আমার প্রিয় পোস্ট
৫০টির বেশি বাংলা ইবুক এর ডাউনলোড লিঙ্ক এক পোস্টে! 
- ডিজে আরিফ রক্স
- ভালো লাগা প্রিয় কবিতারা - ৫৩ (যাত্রা - ভঙ্গ, নির্মলেন্দু গুণ । ব্লগার নীপবন এর জন্য ) - আবদুর রাজ্জাক শিপন
- প্রস্থানে একাই দাঁড়াও বোবাকাহিনী - চিটি (হামিদা রহমান)
- আমার দেশ ইস্যুতে সুশীল চুলকানী - পি মুন্সী
- বাচঁতে হলে জানতে হবে -১৯ - রাজীব নুর
- ~ প্রিয় যত পোস্ট ২ ~ [আপডেটেড] - জনৈক আরাফাত
- জাফর ইকবাল স্যারের যত বই, প্রায় ৬৪টি বই ডাউনলোড করুন এদম ফ্রী - বখতিয়ার হোসেন
- লহ প্রণাম - দীপান্বিতা
- এ পর্যন্ত যাঁরা একুশে পদক পেয়েছেন-২ - এ.টি.এম.মোস্তফা কামাল
- সংখ্যাগুরু -vs- সংখ্যালঘুঃ স্বাধীন বাঙালি যখন শাসক...সংখ্যালঘু পাহাড়ি/উপজাতি/আদিবাসীরা যখন শোষিত...আর দেশের ভূখণ্ড হাতছাড়া হওয়ার চিন্তায় উন্মাদপ্রায় আমরা ! - আইরিন সুলতানা
- নির্বাণ - ছন্নছাড়ার পেন্সিল
- পাহাড়ের কান্না যে আগুন জ্বালিয়েছিলেন শেখ মুজিব, তাতে ঘি ঢেলেছেন জিয়া, ফু দিচ্ছেন খালেদা, ষড়যন্ত্রে পাকা খেলোয়ার আছে একটি বাহিনী, আছে বাঙালি নামে একদল পরগাছা সেটেলার শিখন্ডি। শেখ হাসিনা কি তা নিভাতে পারবেন? আমার দুটো প্রস্তাব - মধুখোর
- ভাষা আন্দোলনের স্বজাতীয় ভিলেন - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- ঊনসত্তুর থেকে পচাঁত্তুর-'৭১এ যাদের বয়স তিনের কম ছিল তাদের থেকে সামুর কনিষ্ঠতম ব্লগারটিকে উৎসর্গীকৃত-পর্ব ৫ - ত্রিশোনকু
- গল্পঃ শাদা বিবেক কালো বিবেক - ভাঙ্গন
- লাক্স এর চামড়া ব্যবসা , দর্শকের দেহ কামনা আর ব্লগে ধর্ষকামী ভূতের আছর- শেষ পর্ব - রাগ ইমন
- আসেন আবার পড়ি : ইসলামী ছাত্র শিবির সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করি - অমি রহমান পিয়াল
- মৃত্যুই কি মুক্তির সমাধান? ...কখনো নয় - খালেদ সময়
- রণেশ দাশগুপ্তঃ সাহিত্যিক, সাংবাদিক, মার্ক্সবাদী রাজনৈতিক কর্মী - শেখ রফিক
- ছোট্ট এক ডিভাইস মোবাইল কম্পানিগুলোর জন্য সত্যিকারের হুমকি হয়ে উঠতে যাচ্ছে! - ফিউশন ফাইভ
- আমি জুয়াড়ী - কালপুরুষ
- ইবনে সিনা - জটিল মানুষ
- গল্প : সম্মুখ সমর - ইমন জুবায়ের
- জীবনে যা পড়েছি-৯ (আল মাহমুদের কবিতাসমগ্র) - তায়েফ আহমাদ
- কবির গন্তব্য - আবু মকসুদ
- একটা ক্যামেরার ফ্লিম আর একজন স্বপ্নবাজ - তারিক মাহমুদ (তারিক)
- প্রসঙ্গ যুদ্ধাপরাধীদের বিচারঃ তাবৎ প্রতিশ্রুতির পালা সাঙ্গ হলে/বাস্তবায়ন আদৌ হবে! কবে? আর কবে! তৃষিত চেতনা ওঠে বলে - আইরিন সুলতানা
- মীরাবাঈ: আরেক পাগলিনী রাই - ইমন জুবায়ের
- আমার স্মৃতি ও অনুভবে মুক্তিযুদ্ধের গান (১ম পর্ব) - সুনীল সমুদ্র
- জামায়াতে ইসলামীকে কেন নিষিদ্ধ ঘোষনা করা হবে না? - সীমানা ছাড়িয়ে
- প্রত্নতাত্ত্বিকের দিনলিপি: আফ্রিকার গণিত, আফ্রিকার স্বাধীনতা - ম্যাভেরিক
- আজ সামহোয়্যার ইন ব্লগ - নোটিশবোর্ড
- হায় পলাশীঃ - জুল ভার্ন
- বিবর্তনবাদ তত্ত্ব নিয়ে আলোচনা-সমালোচনা – ৯ - এস. এম. রায়হান
- আমি এভাবেই বাংলাদেশকে আপন করেছি আত্মায় মিলিয়ে.......... - সজল শর্মা
- আধুনিক এটমিক তত্ত্বের জনক জন ডাল্টন, না কি স্বয়ং আল্লাহ? - নাস্তিকের ধর্মকথা
- সুন্দর বনের মুন্ডাপল্লীর বৈচিত্রময় সাংস্কৃতি-- - সামছা আকিদা জাহান
- পাখির আত্মহত্যা - জনৈক আরাফাত
- মিশরের পুরা-গল্প-২ - অদ্বিতীয়া সিমু
- পার্বত্য জনগনঃ উদ্বাস্তু হতে হতে ক্রমশঃ আলাদা হয়ে যাওয়া... জেগে ওঠা বিচ্ছিন্নতার বোধ... - মুনশিয়ানা
- বিজ্ঞান ও প্রযুক্তি :: আর্দ্রতা মাপার বিশেষ স্যাটেলাইট এসএমওএস এখন কক্ষপথে - অমাবশ্যার চাঁদ
- গণমানুষের সংবিধান, মুক্তিসংগ্রামের সূর্যছটা - ফকির ইলিয়াস
- আমার বন্ধু শামসুর রাহমান - রাকিবুল হক ইবন
- আমি বাঙালী, আমি মানুষ, আমি মুসলমান- একবার মরে, দুইবার না… - অমি রহমান পিয়াল
- নীলিমা ইব্রাহিমঃ শিক্ষকতা ও সাহিত্য চর্চার এক অনন্য নাম - শেখ রফিক
- আল ফারাবির দর্শন ও বাংলার বাউলের গান - ইমন জুবায়ের
- প্রাচীন বাঙলার শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর - ভাবসাধক
- কমরেড প্রসাদ রায়ঃ খাপড়াওয়ার্ডে ৯টি গুলিবিদ্ধ হয়েও যিনি বেঁচেছিলেন - শেখ রফিক
- আম্রপালী - সজল শর্মা
- কমিউনিটি সেন্টারঃ - জুল ভার্ন
- একজন প্রবাসীর আত্মজৈবনিক কথন - আবু মকসুদ
- কারাগার অথবা বিষন্ন চোখগুলো...! - ভাঙ্গন
- সন্তুর কলাকারঃ পণ্ডিত শিবকুমার শর্মা এবং রাহুল শর্মা - সজল শর্মা
- বৃটিশ গুপ্তচরের স্বীকারোক্তি এবং ওহাবী মতবাদের নেপথ্যে বৃটিশ ভূমিকা-৮ - তুষারপাত
- ট্রেড ইউনিয়ন ও টেন্ডার : যেভাবে পুঁজিপতিদের উদরপূর্তি করে - ফকির ইলিয়াস
- টিনএজ প্রেমে বিপত্তিঃ - জুল ভার্ন
- প্রাচীন হুরিয়ান সভ্যতা - ইমন জুবায়ের
- মুক্তগদ্য: মুনিয়ার ঠোঁটে আঙুল রেখে আমিও হতে পারি নদী - নির্ঝর নৈঃশব্দ্য
- ইরোম শর্মিলা ঃ এক বিপ্লবী কবির জীবনপণ লড়াই (My Body My Weapon) - ভিন্ন চিন্তা
- প্রসঙ্গঃ জামাত-শিবির - শেখ রফিক
- ছবি ব্লগ : যে যুদ্ধটা একাত্তরে শেষ হয়নি - অমি রহমান পিয়াল
- ১০০ % নারী বিষয়ক ইমোটিকন, আমি আঁকছি
- মোজাম্মেল প্রধান
- ফুটপাতের শিশুঃ - জুল ভার্ন
- মধ্যপ্রাচ্যের প্রাচীন ইতিহাস: এশিরিয় সভ্যতা - ইমন জুবায়ের
- জিয়া জানতেন, কতখানি জানতেন... - অমি রহমান পিয়াল
- আলোর জন্য মানুষের তৃষ্ণা - ফকির ইলিয়াস
- গল্প: অন্ধকার পুতুল - ইমন জুবায়ের
- সুনীল গঙ্গোপাধ্যায় এর একটি সাক্ষাতকার - ফকির ইলিয়াস
- লুলদা আর আমি দুজনেই কিন্তু কবি - জইন
- শাজাহান সাজুর মা মারা গেছেন......... - মাহবুবা আখতার
- চোরকাঁটার লুল কাব্য
- চোরকাঁটা
- হোসেইনী ব্রাহ্মণ (কারবালার যুদ্ধে অংশ নেওয়া ভারতের এক ক্ষুদ্র ব্রাহ্মণ সম্প্রদায়) - সজল শর্মা
- যে লেখাগুলো প্রিয়তে নেয়া হয়নি... - ভেবে ভেবে বলি
- ছেড়া পাতা (১) - ক্যামেরাম্যান
- মুক্তগদ্য: ছায়ানদ এবং কবির আত্মবিস্মৃত উত্তর - নির্ঝর নৈঃশব্দ্য
- পাথরে স্বাধীনতা সংগ্রামঃ ভাস্কর্য্যে মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস-৩ - জুল ভার্ন
- পাথরে স্বাধীনতা সংগ্রামঃ-ভাস্কর্য্যে মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস-২ - জুল ভার্ন
- যে সব কারণে ক্যাথলিক চার্চ ইতালিও দার্শনিক জিওদার্নো ব্রুনোকে জীবন্ত পুড়িয়ে মেরেছিল ... - ইমন জুবায়ের
- পাথরে স্বাধীনতা সংগ্রামঃ ভাস্কর্য্যে মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস।-১ - জুল ভার্ন
- ছেলেটির সিনেমাটিক স্বপ্ন ভেঙ্গে দিয়েছিল আইসক্রীম প্রেমী মেয়েটি - শ।মসীর
- জ্ঞানী-নির্বোধ কিংবা নির্বোধ-জ্ঞানীর গল্প - ম্যাভেরিক
- অতঃপর আড্ডা নিয়ে একটি পদ্য... - সুনীল সমুদ্র
- পোশাকে নারী ----শালীন????!!!! - সামছা আকিদা জাহান
- ঈদের জন্যে এসএমএস সমগ্র... - বৃষ্টি এবং নীলা
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- অতঃপর, শূন্য দশমিক পাঁচ (গল্প) - হিমালয়৭৭৭
- আমার বন্ধুরা ... (পর্ব-১) - দীপান্বিতা
- আমার ছোটবেলার মাঠ - সৈয়দ আফসার__১৯৭৯
- ডায়েরির ছেঁড়া পাতা - হারুন আল নাসিফ
- গত নির্বাচনে ভোটারদের ‘সত্যাগ্রহের’ অপ্রকাশিত কিছু সত্য - ফারুক ওয়াসিফ
- পরিত্যক্ত ইতিহাস: পরিশিষ্ট - কালিদাস কবিয়াল
- লাজ - কাজল রশীদ
- দোঁহা শতক - হারুন আল নাসিফ
অত:পর কোথায় পালাবে তুমি?
০১ লা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১১
ঈশ্বরের শপথ
প্রত্যয়ী পুরুষ আমি
আমার ভালোবাসার অব্যর্থ বাণে
বিদ্ধ তোমাকে হতেই হবে।
অত:পর কোথায় পালাবে তুমি?
মৈনাক শিখরে? এভারেষ্ট শৃঙ্গে?
অবুঝ নারী, তুমি কি জানো না
মহাকাশ ফুড়ে গর্বিত, উদ্ধত ভালোবাসা জানে
নিমেষেই এভারেস্টের দর্প চূর্ণ করতে।
অত:পর কোথায় পালাবে তুমি?
মহাসাগরের অতল তলে?
অবোধ নারী, পাতালপুরী কি
হৃদয়ের চেয়েও গভীরতর?
হৃদয়ের অতল তলেই তো
ভালোবাসা খুজেঁ নেবে তোমার অস্তিত্বের ভূ-ভাগ।
অত:পর কোথায় পালাবে তুমি?
নীলিমা ছাড়িয়ে অনন্ত দূরে?
প্রেমবতী নারী তুমি কি জানো না
ভালোবাসার অসীম গতিতত্ব-
আলোত্তীর্ণ ছন্দে ভালোবাসার
মায়াবী স্পর্শে স্পর্শিত তো
তোমাকে হতেই হবে।
অত:পর কোথায় পালাবে তুমি?
মর্ত্যলোকের মায়া ছেড়ে সেই রহস্যলোকে?
অভিমানী, তুমি কি জানো না
আমার ভালোবাসার সঞ্জীবনী সুধায়
অব্যয় অক্ষয় তুমি-
অশরীরি তোমার হৃদও স্পন্দিত হবে
ভালোবাসার তীক্ষ্ম মন্ত্রোচ্চারণে।
অত:পর কোথায় পালাবে তুমি?
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ভালোবাসা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে । সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০০৯ রাত ৯:২১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ কবি।
ভালবাসাকি গায়ের জোরে হয়?
লেখক বলেছেন:
এটা তো গায়ের জোর না ভাই, হৃদয়ের জোর।
লেখক বলেছেন:
আপনার মনকেই জিগ্যেস করুন না ভাই!
হাসান মাহবুব বলেছেন:
জোস! জেমসের একটা গান ছিলো একই শিরোনামের। পুরা রকিং কবিতা!
লেখক বলেছেন:
ধন্যবাদ হাসান মাহবুব। গানটি অবশ্য শুনিনি আমি।
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
ভালবাসার বিপ্লবী প্রকাশটুকুন হৃদয় ছুঁয়ে গেল.........কবির জন্য শুভকামনা.........
লেখক বলেছেন:
ভালবাসার বিপ্লবী প্রকাশ-- বেশ বলেছেন।
কালের সাক্ষী বলেছেন:
তাজা কলমের তাজা প্রেমের কবিতা কালের সাক্ষীর মনরে অতীতে নিয়া গেল। ধন্যবাদ তাজা কলম।
লেখক বলেছেন:
কবিতাটি আপনকে অতীতে নিয়ে গেল, এটাই কবিতার সার্থকতা।
কালের সাক্ষী বলেছেন:
মাইনাস দিল কুন বেকুবে। কবিতা মনে কয় বুঝবার পারে নাই+++
লেখক বলেছেন:
ছাগুরা তো আমার লেখা না পইড়াই মাইনাস দিব। হেরা জানে, আমি জামাত-ছাগুদের যম।
লেখক বলেছেন:
আপনার প্রশংসায় কবিতা ধন্য।
মহাকাশ ফুরে গর্বিত, উদ্ধত ভালোবাসা জানে
নিমেষেই এভারেস্টের দর্প চূর্ণ করতে
মায়াবী স্পর্শে স্পর্শিত তো
তোমাকে হতেই হবে।
কবিতায় তাজা ভাব মনটা তাজা করে দিলো।
লেখক বলেছেন:
juddhobaaj আপনার মন তাজা করতে পারায় তাজা কলম ধন্য।
রহমান সাজিদ) উনার প্রকাশিত বইয়ের একটি কবিতায় বলেছিলেন :
"যারে ভাষা দিয়ে ভালবাসা খানি পার নাই তুমি জানাতে,
ভূলে যাও তারে ভূলে যাও একেবারে।"
আপনার প্রকাশ সুন্দর । ভূলে যাওয়া লাগবে না।
লেখক বলেছেন:
কবি মহাদেব সাহা আমার নমস্য। আমি তো তার তুলনায় এলে বেলে, অ্যামেচার এক কবি। কবিতাটি আপনার খুব ভাল লেগেছে জেনে মনটা খুশীতে আপ্লুত হল।
ফারা তন্বী বলেছেন:
কে মাইনাস দিল? হিংসে করে দিয়েছে নিশ্চিত!
লেখক বলেছেন:
মাইনাসে কি আসে যায়! আপনার ভাল লেগেছে এতেই কবিতা ধন্য।
""ফয়সল অভি "" বলেছেন:
অপেক্ষায় নারী কিছু সত্য আকাশ জলে ভেজাবে মন । কবির জন্য শুভ কামনা রইল ।
লেখক বলেছেন:
শুভ কামনার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন:
দেবীদের জ্ঞানপ্রাপ্তির আশা বাদ দেওয়াটাই বোধ হয় ভালো হবে।
তবুও দেবীদের তো আমরা পূজা করি।
ধন্যবাদ রাতমজুর।
লেখক বলেছেন:
ধন্যবাদ আইরিন।
লেখক বলেছেন:
বেচারী পালাবে কোথায়?
ধন্যবাদ সজল শর্মা।
লেখক বলেছেন:
যাওয়ার তো কোনই পথ নেই।
ধন্যবাদ প্রিয় লেখক।
লেখক বলেছেন: কোথায় পালাবে তুমি?
ধন্যবাদ তারার হাসি।
কালপুরুষ বলেছেন:
বেশ ভাল লাগলো। টগবগে ভাবনার ঝরঝরে কবিতা।
লেখক বলেছেন:
কালপুরুষ দা, আপনার উৎসাহ বাণী আমাকে প্রেরণা যোগায়।
লেখক বলেছেন:
ধন্যবাদ কবি। নিশ্চয়ই আপনার লিংকে ঘুরে আসব।
জয় সরকার বলেছেন:
শুধুই প্লাস....আর ধন্যবাদ............
লেখক বলেছেন:
ধন্যবাদ জয় সরকার। আপনার উপস্থিতি আমাকে আনন্দ দেয়।
জুল ভার্ন বলেছেন:
চমতকার কবিতা!!! +
লেখক বলেছেন:
আপনার ভাল লাগায় কবিতা ধন্য।
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন:
+ + + +
লেখক বলেছেন:
বাঁশিওয়ালা , আপনার বাশীঁর সুরে সমান্তরালেই চলুক না এ কবিতা। ধন্যবাদ।
অমি রহমান পিয়াল বলেছেন:
আপনি কি আনওয়ারুল কবীর? মুক্তিযুদ্ধের রজত জয়ন্তীতে প্রকাশিত সংকলনে প্রথম পড়েছিলাম কবিতাটা, একদম মনের মধ্যে গেথে আছে। অনেক ধন্যবাদ ব্লগে আবার দেওয়ার জন্য
লেখক বলেছেন:
জ্বি আমিই আনওয়ারুল কবীর।
লেখক বলেছেন:
আপনার ভাল লাগায় আমি প্রীত।
অমি রহমান পিয়াল বলেছেন:
আর সত্যিই যদি আপনি আনওয়ারুল কবির হন, তাহলে আপনি মোটেও অ্যামেচার না। '৮৬ সালে প্রকাশিত এই কবিতাটা আপনার আরো অনেক আগে লেখা, নতুন লেখা দেন না কেনো?
লেখক বলেছেন: ৮৬ নয় সম্ভবত: ৯৬-তে লেখা।
অমাবশ্যার চাঁদ বলেছেন:
অসাধারন!!!
লেখক বলেছেন:
ধন্যবাদ অমাবশ্যার চাঁদ।
অমি রহমান পিয়াল বলেছেন:
স্যরি, ৯৬ হবে। কিন্তু সংকলনের সব কবিতাই আগে লেখা তো, তাই ভাবলাম এটাও। কিন্তু পুরানো লেখা কেনো? নতুন লেখালেখি কই?
লেখক বলেছেন: এ ব্লগের অন্য লেখাগুলো পড়ুন, সম্প্রতি লেখা।
কক বলেছেন:
ফারা তন্বী বলেছেন: কে মাইনাস দিল? হিংসে করে দিয়েছে নিশ্চিত!
লেখক বলেছেন:
মাইনাসে কি যায় আসে!
লেখক বলেছেন:
"পালাবি কোথায়"-- অভিনয়ে হুমায়ুন ফরিদী ও অন্যান্য! হা: হা:...
ধন্যবাদ আরাফাত।
লেখক বলেছেন: ধন্যবাদ আবু সালেহ মন্তব্যের জন্য।
শ্রাবনের ফুল বলেছেন:
অসাধারণ দৃঢ়তা ভালোবাসায়.. +++
লেখক বলেছেন:
সুন্দর মন্তেব্যর জন্য প্রীত।
লিটল হামা বলেছেন:
খুব ভালো লাগলো। রেটিং এক্সেস পেলে + দিয়ে যাবো।
লেখক বলেছেন:
আপনার ভাল লাগাতেই কবিতা সার্থক।
আলো বলেছেন:
ইট রক্ড মি কবি!
লেখক বলেছেন:
ইটস মাই প্লেজার আলো!
দীপান্বিতা বলেছেন:
দারুন!.....তবে, রবি ঠাকুরের - "তুমি যাকে ভালবাস তাকে মুক্ত করে দাও। যদি সে কখনো ফিরে আসে তবে সে তোমার, নতুবা সে কখনোই তোমার ছিলনা।" ....... কথাটিও বেশ! +
লেখক বলেছেন:
ভালবাসার টানে যে তাকে ফিরতেই হবে! কোথায় পালাবে সে?
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
অনেক সুন্দর আবেগ
লেখক বলেছেন:
কবিতা আপনার ভাল লাগায় প্রীত বোধ করছি।
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন:
মজার বিষয় হলো কবিও পালাতে পারলেন না ! অমি রহমান পিয়াল ধরে ফেলেছেন !তয় কবিতাখান সত্যিই খুব ভালো লেগেছে।
প্লাস টু দি পাওয়ার এন!
লেখক বলেছেন:
সত্যিই নিকের আড়ালে আমাকে পিয়াল কবিতা দিয়েই চিনে ফেললো!
ধন্যবাদ মোস্তফা কামাল মন্তব্যের জন্য।
সীমান্ত আহমেদ বলেছেন:
অসাধারণ আবেগের অপূর্ব প্রকাশ । ভাল লেগেছে ।
লেখক বলেছেন:
আপনার ভাল লাগাই কবির প্রাপ্তি।
রুবেল শাহ বলেছেন:
সখি
তার সখিতা শুধু হাওয়ায় ভাসে
হাওয়ায় পুড়ে, হাওয়ায় উড়ে
হাওয়ার ডালে ঝুলে মেঘ হয়
মেঘে মেঘে আমাকে তাড়ায়
আমি দাঁড়িয়ে থাকি দূরে
_______________
রুবেল
লেখক বলেছেন:
কবিতায় মন্তব্যের জন্য ধন্যবাদ।
কৃষ্ণ তরুণ বলেছেন:
ভালো লাগলো+++
লেখক বলেছেন:
ধন্যবাদ কৃষ্ণ তরুণ ।
নাজনীন খলিল বলেছেন:
অত:পর কোথায় পালাবে তুমি? সত্যিই কি ভালবাসার এতোটা শক্তি আছে যে পালাতে চায় তাকে ধরে রাখার?
ভাল লাগল। শুভেচ্ছা।
লেখক বলেছেন:
আমি অন্তত একজনকে ধরে রেখেছি ভালোবাসার শক্তিতেই, যে পালাতে চেয়েছিল।
ধন্যবাদ কবি মন্তব্যের জন্য।
ত্রেয়া বলেছেন:
আপনার কবিতা পড়ে মনে হলো হয়ত ভালোবাসা দিয়ে সত্যিই কাউকে আটকে রাখা যায়.....খুব ভাল লাগল।
লেখক বলেছেন:
ত্রেয়া, আমি বিশ্বাস করি ভালবাসায় শুধুমাতো নারী মন নয়, বিশ্ব জয় করা যায়। কিন্তু ভালবাসার তীব্রতা হতে হবে সেই রকম। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
লেখক বলেছেন:
ধন্যবাদ সালাহ্ উদ্দিন শুভ্র, শুভ কামনার জন্য।
লেখক বলেছেন:
কাব্যের কবিতা ভাল লেগেছে। কবিতা ধন্য আজ।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
এমন অদ্ভুত টান।
এমন নিগুঢ় ভালোবাসা....
কে পালাতে পারে ?
খুব ভালো লাগলো।খুবই।
ভালো থাকবেন।
তাজা কলমের লেখায় ভালোবাসা ছড়িয়ে যাক সবখানে।
শুভেচ্ছা।
লেখক বলেছেন:
সাজি, আপনার সুন্দর মন্তব্য আমার কবিতার প্রেরণা। শুভেচ্ছা রইল।
শাওন বলেছেন:
কবিতা পড়িনা , কিন্তু সত্যই কবিতাটা ভালো লাগছে
লেখক বলেছেন:
কবিতা আপনি না পড়লেও কবিতা যে আপনাকে পড়ে!
শাওন ধন্যবাদ আপনাকে।
সহেলী বলেছেন:
অসম্ভব ভাল লাগা রেখে যাই ।"অত:পর কোথায় পালাবে তুমি "
পালাবার মত সামান্য জায়গাও যখন অবশিষ্ট নেই তখন তোমার চোখের জলে ডুব দিয়ে থাকি চুপ করে !
লেখক বলেছেন:
পালাবার মত সামান্য জায়গাও যখন অবশিষ্ট নেই তখন তোমার চোখের জলে ডুব দিয়ে থাকি চুপ করে !
এমন সংবেদনশীল পাঠক কোথায় পাব, আপনি ছাড়া?
আপনার জন্য শুভকামনা সহেলী।
এম এস জুলহাস বলেছেন:
লেখার দ্যূতিটা বিচ্ছুরিত হচ্ছে আঁকা স্কেচটা থেকে।
লেখাটাও যেমন, তেমনি গতিময় আঁকাটাও। সেই সঙ্গে তা নির্বাচন করাটাও।
লেখক বলেছেন:
ধন্যবাদ এম এস জুলহাস সুন্দর মন্তব্যের জন্য।
নূর-ই-হাফসা বলেছেন:
বেশ ভাল হয়েছে।
লেখক বলেছেন:
আপনার ভাল লাগায় আমি প্রীত।
ফকির ইলিয়াস বলেছেন:
প্রেমবতী নারী তুমি কি জানো না
ভালোবাসার অসীম গতিতত্ব-
আলোত্তীর্ণ ছন্দে ভালোবাসার
মায়াবী স্পর্শে স্পর্শিত তো
তোমাকে হতেই হবে। খুব ভালো লাগলো কবি আনওয়ারুল কবীর ।
অমি রহমান পিয়ালের সৌজন্যে জেনে গেলাম আপনার নাম ও।
বেড়ে গেলো আপনার প্রতি শ্রদ্ধাবোধ।
ভালো থাকুন , ভালো লিখুন ।
লেখক বলেছেন:
ইলিয়াস ভাই আপনাকে ধন্যবাদ। বিলেত থাকাকালে, ১৯৯৩-৯৯ সেখানকার জনমত, নতুন দিন, সুরমা পত্রিকাগুলোতে নিয়মিত লেখতাম। দেশে আসার পর ডেইলি স্টারে কলাম লিখলেও সাহিত্য চর্চা আর হয়ে ওঠেনি। তবে গত কয়েক মাস থেকে এ ব্লগেই আবার শুরু কললাম।
লেখক বলেছেন: সুরঞ্জনা ওদিকে যেও না
বলো নাকো কথা ঐ যুবকের সাথে
কি কথা তাহার সাথে, তার সাথে?
+++++++++++++++++++
তোমার ভাল লাগায় কবিতা ধন্য।
হেমায়েতপুরী বলেছেন:
আপসুস এমুন কবিতা লিকতারিনা।
লেখক বলেছেন:
লিখা আরম্ভ করলেই পারবেন।
ডলুপূত্র বলেছেন:
স্যার লেখা তো ভাল হয়েছে। এখন নারীরা ভয় পাবে না তো!
লেখক বলেছেন:
মনে হয় তা না। মেয়েরা তো ডাকাত পুরুষদেরকেই পছন্দ করে। ঠিক না?
ভাস্কর চৌধুরী বলেছেন:
+
অত:পর কোথায় পালাবে তুমি?
মর্ত্যলোকের মায়া ছেড়ে সেই রহস্যলোকে?
অভিমানী, তুমি কি জানো না
আমার ভালোবাসার সঞ্জীবনী সুধায়
অব্যয় অক্ষয় তুমি-
মন ছুঁয়ে যাওয়া কবিতা। ভালো লাগল কবি।
লেখক বলেছেন: আপনার উপস্থিতি সবসময় আমাকে আনন্দ দেয়। ধন্যবাদ অনেক। ভাল থাকুন।
লেখক বলেছেন: পালানো তো যাবে না ভাই।
লেখক বলেছেন:
না ভাই পালানোর পথ বন্ধ এবার।
শায়লা হক বলেছেন:
খুব ভালো লেগেছে
লেখক বলেছেন:
আপনার ভাল লাগায় কবিতা ধন্য।
লেখক বলেছেন: জি ও কথা আমি খুব বিশ্বাস করি।
লেখক বলেছেন: ধন্যবাদ শূন্য আরণ্যক -
লেখক বলেছেন: নিকের মুখোশে আমিও যে পালাতে পারছিনে!
বর্ণান্ধ বলেছেন:
আপনি তো বিপ্লবী কবি হে......................অসাধারন হয়েছে!!
লেখক বলেছেন:
ধন্যবাদ কমপ্লিমেন্টের জন্য।
চিটি (হামিদা রহমান) বলেছেন:
অত:পর কোথায় পালাবে তুমি?
লেখক বলেছেন:
আপনার ভাল লাগায় কবি ধন্য।
আবদুর রহমান (রোমাস) বলেছেন:
অসাধারন ভালো লেগেছে..........নির্ভেজাল ভালবাসার প্রকাশ এমনই মানায়!!
সাগর ঢাকা বলেছেন:
হৃদয়ের অতল তলেই তোভালোবাসা খুজেঁ নেবে তোমার অস্তিত্বের ভূ-ভাগ।....
কবিতাটা এত দিন পরে পরলাম! আফসোস ! অনেক অনেক ভালো লেগেছে কবিতাটা,
আমার নিজের প্রিয় কবিতা নিয়ে এই লেখাটা পরবেন আশা করি...
Click This Link
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


























