময় অনেক জ্ঞানীগুনী, বিজ্ঞ-অভিজ্ঞ, হোমরা-চোমরা, লুচ্চা-বদমাইস, হোমো-গে বহু কিসিমের লুলের সমাবেশ ছিল, তারা অনেকেই "ক্যু" এর ধান্দায় ছিল। কিন্তু বরাবরই ব্যর্থ হয়েছে। দিন বদলের ধারায় তারা অনেকেই আজ আত্মগোপন করে আছে। অনেকে পদত্যাগ ও ইস্তফা দিয়ে নতুন দল গঠনের চেষ্টা করেছে। অনেকে গোপন আস্তানা থেকে রাজ্য দখলের ফন্দী-ফিকির করেছে। অনেকে ভোল পাল্টে বা বেনামে গেরিলা আক্রমণ চালিয়ে যাচ্ছে। তবে দল বদলের এই ধারায় কেউ সেভাবে রাজত্ব কায়েম করতে পারেনি। "বদলে যাও, বদলে দাও" এই বাণী ফলপ্রসু হয়নি। রাজ্যের সকল নারীরা তাদের ডাকে সারা না দেয়ায় ও তাদের কোন ভোট না পাওয়ায় তারা আজো তাদের "নারী অধিকার" সংগ্রামে লিপ্ত। তাদের "লুল" রাজত্ব কায়েম ও হারানো গৌরব পূনোদ্ধারে জন্য তারা নারী ব্লগারদের ব্লগ বাড়ী যেয়ে যেয়ে সম্রাটের বিরুদ্ধে কুৎসা, অপপ্রচারণা রটিয়ে বেড়ানো থকে শুরু করে, এমন কী নিজেরা নারী সেজে সম্রাটকে ফাঁদে ফেলার মতো র্কর্মকান্ডে লিপ্ত হওয়ার পরও তারা সম্রাটকে তার রাজ্য থেকে উৎখাত করতে সমর্থ হয়নি। তাদের এই ব্যর্ততা নিয়ে "বিদ্রোহী গ্রুপ" বড়ই পেরেসানে আছে। তাই তারা আজো সম্রাটের বিরুদ্ধে আন্দোলন করেই যাচ্ছে। তবে আমি কথা দিচ্ছি যোগ্য উত্তেসূরী পেরে আমি হাসিমুখে এই "সিংহাসন" ছেড়ে দেবো।
১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪১

লেখক বলেছেন: হে লুল সম্রাট,
ধন্যবাদ আপনাকে, নিজ থেকে ধরা দেয়ায়।
চলমান এ লুল গবেষণা প্রকল্পের স্বার্থে আপনার সাথে আমার সহকারিনী অচিরেই আপনার সাথে যোগাযোগ করে আপনা ইন-ডেপথ ইন্টারভিউ নিতে যাইবে। আপনি এ প্রজেক্টের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আশা করি আপনি আমাদেরকে লুল বিষয়ক সব ধরণের সাহায্য করবেন।

১৯. ১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৫
কক বলেছেন: আরে .....সাবাস @ কালপুরুষদা।
১৪ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১৫

লেখক বলেছেন:

জয়তু লুল সম্রাট।

২০. ১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩৩
নকীবুল বারী বলেছেন: বাহবা বাহবা...............................................
আমার মতে যারা ব্যাক্তিগত বা বাস্তব জীবনে নঃপুংশক তারাই ভার্চুয়ালী লুল ফেলে। সেইটা হইতে পারে বিডি চ্যাটে, ইয়াহু, এম এস এন-এ, সামু, আলুতে।

মেয়েদের সাথে বাস্তব জীবনে একটা সুন্দর বন্ধুত্বের/রোমান্টিক সম্পর্কের অভাবের তাড়নাই বোধহয় ভার্চুয়াল লুলের জন্ম দেয়।





১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:০৫

লেখক বলেছেন: সহমত। তবে গবেষণার ফলাফল এ প্রস্তাবনা এটি নিশ্চিত করবে।

২১. ১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩৫
কক বলেছেন: @নকীবুল বারী ....আপনার নিশ্চই অনেক প্রেক্টিকেল বান্ধুবী আছে.......এমার যদি একটা থাকো:(
১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮

লেখক বলেছেন: কক লুল হইয়া পড়েন, চিন্তা থকবো না।

২২. ১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪২
নকীবুল বারী বলেছেন: @কক: কিভাবে লুলাইতে হয়, তা যদি সামু থেকে এত দিনে শিখতে না পারেন, তো এইটা আপনের ব্যার্থতা।
২৩. ১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪৪
দন্ডিত বলেছেন: কালপুরুষের কমেন্টে যদি কেউ কিছু খুইজা পায় তাইলে তাগো দোষ দেওন যাইব না। বখাটে পোলাপাইন ভালা পাই।
১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৯

লেখক বলেছেন: আমার গবেষণায় কালপুরুষের স্বীকারোক্তি খুবই গুরুত্বপূর্ণ।

২৪. ১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৪
ভাঙ্গন বলেছেন: লুল বিষয়টা আসলেই ব্লগের অন্যতম আলোচিত শব্দ।
এখানে বিভিন্ন জন বিভিন্নভাবে শব্দটির প্রয়োগ ঘটাচ্ছেন। কেউ কারো উপর ক্ষেপলে বা কোন কারণে নাখোশ হলে সচরাচর এই 'লুল' শব্দটা বসিয়ে দিচ্ছে।
ব্যাপক বিনোদনমূলক শব্দটি আশা করি অচিরেই বাংলা অভিধানে নিজ যোগ্যতায় জায়গা করে নিবে।
১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:০৭

লেখক বলেছেন:
আশা করি অচিরেই বাংলা অভিধানে লুল নিজ যোগ্যতায় জায়গা করে নিবে।

সহমত।

২৫. ১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩২
লেখাজোকা শামীম বলেছেন: এত বড় গুভেষণা, কিন্তু লুলেরা কুথায় ? লুলবাবুরাও নাই, ফুলবানুরাও নাই। ব্যাপক দুস্ক পাইলাম।

ওরে তোরা কোথায় আছিস, সব লুলদের খবর দে
তাজা কলম দিছে পোস্ট, একটাবার নজর দে

১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫২

লেখক বলেছেন: লুলুবাবুরা আর ফুলবানুরা সংগোপণে পড়িয়া যাইতাচে কিনতু তাহারা কোন কমেন্ট করিতেছে না। লেখাটির উপর মাত্র ২৬টি কমেন্ট আসিয়াছে, যদিও পরিসংখ্যান বলছে এ পর্যন্ত লেখাটি ২৫৮ বার পড়া হইয়াছে। তাহলেই বুঝুন সামুতে লুলদের সংখ্যা!

২৬. ১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৩৪
কালিদাস কবিয়াল বলেছেন: একি, এখানে দেখি লাফিং গ্যাসের ব্যপক ছড়াছড়ি। হেভি মজাক পাইলাম বস, চালায়া যান...

সাংগাতিক পোস্টের জন্য তাজা কলম-কে কষে সোয়া কেজি ধইন্যা দিলাম।
১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ কবিয়াল ভাই।

২৭. ১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪২
কালিদাস কবিয়াল বলেছেন: দন্ডিত বলেছেন: অগভীর গবেষনাকর্মের জন্যে মাইনাস

ওরে কে কোথায় আছিস, দেখে যা নাসার একজন বৈজ্ঞানিক সামুতে লেন্ড করছে- তাড়াতাড়ি ওনার পদধূলি নিয়া যা।

@ দন্ডিত, অগভীর গবেষণারকর্মের জন্য মাইনাস দিছেন, নাকি অন্য কারণে? অন্ধ দাঁড়কাক বলেছেন: এই পোস্টে লুলানো নিষেধ।
২৮. ১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪৯
কালিদাস কবিয়াল বলেছেন:
কালপুরুষ বলেছেন: "লুলসম্রাট" হিসেবে আমি এই ব্লগে বিশাল এক রাজত্ব কায়েম করে আছি দীর্ঘদিন যাবৎ।

নকীবুল বারী বলেছেন: বাহবা বাহবা...............................................
আমার মতে যারা ব্যাক্তিগত বা বাস্তব জীবনে নঃপুংশক তারাই ভার্চুয়ালী লুল ফেলে। সেইটা হইতে পারে বিডি চ্যাটে, ইয়াহু, এম এস এন-এ, সামু, আলুতে।

সুতরাং কালিদাসের কিছুই বলার নাই।
১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯

লেখক বলেছেন: গবেষণাতেই সব কিছু ধরা পাবে।

১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫২

লেখক বলেছেন: ওয়াহ ওয়াহ!!! :)

১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫২

লেখক বলেছেন: :``>> :``>> :``>> :|| :|| :|| :> :> :>

৩১. ১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১১
কালিদাস কবিয়াল বলেছেন: লুল-গো নিয়া কালিদাসের পরমাণু পদ্য...

লুল লুল লুল পরে চুড়ি-দুল। যদি দেখে নারী সে- ভাব মারে লায়কের; আসলে সে জাত ভাই কামাতুর হিজড়ের!
১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৪

লেখক বলেছেন: সাব্বাস। লুল বিষয়ক আমার গবেষণা সন্দর্ভে কবিতাটি অর্ন্তভূক্ত করব।

৩২. ১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১৩
গৌতম রায় বলেছেন: পৃথিবীর প্রতিটা মানুষই লুল। কেউ অল্প প্রকাশ করে, কেউ বেশি প্রকাশ করে। কেউ নিজের গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড/বউ/স্বামীর কাছে প্রকাশ করে, কেউ এদের বাইরে অন্যদের কাছেও প্রকাশ করে।

আমাদের ব্লগের রাজামশাই -ই যেখানে লুল, সেখানে প্রজাদিগের অবস্থা তো এমন হবেই! :)
১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৭

লেখক বলেছেন: পৃথিবীর প্রতিটা মানুষই লুল। কেউ অল্প প্রকাশ করে, কেউ বেশি প্রকাশ করে। কেউ নিজের গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড/বউ/স্বামীর কাছে প্রকাশ করে, কেউ এদের বাইরে অন্যদের কাছেও প্রকাশ করে।


পয়েন্টটা আমার গবেষণায় কাজে লাগবে। ধন্যবাদ গৌতম রায় ।

৩৩. ১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২৮
আবু মকসুদ বলেছেন:

ওরে বাস!!! একটা শব্দের অনুসন্ধানের জন্য এতো বড় পোষ্ট, এতো কষ্টকর গবেষনা। শব্দের উৎসমূলে যেতে যে ধৈয্যের প্রয়োজন তা আপনার আছে দেখতে পাচ্ছি। আপনার কষ্টকর গবেষনার কাঙ্খিত ফলাফল দেখার প্রতিক্ষায় থাকব। আপনার সফলতা কামনা করছি।
১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ আবু মকসুদ লুল বিষয়ে আপনার আগ্রহের জন্য।

৩৪. ১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩২
কিরিটি রায় বলেছেন:

যদি তোর পোষ্ট পড়ে কেউ
কমেন্ট না করে...
তবে থামিসনা রে.....

পড়ুক না পড়ুক সত্য জেনেছে সবাইরে....

যদি তোর পোষ্ট পড়ে কেউ
কমেন্ট না করে...
তবে থামিসনা রে..... (একলা চলোর সুর মনে মনে বসিয়ে পড়িতে হইবেক);)
১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০০

লেখক বলেছেন: আপনার কবিতা আমার লুল গবেষণায় সারিবাদি সালশা হিসেবে কাজ করবে। ধন্যবাদ।

৩৫. ১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১৬
হোদল রাজা বলেছেন: চলেন সবাই মিলা আওয়াজ দেই:

"দুনিয়ার লুল এক হও!!" "কাল পুরুষ'দার কিছু হলে..." "অলুলিওদের কালো হাত ভেংগে দাও, গুড়ি্যে দাও..."
১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২১

লেখক বলেছেন: "দুনিয়ার লুল
এক হও!!"

"কাল পুরুষ'দার কিছু হলে..."

"অলুলিওদের কালো হাত
ভেংগে দাও, গুড়ি্যে দাও..."

----------- লুল সম্রাটের আগমণে লুরদের কন্ঠস্বর এখন বাজচ্চে উচ্চগ্রামে!

১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২২

লেখক বলেছেন: ধন্যবাদ শারমিন রহমান ।

১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৯

লেখক বলেছেন: হি: হি: হি: হি: ..........

৩৮. ১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৪০
ক্যামেরাম্যান বলেছেন: কিয়ে কমু সেইটাই তো বুঝবার পারতেছিনা। কারণ ইতিমধ্যে অভিজ্ঞ লুলরা থুক্কু লুল বিষয়ে অভিজ্ঞরা কমেন্ট কইরা ফেলছেন।
১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪

লেখক বলেছেন: আপনার ক্যামেরাখান লাগবে লুলদের ধরতে। রেডী থাইকেন!

১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩

লেখক বলেছেন: লুল বিষয়ক গবেষণা কইরা লুল হতে ইচ্ছে করছে যে...

৪০. ১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৫২
শ্রাবনের ফুল বলেছেন: আমি কিন্তুক লুল না পুরাই শ্রাবনের ফুল :-* :-*
১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৪

লেখক বলেছেন:
আমার গবেষণাই প্রমাণ করবে আসলে আপনি কি...

৪১. ১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৪
রাজামশাই বলেছেন: লুল ................................
১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬

লেখক বলেছেন: কে? রাজামশাই।

৪২. ১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৫
ফারা তন্বী বলেছেন: @শ্রাবনের ফুল:ফাইজলামো করস? তুই হইলি ভইন বানানি লুল। শ্রালু ;););)
৪৩. ১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৭
শ্রাবনের ফুল বলেছেন: গপেষনা রিফুট কি বলে?? :-*

ফারা তরে কিলাইয়া খপড় কইরালামু X(( X((
৪৪. ১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯
শ্রাবনের ফুল বলেছেন: ড: অন্যরকম স্যারের পরে আমি আপনের আন্ডারে লুলেষনা করতাম চাই তাজা কলমস্যার :|
১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০১

লেখক বলেছেন:
তোমার মতোন মেধাভীই তো খুঁজতাছি।

৪৫. ১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০০
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: প্রথমেই প্রতিবাদ। আমি কোন গবেষনাধর্মী লেখা লিখি না। ফাউল সব লেখা লিখি।

লুলেষক হিসাবে লুবেল পাওয়ার জন্য আপনাকে মনোনীত করা হইল। এখন পুরানা লুবেল বিজয়ী লুলেষকরা ভোট দিলেই আপনার বিজয় নিশ্চিত।

জটিল লিখেছেন। পরবর্তী পর্ব তাড়াতাড়ি দিয়েন। আপনার অবদান সামুবাসী ভবিষ্যতে কৃতজ্ঞচিত্তে স্মরণ করিবে।
১৪ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:১১

লেখক বলেছেন:
লুলেষক হিসাবে লুবেল পাওয়ার জন্য আপনাকে মনোনীত করা হইল। এখন পুরানা লুবেল বিজয়ী লুলেষকরা ভোট দিলেই আপনার বিজয় নিশ্চিত।

আপনারা আমার সাথে থাকিয়েন।

৪৬. ১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০১
রিয়াজুল ইস্‌লাম বলেছেন: বড় ধরণের গবেষণা।

এখানে এসে অনেক শব্দের সাথে পরিচিত হয়েছি, তবে এসব ব্লগীয় শব্দের বেশিরভাগই আমার পছন্দ না।

কিছু কিছু ক্ষেত্রে তো বাংলাভাষার মৃত্য হয়ছে বলেও মনে হয়। যাইহোক, এসব কেবল আমার ভাবনা।

কিছু ব্লগীয় শব্দ: লুল, ভাজাকার, ছাগু, কমেন্টাইলাম, প্লাসাইলাম (এ জাতীয় শব্দ গঠন), ধইন্যা এরকম আরো অনেক অনেক।
১৪ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১১

লেখক বলেছেন:
লুলামী দিয়েছে বাংলাভাষার নতুন মাত্রা। জয়তু লুল, লুলামী।

৪৭. ১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০১
ফারা তন্বী বলেছেন: @লেখক: গবেষনা বলে শ্রালু হইল লুল, লুলেষনা একাডেমীর ফার্স্ট ক্লাশ ফার্স্ট লুল, ঠিক না বলেন??;);)
১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২২

লেখক বলেছেন: তাই নাকি?

১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২৩

লেখক বলেছেন: লুলু লুল রসালু

৪৯. ১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০৮
শয়তান বলেছেন: ক্যামেরাম্যানের কষ্টটা ধর্তে পারলাম :)
৫০. ১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০৮
শ্রাবনের ফুল বলেছেন: এ জীপন আর আমি রাকপো না X(( X(( X(( X(( X((
১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:১৫

লেখক বলেছেন: আমারে সাক্ষী রাখিয়া মরিয়ো না। থানা পুলিশের ঝামেলায় আমার গবেষণা লাটে ওঠবে!

৫১. ১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০৮
জানপরী বলেছেন: ধারাবাহিক টা জটিল হবে মনে হ্য়। দর্শক মজা পাবে।
১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:১৯

লেখক বলেছেন: জটিল, জটিলতর, জটিলস্য...

তোমার জানপরী নিক লওনের কার্যকারণও ফাঁস হইয়া যাইব।

৫২. ১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:১০
ফারা তন্বী বলেছেন: কবে মরবি ক। মরার ৩ দিন পর খানা খাব, একটা প্রস্তুতি আছে না?@শ্রাবনের ফুল;);)
১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২১

লেখক বলেছেন: তোদের হইচে তা কি? আমি মরচি লুলদের জালায় আর তোরা ...
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন

৫৩. ১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২৩
অলস ছেলে বলেছেন: আমি একজন লুল। এবং লুল অধিকার আন্দোলনের এক্টিভিষ্ট। আপনার পোষ্ট দেখে ভালো লাগলো। আমরা এখন সময় দিতে পারিনা ;) এটুকুই বলে যাই,

এসেছে নতুন লুল
ছেড়ে দিতে হবে তাকে ব্লগ
৫৪. ১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২৬
অপ্‌সরা বলেছেন: লুল কথাটা আমার সব চাইতে অপছন্দের কথা।



তারপর ও এই পোস্টের কমেন্ট গুলো পড়ে হাসছি। তুমি মন্তব্য করতে না বললে হয়তো মন্তব্য করতামনা । নিজে নিজে হেসেই চুপচাপ চলে যেতাম ভাইয়া!!!


তবে শামীম ভাইয়ার ভাষায় তোমার গবেষনা মজার হয়েছে।
১৪ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৩

লেখক বলেছেন: "আরে বাবা, শব্দের কি দোষ আপু। নির্ভর করে তা ব্যবহারের উপর। ধরে নিন লুল বাবুরা হচ্ছে পুরুষ প্রজাতির রোমান্টিক ব্লগার আর ফুলবানুরা হচ্ছে নারী প্রজাতির রোমান্টিক ব্লগার। আসলে সবকিছুই আমাদের ভাবনায়, দৃষ্টিভঙ্গীও আপেক্ষিক। মহামতি আইনস্টাইন তো তার রিলেটিভিটি সূত্রে এটিই শিখিয়েছেন। শব্দের দোষ ধরিয়েন না আপু, শব্দের ব্যবহারের উপর নির্ভর করে শ্লীল কিংবা অশ্লীল।

৫৫. ১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫২
ফারা তন্বী বলেছেন: শ্রালু কই গেল, সে কি তার লুল বান্ধব বইনদের খপর দিতে গেল? লুলীয় প্রাজন্মের ভবিষৎ কর্ণধার শ্রালু কোথায় , কোথায়?;););)
৫৬. ১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৬
জানপরী বলেছেন: @ লেখক, জানপরী নিকের শানে নযূল অনেকে জানে ।
৫৭. ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:১২
জেরী বলেছেন: দুনিয়ার সবাই লুল.....কেউ প্রকাশ্যে,কেউ-বা গোপণে লুলামি করে
১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:১৯

লেখক বলেছেন: সহমত।

৫৯. ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৪০
হোদল রাজা বলেছেন: লুল জাতি নিয়া কেউ ফাউল কথা বললে তার লুল সনদ বাতিল করা হবে!! ....
৬০. ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৪৭
সায়েম মুন বলেছেন: ওরেরে লুল বিষয়ক গবেষণার মন্তব্যের ল্যাঞ্জা এত নিচে। তবুও ঝুলে পড়লাম এবং ল্যাঞ্জার দৈর্ঘ্য বাড়ায় দিলাম :)
৬১. ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৫৫
'লেনিন' বলেছেন: অতি জ্ঞানগর্ভ গবেষণা ব্লগার জাতির কল্যাণে বিশেষ অবদান রাখবে :P
৬৩. ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:০৩
গোয়েবলস বলেছেন: এইখানে তো দেখি লুলের ছড়াছড়ি। /:) :-0 :> X((
১৪ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০৪

লেখক বলেছেন:

দুনিয়ার লুলগণ
এক হও, এক হও!

৬৪. ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:০৩
গোয়েবলস বলেছেন: এইখানে তো দেখি লুলের ছড়াছড়ি। /:) :-0 :> X((
১৪ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০৭

লেখক বলেছেন:
দুনিয়ার লুলগণ
এক হও, এক হও!

৬৫. ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:২৬
পাথুরে বলেছেন:
লিংক দিছিলেন..অফিস ছিলাম.. তাই মন দিয়ে পড়তে পারি নাই..:(
ভালই গবেষণা চলছে দেখি! তবে শব্দটা মনে হয় আরো অনেক পুরনো।

মহান মনীষি পাথুরে বলেন-- "স্ত্রী/পুং সম্ভাব্যতায়(শুধুমাত্র সান্নিধ্য নহে) (যথাক্রমে)পুং/স্ত্রী লিংগের মনুষ্যের লোলুদগম হইবার উপক্রম হৈলে তাহাকে লুল বলা যায়" /:)

B-) B-)
১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:১৩

লেখক বলেছেন: লুলের অভিনব সংগা। আমার গবেষণায় কাজে লাগবে। ধন্যবাদ পাথুরে।

৬৬. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:২৯
সব যদি আজ বদলে যেত বলেছেন: লুল কি শুধু পুরুষদেরকে বোঝায়?

যেইসব মেয়েরা এইরকম কাজ করে তাদের কে কি বলে?

গবেষনা হলে তাতে সব বিষয় সমানভাবে উঠে আসা উচিৎ।
১৪ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৮

লেখক বলেছেন:
এ প্রশ্ন গবেষকের মনেও রয়েছে। ওদের লুলামীও উন্মোচিত হবে।

৬৭. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৩
আবু সালেহ বলেছেন:
দু অক্ষরের এক শব্দ নিয়া এত বড় গবেষনা............. :-* :P

চলুক .....মজা পাইছি...
১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:১১

লেখক বলেছেন: মজা পাইবেন, আরো বেশী লুলীয় মজা পাইবেন পরবর্তী পর্বে।

১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:১৭

লেখক বলেছেন:
বড়ই মচৎকার লুলেষনা। পরবর্তী পর্বে আরো মচৎকৃ হইবেন।

৬৯. ১৪ ই অক্টোবর, ২০০৯ ভোর ৬:১৮
দন্ডিত বলেছেন: লুলাইয়া মুলাইয়া তছনছ
১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩৩

লেখক বলেছেন:

লুলাইয়া মুলাইয়া তছনছ।

হ্যা, সব কিছু চলে গেছে নষ্টদের দখলে।

৭০. ১৪ ই অক্টোবর, ২০০৯ ভোর ৬:৩৫
কঁাকন বলেছেন: চলুক

শয়তান & দন্ডিত কে ইনফো দিয়া লুলেষক কে সাহায্য করার আবেদন জানাইতেসি
আমিও জানতে চাই
১৪ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:০১

লেখক বলেছেন: তাজা তুমি এগিয়ে চল
আমরা আছি তোমার সাথে!

৭১. ১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:২২
সুমিন শাওন বলেছেন: খুব ই হাস্য-রসাত্নক হয়েছে.
১৪ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৭

লেখক বলেছেন: ২য় পর্ব লুলাত্মক হইবে।

৭২. ১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:২৮
পাপী বলেছেন: ভালো লেগেছে। ++
১৪ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৯

লেখক বলেছেন:
ধন্যবাদ নরকের পাপী লুল গবেষণায় + দেওয়ায়।

৭৩. ১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:১৭
পুরাতন বলেছেন: গবেষণা জটিল হইছে........লেখা আর কমেন্ট পইড়া অনেক মজা পাইলাম........ঠাংকু........
১৪ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৩২

লেখক বলেছেন: ........ঠাংকু........

৭৪. ১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৪
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: লুল বিষয়ক গবেষণায় আপনাকে নোবেল দেওয়া উচিত..

রীতিমত হৈচৈ অবস্থা..

দাদা কেমন আছেন ?
৭৫. ১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪১
জনৈক আরাফাত বলেছেন: বিয়াফক গিয়ানী পুস্ট!

পিলাচ!
১৪ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৬

লেখক বলেছেন:
গিয়ানী পুস্ট তো বটেই!

১৪ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫০

লেখক বলেছেন:
লুলালুলিও শুরু হইবে ২য় পর্বে।

৭৭. ১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩৯
সবাক বলেছেন:
কালপুরুষদারে ঝাঁঝা :)
১৪ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫২

লেখক বলেছেন:
লুল সম্রাট কালপুরুষদা লও লুলীয় সালাম।

৭৮. ১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৪১
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: শব্দটা কি অভিধানে পাওয়া যাবে?
১৪ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৫

লেখক বলেছেন: অচিরেই পাওয়া যাবে।

৭৯. ১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫৬
নাজমুল আহমেদ বলেছেন:


লুলের অরন্যে ব্লগ লুলাময় ;)
১৪ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০১

লেখক বলেছেন:
লুল মন্তব্যকারী নাজমুল আহমেদ, ধন্যবাদ।

১৪ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০৩

লেখক বলেছেন:
ধন্যবাদ লিংকটি দেয়ার জন্য। আমার গবেষণায় কাজে লাগবে।

৮১. ১৪ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৩
অন্যমনস্ক শরৎ বলেছেন: হা হা হা হা হা হা হা হা....................হা।
১৪ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৬

লেখক বলেছেন: লুলামী দেখিয়া হাসির জন্য ধন্যবাদ।

৮২. ১৪ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৫
অন্যরকম বলেছেন:

লুল বিষয়ক প্রথম গবেষণা পত্র!

এই লেখায় আপনি সর্বপ্রথম লুল কোবতে, পোস্ট এবং লুল বিষয়ক প্রাথমিক ধারণা আপনি এখানেই পাবেন! :)

পোস্টের জন্য ধন্যবাদ!
১৪ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০০

লেখক বলেছেন:
ড: অন্যরকম আপনার গবেষণা কর্মটি আমার চলমান গবেষণায় কাজে লাগবে। ধন্যবাদ।

৮৩. ১৪ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০৭
অন্যরকম বলেছেন: আপনার লিংকটি লুটিশবোর্ডে এডানো হইল! ;)
Click This Link
১৪ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১২

লেখক বলেছেন:
ধন্যবাদ ডক্টর লুল!

৮৪. ১৪ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২৬
অন্যরকম বলেছেন: কালপুরুষ'দার আত্মপোলোব্ধি এবং স্ব-স্বীকৃতির জন্য অভিনন্দনসহ অণ্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ! ;)
১৪ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০৯

লেখক বলেছেন:
লুল সম্রাটের প্রতি আমার অভিবাদন।

৮৫. ১৪ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৩
মুক্ত বয়ান বলেছেন: আরেক্টু গবেষণা করেন ভাইয়া। তাইলে আরো অনেককিছু দেখবেন।
দরকারি পোস্ট।
১৪ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৮

লেখক বলেছেন: সাতটি পর্বে গবেষণা শেষ হবে। কেবল তো ভূমিকা!

৮৬. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:০১
আইরিন সুলতানা বলেছেন: লুল নিয়ে অনেক অনেক আলোচনার ভিড়ে এটি ব্যাপক গবেষণাধর্মী পোস্ট। একেবারে লুলামির মূলে প্রবেশ করতে যাচ্ছেন মনে হয় ...;)

চলুক ...চলুক ...
১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৫০

লেখক বলেছেন:
এটা একটা বিশাল গবেষণা প্রকল্প। লুলের উৎস, লুলের স্বরূপ এবং সামুতে লুলের ইতিহাস উন্মোচিত হবে এ গবেষণায়। আপিনাদের সবার সহযোগিতা কাম্য।

৮৭. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:০৮
মেহরাব শাহরিয়ার বলেছেন: লুল শব্দটা আগে খুব ক্ষুদ্র পরিসরে ছিল , দিন দিন এর বিস্তৃতি দেখে মনে হচ্ছে বাংলা শব্দভান্ডারে শক্তিশালী এবং বহুল প্রয়োজনীয় একটি শব্দের সাড়ম্বর অভিষেক হতে চলেছে :)
৮৮. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৭
রোদেলা বলেছেন: এক্ষেত্রে নারী ব্লগারদের গন্ধ পেলে যে সব পুরুষ ব্লগাররা ঝাপিয়ে পড়ে ভার্চুয়াল সান্নিধ্য পাওয়ার জন্য তাদেরকে লুল হিসেবে চিহ্নিত করা হয়।
আমার এমন কখনো মনে হয়নি ।
যাই হোক
১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮

লেখক বলেছেন:
এ গবেষণায় আমাদের ফিল্ডওয়ার্কের পরিসংখ্যানের আলোকে বক্তব্যটি সঠিক।

৮৯. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৯
একরামুল হক শামীম বলেছেন: ব্যাপকস গবেষণা।

ইউনিভার্সিটি অব লুল প্রতিষ্ঠার জন্য ইউজিসির কাছে অ্যাপ্লাই করমু। লুল সায়েন্স, লুল ইঞ্জিনিয়ারিং, ল অব লুল সহ আরো অনেক সাবজেক্ট থাকবে। :#)
১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০৭

লেখক বলেছেন:
ভার্চুয়াল লুল ইউনিভার্সিটি অব সামু শ্রীঘ্রই স্থাপিত হবে।

৯০. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০১
দন্ডিত বলেছেন: নারী ব্লগারদের চোখে পরবে না এইটা স্বাভাবিক। কারন লুলদের ভাষা (লেবুকপচাইনার মত রিপিটেশনে একেবারে তিতা হইয়া গেলেও) অতীব সুমধুর।

যেমন:

"আপনার এই কবিতাটাতে হৃদয় ছুয়ে গেল"

"মনের গহীনে কোথায় যেন একটু আবেশ শুরু হইল"

প্রবলেম হইতাছে তাদের ব্লগার বাছনের পদ্ধতি এবং ক্ষেত্রবিশেষে আহলাদের আতিশয্য যা কিনা একজন প্রাজ্ঞ সমালোচকের বক্তব্য হতে পারে না।
১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬

লেখক বলেছেন:
সুন্দর জবাব দিয়েছেন। ধন্যবাদ।

৯১. ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১:২০
মোহাইমেন বলেছেন: লুলা-বিবেক কি জাগ্রত হবে সবুজের পথে??!!

ধইন্যাপাতা! :) +
১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪৫

লেখক বলেছেন:
কয়লা যায় না ধুলে
স্বভাব যায় না মলে..

৯২. ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ২:১০
দ্রোহি বলেছেন: ২য় পর্বের প্রতীক্ষায় রইলাম।
কালপুরুষদা'র মন্তব্যে জাঝা ;)
১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪৩

লেখক বলেছেন:
অপেক্ষা করুন।

৯৩. ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৩৮
শারফুদ্দীন হোছাইন বলেছেন:
@ স্বঘোষিত লুল,


লুল তাড়ুয়ারা কখনো মাঠ ছাড়েনা। বাধ্য হয়ে জার্সি পাল্টাতে হয়। কারন রেফারী আপনাগো বড়ই কাছের লুক ! কারন আমি যতবার ব্যান খাইছি তার একটাই কারন লুলসাহিত্য।
ব্যাস্ততার কারনে ব্লগে আগের মতন টাইম দিতে পারিনা অনেক কিছুই চোখের আড়াল থাইকা যায়। আবারো বলি সেই কালজয়ী লোলীয় বাণী চিরন্তন -

"যে সকল লোলেতে জন্মি হিংসে লোল বাণী - সেই সকল কোন লোল পুরুষের জন্ম নির্ণয় ন'জানি।"
১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪৭

লেখক বলেছেন:
"যে সকল লোলেতে জন্মি হিংসে লোল বাণী -
সেই সকল কোন লোল পুরুষের জন্ম নির্ণয় ন'জানি।"

কঠিন রেফারেন্স। গবেষণায় কাজে লাগবে।

১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০২

লেখক বলেছেন: গবেষণার কোন এক পর্যায়ে নিশ্চয়ই আপনি থাকবেন।

৯৬. ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৪৫
শয়তান বলেছেন: প্রশ্নো কৈ @ শারফু
৯৭. ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৪৮
শারফুদ্দীন হোছাইন বলেছেন:
এই মুহুর্তে লুল আর প্রশ্নো দুইজনেরেই বড় দরকার যদি সাথে থাকে সেই মেয়েটি যে কিনা উনাকে দাদাভাই বলে ডাকতো
১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২৭

লেখক বলেছেন:
"এই মুহুর্তে লুল আর প্রশ্নো দুইজনেরেই বড় দরকার যদি সাথে থাকে সেই মেয়েটি যে কিনা উনাকে দাদাভাই বলে ডাকতো"

কাদেরকে ইঙ্গিত করছেন মহাশয়? মনে হচ্ছে আমার গবেষণায় তাদের সূত্রে মূল্যবান উপাত্ত পাব।

৯৮. ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৫০
শয়তান বলেছেন: হ । দাদাভাইরে দর্কার B-) =p~ =p~
১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০৫

লেখক বলেছেন: দাদা ভাইকে খবর দিন।

৯৯. ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৫২
দন্ডিত বলেছেন: প্রশ্ন আমুতে থাকে বেশী। হেরে দর্কার।
১০০. ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৫৭
শারফুদ্দীন হোছাইন বলেছেন:



দিকে দিকে এ বাণী ছড়ায়া দেয়া হোক। এই লুল সিংহাসন খালি রাখা যাবেনা।

জানি আপনে কাইল বিয়ানে এখানে কমেন্ট আরেকবার হজম করবেন। প্রশ্ন আপনার লোল হওয়ার পিছনে কার অনুপ্রেরনা সবচাইতে বেশী
১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০৪

লেখক বলেছেন:
আপনার মন্তব্যে জবাব স্বঘোষিত লুল সম্রাটের কাছে আশা করছি।

১০১. ১৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫৬
জুল ভার্ন বলেছেন: একটি অসাধারন পোস্ট!!!
নিঃসন্দেহে সামু ব্লগ ইতিহাসের সব চাইতে সুন্দর এবং বাস্তব রম্য পোস্ট!

আশা করছি আপনার গবেষনায় অন্তত আকার ইংগীতে হলেও এই ব্লগের কয়েকজন নারী লুলেরও মুখোশ উন্মোচিত করবেন।

সমস্বরে সবাই বলুন-

সাহসী পুরুষ কালপুরুষ!!!
জিন্দাবাদ!!!! জিন্দাবাদ!!!!


(লেখাটা প্রিয়তে রেখেদিলাম)
১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৫

লেখক বলেছেন:
এ গবেষণা কার্যে আপনার অনুসন্ধানী দৃষ্টিভংগীরও সহযোগিতা লাগবে এক পর্যায়ে।

১০২. ১৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:০১
ম্যাক্স পেইন বলেছেন: এই লুল গবেষনা (লুলাষনা) তামাম লুলদের পথ চলার আলোকবর্তিকা হয়ে থাকুক.................... ;)
১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪৭

লেখক বলেছেন: আশীর্বাদ করবেন গুরু!

১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩৯

লেখক বলেছেন: ঠিক তাই বৎস!

১০৪. ১৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪০
শাওন৩৫০৪ বলেছেন: এডিও এডা লুলীয় ঘুবেষনা?
কালে কালে কত দেখবেন খালা... =p~ =p~
১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪১

লেখক বলেছেন:
হা: হা: হা: হা: ....

১০৫. ১৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৩
সামছা আকিদা জাহান বলেছেন: অনেক কষ্ট করে অনেক গবেষণা করেছেন বোঝা যাচ্ছে। ফান পোস্ট ঠিক আছে। গবেষনা চলুক----

নাই কাজতো জাবর কাটো।

চালায় যান। আপনার উত্তর উত্তর উন্নতি কামন করছি। দোয়া করি --এর পরের শান্তির জন্য নবেল টা যেন আপনি পান। আমিন।।
১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০১

লেখক বলেছেন:
ধন্যবাদ সামছা আকিদা জাহান । আপনাদের সহযোগিতাতেই গবেষণাটি সাফল্যের মুখ দেখবে।

১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯

লেখক বলেছেন:
ধন্যবাদ অমাবশ্যার চাঁদ ।

১০৭. ১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২৯
ফকির ইলিয়াস বলেছেন: মন কক্ষচ্যুত হলে , সংকট দেখা দিতেই পারে।
তাই সাবধানতা জরুরী বৈ কি !
১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২৮

লেখক বলেছেন:
কার সংকট?

১০৮. ১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪
সুবিদ্ বলেছেন: গবেষণার সাথে ফান??? চালিয়ে যান.....
১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৩১

লেখক বলেছেন:

মজা করে সত্য উৎঘাটন এটাই এই গবেষণার লক্ষ্য।

১০৯. ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৩২
অবয়ব বলেছেন: লেখা এবং কমেন্টগুলো পড়ে ব্যাপক মজা পেলাম।
আমি সামু তে নতুন। লুল শব্দটা এখানেই প্রথম শোনা। তবে চ্যাটিং, ফেসবুক ইত্যাদিতে যুক্ত থাকায় শব্দের অর্থটা আগে থেকেই আচ করতে পেরেছিলাম। এই লেখা পড়ে লুল বিষয়ক জ্ঞান আরো কিছুটা পূর্ণতা পেল।
ধইন্যবাদ :D
১১০. ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৯
চোরকাঁটা বলেছেন: লুল নিয়ে খুব দ্রুতই লেখা আসতেছে ;)
১১১. ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৯
আকাশনীল বলেছেন: বাহ লুল গবেষকদের দলে আপ্নেও নাম লেখালেন। অভিনন্দন তাজা কলম।

আপনার এই গবেষনা লুল ইতিহাসে এক মাইলস্টোন হয়ে থাকবে মনে করছি।
১১২. ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০৩
তারার হাসি বলেছেন:
আমিও এসে বেশ অবাক হয়েছিলাম এই লুল শব্দটা দেখে, এমন আরো আছে।
যেমন, ধইন্যা, ঝাজা, ঝাজাবাদ, খ্রাপ.....
১১৩. ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:১১
নির্ঝরিনী বলেছেন: লিংক দিয়ে এসেছিলেন, দুঃখিত সময়ের অভাবে মন্তব্য করতে পারিনি..

আসলে ব্লগে না এলে এটা হয়তো জানাই হতো না...শব্দটা অপছন্দ হলেও, সামহোয়ারে এর ব্যাপক প্রভাব দেখছি...

আপনার এই পোস্ট থেকে শব্দের মূল সম্পর্কে অনেক কিছু জানা গেল :)
১১৪. ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৪২
লুকার বলেছেন:

লুল শব্দটা বাংলা অভিধানে (লভিধানে) ভবিষ্যতে অন্তর্ভূক্ত হতে পারে।
তাজা কলম তার মূল্যবান লুলেষণায় বাংলা একাডেমীর ফান্ডের জন্য আবেদন (লুবেদন) করতে পারেন।
১১৬. ১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৪
সজল শর্মা বলেছেন: আমিও প্রথন অর্থ বুঝতাম না। অভিধানে খুঁজ করে পাইনি। তবে 'লুলিত' শব্দটি পেয়েছিলাম। ভেবেছিলাম এই শব্দ থেকে আসতে পারে। এর অর্থ মনে হয় আন্দোলিত হওয়া। মনে মনে অর্থ ধরেছিলাম- অবশ্য বিভিন্ন প্রাসঙ্গিক মন্তব্য ও লেখার সূত্র ধরে যে- এর অর্থ হবে যেসব পুরুষের মন সামান্যতেই আন্দোলিত হয়। এখন বুঝলাম- আমার ধারণাও আংশিক সঠিক।

ধন্যবাদ- পাঠ করিয়া মন লুলিত হইলো। ;) ;)
১১৭. ১৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৬
সব যদি আজ বদলে যেত বলেছেন: আমিতো এই পোস্ট আগেই পড়ছি।

২য় পর্ব দেন তারাতারি।
১৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫৫

লেখক বলেছেন:
আপনার ভাল লাগায় লুলাষণা ধন্য।

১১৯. ১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৫৩
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
দাদা, এই লেখাটিতে আপনার একটি কমেন্ট আশা করছি
Click This Link
১২০. ১৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪১
মোজাম্মেল প্রধান বলেছেন: অহ মাই গট !
লুল নিয়ে আপনার ব্যাপক গবেষণায় আমার জিবে লালা চলে আসছে। আমার জানা মতে লালাকে অনেক অঞ্চলে লোল বলে থাকে। আচ্ছা, লালা ঝরানো লোল থেকে লুল এর জন্ম কিনা ?
১২১. ২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:২০
শ্রাবনসন্ধ্যা বলেছেন: স্যার, :) ব্যাপক গবেষণা করেছেন দেখছি...........প্রথম পর্ব পড়তে দেরী করে ফেললাম...........এখনো দ্বিতীয় পর্ব নাই কেন?
১২২. ৩১ শে অক্টোবর, ২০০৯ সকাল ৭:২৬
সীমানা ছাড়িয়ে বলেছেন: ব্যাপুক গবেষনা ভাই। চালিয়ে যান।

 

মোট সময় লেগেছে ১.২৩৯০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সেই কবে ... সভ্যতার আদিলগ্নে সূচিত হয়েছিল নিজেকে জানার অদম্য বাসনা। গ্রিক দর্শনের ‘know thyself’ কিংবা ভারতবর্ষের প্রাচীন দার্শনিকদের, “আত্মনাং...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ