আমার প্রিয় পোস্ট
৫০টির বেশি বাংলা ইবুক এর ডাউনলোড লিঙ্ক এক পোস্টে! 
- ডিজে আরিফ রক্স
- ভালো লাগা প্রিয় কবিতারা - ৫৩ (যাত্রা - ভঙ্গ, নির্মলেন্দু গুণ । ব্লগার নীপবন এর জন্য ) - আবদুর রাজ্জাক শিপন
- প্রস্থানে একাই দাঁড়াও বোবাকাহিনী - চিটি (হামিদা রহমান)
- আমার দেশ ইস্যুতে সুশীল চুলকানী - পি মুন্সী
- বাচঁতে হলে জানতে হবে -১৯ - রাজীব নুর
- ~ প্রিয় যত পোস্ট ২ ~ [আপডেটেড] - জনৈক আরাফাত
- জাফর ইকবাল স্যারের যত বই, প্রায় ৬৪টি বই ডাউনলোড করুন এদম ফ্রী - বখতিয়ার হোসেন
- লহ প্রণাম - দীপান্বিতা
- এ পর্যন্ত যাঁরা একুশে পদক পেয়েছেন-২ - এ.টি.এম.মোস্তফা কামাল
- সংখ্যাগুরু -vs- সংখ্যালঘুঃ স্বাধীন বাঙালি যখন শাসক...সংখ্যালঘু পাহাড়ি/উপজাতি/আদিবাসীরা যখন শোষিত...আর দেশের ভূখণ্ড হাতছাড়া হওয়ার চিন্তায় উন্মাদপ্রায় আমরা ! - আইরিন সুলতানা
- নির্বাণ - ছন্নছাড়ার পেন্সিল
- পাহাড়ের কান্না যে আগুন জ্বালিয়েছিলেন শেখ মুজিব, তাতে ঘি ঢেলেছেন জিয়া, ফু দিচ্ছেন খালেদা, ষড়যন্ত্রে পাকা খেলোয়ার আছে একটি বাহিনী, আছে বাঙালি নামে একদল পরগাছা সেটেলার শিখন্ডি। শেখ হাসিনা কি তা নিভাতে পারবেন? আমার দুটো প্রস্তাব - মধুখোর
- ভাষা আন্দোলনের স্বজাতীয় ভিলেন - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- ঊনসত্তুর থেকে পচাঁত্তুর-'৭১এ যাদের বয়স তিনের কম ছিল তাদের থেকে সামুর কনিষ্ঠতম ব্লগারটিকে উৎসর্গীকৃত-পর্ব ৫ - ত্রিশোনকু
- গল্পঃ শাদা বিবেক কালো বিবেক - ভাঙ্গন
- লাক্স এর চামড়া ব্যবসা , দর্শকের দেহ কামনা আর ব্লগে ধর্ষকামী ভূতের আছর- শেষ পর্ব - রাগ ইমন
- আসেন আবার পড়ি : ইসলামী ছাত্র শিবির সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করি - অমি রহমান পিয়াল
- মৃত্যুই কি মুক্তির সমাধান? ...কখনো নয় - খালেদ সময়
- রণেশ দাশগুপ্তঃ সাহিত্যিক, সাংবাদিক, মার্ক্সবাদী রাজনৈতিক কর্মী - শেখ রফিক
- ছোট্ট এক ডিভাইস মোবাইল কম্পানিগুলোর জন্য সত্যিকারের হুমকি হয়ে উঠতে যাচ্ছে! - ফিউশন ফাইভ
- আমি জুয়াড়ী - কালপুরুষ
- ইবনে সিনা - জটিল মানুষ
- গল্প : সম্মুখ সমর - ইমন জুবায়ের
- জীবনে যা পড়েছি-৯ (আল মাহমুদের কবিতাসমগ্র) - তায়েফ আহমাদ
- কবির গন্তব্য - আবু মকসুদ
- একটা ক্যামেরার ফ্লিম আর একজন স্বপ্নবাজ - তারিক মাহমুদ (তারিক)
- প্রসঙ্গ যুদ্ধাপরাধীদের বিচারঃ তাবৎ প্রতিশ্রুতির পালা সাঙ্গ হলে/বাস্তবায়ন আদৌ হবে! কবে? আর কবে! তৃষিত চেতনা ওঠে বলে - আইরিন সুলতানা
- মীরাবাঈ: আরেক পাগলিনী রাই - ইমন জুবায়ের
- আমার স্মৃতি ও অনুভবে মুক্তিযুদ্ধের গান (১ম পর্ব) - সুনীল সমুদ্র
- জামায়াতে ইসলামীকে কেন নিষিদ্ধ ঘোষনা করা হবে না? - সীমানা ছাড়িয়ে
- প্রত্নতাত্ত্বিকের দিনলিপি: আফ্রিকার গণিত, আফ্রিকার স্বাধীনতা - ম্যাভেরিক
- আজ সামহোয়্যার ইন ব্লগ - নোটিশবোর্ড
- হায় পলাশীঃ - জুল ভার্ন
- বিবর্তনবাদ তত্ত্ব নিয়ে আলোচনা-সমালোচনা – ৯ - এস. এম. রায়হান
- আমি এভাবেই বাংলাদেশকে আপন করেছি আত্মায় মিলিয়ে.......... - সজল শর্মা
- আধুনিক এটমিক তত্ত্বের জনক জন ডাল্টন, না কি স্বয়ং আল্লাহ? - নাস্তিকের ধর্মকথা
- সুন্দর বনের মুন্ডাপল্লীর বৈচিত্রময় সাংস্কৃতি-- - সামছা আকিদা জাহান
- পাখির আত্মহত্যা - জনৈক আরাফাত
- মিশরের পুরা-গল্প-২ - অদ্বিতীয়া সিমু
- পার্বত্য জনগনঃ উদ্বাস্তু হতে হতে ক্রমশঃ আলাদা হয়ে যাওয়া... জেগে ওঠা বিচ্ছিন্নতার বোধ... - মুনশিয়ানা
- বিজ্ঞান ও প্রযুক্তি :: আর্দ্রতা মাপার বিশেষ স্যাটেলাইট এসএমওএস এখন কক্ষপথে - অমাবশ্যার চাঁদ
- গণমানুষের সংবিধান, মুক্তিসংগ্রামের সূর্যছটা - ফকির ইলিয়াস
- আমার বন্ধু শামসুর রাহমান - রাকিবুল হক ইবন
- আমি বাঙালী, আমি মানুষ, আমি মুসলমান- একবার মরে, দুইবার না… - অমি রহমান পিয়াল
- নীলিমা ইব্রাহিমঃ শিক্ষকতা ও সাহিত্য চর্চার এক অনন্য নাম - শেখ রফিক
- আল ফারাবির দর্শন ও বাংলার বাউলের গান - ইমন জুবায়ের
- প্রাচীন বাঙলার শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর - ভাবসাধক
- কমরেড প্রসাদ রায়ঃ খাপড়াওয়ার্ডে ৯টি গুলিবিদ্ধ হয়েও যিনি বেঁচেছিলেন - শেখ রফিক
- আম্রপালী - সজল শর্মা
- কমিউনিটি সেন্টারঃ - জুল ভার্ন
- একজন প্রবাসীর আত্মজৈবনিক কথন - আবু মকসুদ
- কারাগার অথবা বিষন্ন চোখগুলো...! - ভাঙ্গন
- সন্তুর কলাকারঃ পণ্ডিত শিবকুমার শর্মা এবং রাহুল শর্মা - সজল শর্মা
- বৃটিশ গুপ্তচরের স্বীকারোক্তি এবং ওহাবী মতবাদের নেপথ্যে বৃটিশ ভূমিকা-৮ - তুষারপাত
- ট্রেড ইউনিয়ন ও টেন্ডার : যেভাবে পুঁজিপতিদের উদরপূর্তি করে - ফকির ইলিয়াস
- টিনএজ প্রেমে বিপত্তিঃ - জুল ভার্ন
- প্রাচীন হুরিয়ান সভ্যতা - ইমন জুবায়ের
- মুক্তগদ্য: মুনিয়ার ঠোঁটে আঙুল রেখে আমিও হতে পারি নদী - নির্ঝর নৈঃশব্দ্য
- ইরোম শর্মিলা ঃ এক বিপ্লবী কবির জীবনপণ লড়াই (My Body My Weapon) - ভিন্ন চিন্তা
- প্রসঙ্গঃ জামাত-শিবির - শেখ রফিক
- ছবি ব্লগ : যে যুদ্ধটা একাত্তরে শেষ হয়নি - অমি রহমান পিয়াল
- ১০০ % নারী বিষয়ক ইমোটিকন, আমি আঁকছি
- মোজাম্মেল প্রধান
- ফুটপাতের শিশুঃ - জুল ভার্ন
- মধ্যপ্রাচ্যের প্রাচীন ইতিহাস: এশিরিয় সভ্যতা - ইমন জুবায়ের
- জিয়া জানতেন, কতখানি জানতেন... - অমি রহমান পিয়াল
- আলোর জন্য মানুষের তৃষ্ণা - ফকির ইলিয়াস
- গল্প: অন্ধকার পুতুল - ইমন জুবায়ের
- সুনীল গঙ্গোপাধ্যায় এর একটি সাক্ষাতকার - ফকির ইলিয়াস
- লুলদা আর আমি দুজনেই কিন্তু কবি - জইন
- শাজাহান সাজুর মা মারা গেছেন......... - মাহবুবা আখতার
- চোরকাঁটার লুল কাব্য
- চোরকাঁটা
- হোসেইনী ব্রাহ্মণ (কারবালার যুদ্ধে অংশ নেওয়া ভারতের এক ক্ষুদ্র ব্রাহ্মণ সম্প্রদায়) - সজল শর্মা
- যে লেখাগুলো প্রিয়তে নেয়া হয়নি... - ভেবে ভেবে বলি
- ছেড়া পাতা (১) - ক্যামেরাম্যান
- মুক্তগদ্য: ছায়ানদ এবং কবির আত্মবিস্মৃত উত্তর - নির্ঝর নৈঃশব্দ্য
- পাথরে স্বাধীনতা সংগ্রামঃ ভাস্কর্য্যে মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস-৩ - জুল ভার্ন
- পাথরে স্বাধীনতা সংগ্রামঃ-ভাস্কর্য্যে মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস-২ - জুল ভার্ন
- যে সব কারণে ক্যাথলিক চার্চ ইতালিও দার্শনিক জিওদার্নো ব্রুনোকে জীবন্ত পুড়িয়ে মেরেছিল ... - ইমন জুবায়ের
- পাথরে স্বাধীনতা সংগ্রামঃ ভাস্কর্য্যে মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস।-১ - জুল ভার্ন
- ছেলেটির সিনেমাটিক স্বপ্ন ভেঙ্গে দিয়েছিল আইসক্রীম প্রেমী মেয়েটি - শ।মসীর
- জ্ঞানী-নির্বোধ কিংবা নির্বোধ-জ্ঞানীর গল্প - ম্যাভেরিক
- অতঃপর আড্ডা নিয়ে একটি পদ্য... - সুনীল সমুদ্র
- পোশাকে নারী ----শালীন????!!!! - সামছা আকিদা জাহান
- ঈদের জন্যে এসএমএস সমগ্র... - বৃষ্টি এবং নীলা
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- অতঃপর, শূন্য দশমিক পাঁচ (গল্প) - হিমালয়৭৭৭
- আমার বন্ধুরা ... (পর্ব-১) - দীপান্বিতা
- আমার ছোটবেলার মাঠ - সৈয়দ আফসার__১৯৭৯
- ডায়েরির ছেঁড়া পাতা - হারুন আল নাসিফ
- গত নির্বাচনে ভোটারদের ‘সত্যাগ্রহের’ অপ্রকাশিত কিছু সত্য - ফারুক ওয়াসিফ
- পরিত্যক্ত ইতিহাস: পরিশিষ্ট - কালিদাস কবিয়াল
- লাজ - কাজল রশীদ
- দোঁহা শতক - হারুন আল নাসিফ
দলছুট সঞ্জীব — স্মৃতি রোমন্থনে
১৯ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:৩৩
(আজ সবার প্রিয় দলছুট সঞ্জীবের দ্বিতীয় মৃত্যৃ বার্ষিকী। আসুন সবাই ওর স্মৃতির প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলী)
![]()
মৃত্যুই মানব জীবনের ভবিতব্য। নশ্বর জীবনের এ অলঙ্ঘনীয় নিয়তি মেনে নিতে তবুও কষ্ট। বিশেষ করে গতির মাঝে আচমকা যতিতে যদি কারো জীবন দীপ নিভে যায় তবে তার স্বজন, শুভানুধ্যায়ী, বন্ধু, ভক্ত সবাই হয়ে পড়ে ভাষাহীন-স্তব্ধ। এমনই এক অবস্থার মুখোমুখী হয়েছিলাম গেলো বছরের ১৯ নভেম্বর, দলছুট সঞ্জীবের মৃত্যু সংবাদে। অপ্রত্যাশিত, এ মৃত্যু শোকের তীব্রতা পরিলক্ষিত হয় সেদিন দুপুরে, যখন ওর মরদেহ রাখা হয় টি.এস.সি চত্বরে। শেষ শ্রদ্ধাঞ্জলী জানাতে আসা শোকাহত ওর স্বজন, শুভানুধ্যায়ী, বন্ধু আর অগণিত ভক্তকূলের অভিব্যক্তিতে পরিষ্ফুট হয় ইশ্বরের প্রতি নীরব অনুযোগ। বিশেষ করে, একজন সঙ্গীত শিল্পী হিসেবে দেশের শিল্পাঙ্গনে ও যখন প্রতিষ্ঠিত, ওর হৃদয় ষ্পর্শিত সুরে আবেগ মাখা গান আর গানের বাণী অমৃতকে ছুঁয়ে যখন আমাদের হৃদয়কে করছে জয়, ঠিক সেই মূহূর্তে ওর এ চলে যাওয়ার বাস্তবতা মেনে নিতে প্রস্তুত ছিল না কেউই। উপরন্তু বর্তমান প্রেক্ষিতে, যখন মানুষের গড় আয়ু ক্রমশঃ হচ্ছে দীর্ঘায়িত সেক্ষেত্রে মধ্য যৌবনে ওর হঠাৎ চলে যাওয়া ভাগ্যের নিমর্ম পরিহাসও বটে।
সংক্ষিপ্ত জীবনের প্রান্ত সীমায় এসে একজন সঙ্গীত শিল্পী হিসেবে খ্যাতির শীর্ষ শিখরে পৌছঁতে পেরেছিল সঞ্জীব। বিশেষতঃ নব প্রজন্মের কাছে সঞ্জীব দা যে কতটা জনপ্রিয় ছিল তা বোঝা যেত ওর ব্যান্ড দলছুটের কোন অনুষ্ঠানে গেলে। ওর গাওয়া হিট গান গাড়ী চলে না , তুমি আমার বাহান্ন তাস, আমি তোমারেই বলে দেব, ইত্যাদি এ প্রজন্মের ভালো লাগা গানের কয়েকটি।
সঞ্জীবের পরিচিতি শুধুমাত্র গায়ক-সুরকার-গীতিকার হিসেবেই সীমায়িত নয়। বরং বহুমুখী প্রতিভার অধিকারী সঞ্জীবের বিচরণ ছিল সৃজনশীল বিভিন্ন কর্মকান্ডে। একাধারে সে ছিল লেখক-কবি, সাংবাদিক, সংগঠক এবং অভিনেতা। রাজনীতিতেও তার সংশ্লিষ্টতা ছিল ঘনিষ্ট। বর্তমানে প্রতিষ্ঠিত অনেক সাংবাদিক, যারা আজকের কাগজ কিংবা ভোরের কাগজ সঞ্জীবের সহকর্মী হিসেবে কাজ করেছেন তাদের অনেকেরই সাংবাদিকতার হাতে খড়ি ‘সঞ্জীব-দা’র কাছে। এ প্রসঙ্গে বিবিসি-র বাংলা বিভাগের সাংবাদিক নবনীতা চৌধুরীর স্বীকারোক্তি — স্বল্প সংখ্যক ব্যক্তি যারা তাকে সাংবাদিকতায় উৎসাহিত করেছেন সঞ্জীব চৌধুরী তাদের মাঝে অন্যতম। ‘যদি কাহিনীর শুরুটা ভালো করো তবেই তা ভালোভাবে শেষ করতে পারবে- ইন্ট্রো লেখাটাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ’– ভোরের কাগজে সংশ্লিষ্ট থাকার সময় সঞ্জীবের এই মহামূল্যবান উপদেশের মর্ম কথা নবনীতা চৌধুরী তার সাংবাদিকতা জীবনে প্রতিনিয়তই উপলব্ধি করেন।
সঞ্জীবের সাথে আমার পরিচয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওর সতীর্থ হিসেবে। আমাদের অধীত বিষয় ভিন্ন (আমি পদার্থ বিজ্ঞানে আর ও গণিতে ভর্তি হয়ে সাংবাদিকতায় নোঙ্গর করে। ) হলেও আমাদের পরস্পর ঘনিষ্ট হতে সময় লাগেনি। স্বল্পতম সময়ের অন্তরঙ্গতার আলোকে কখন যে ‘তুই তোকারী’ সম্বোধনে চলে আসি, তা সম্ভবতঃ আমরা নিজেরাও জানতাম না।
তখন ছিল এরশাদের দানবীয় স্বৈর শাসন। রাজনৈতিক ডামাডোলে বিশ্ববিদ্যালয় প্রায়ই হতো অনির্দিষ্টকালের জন্য বন্ধ। এই অনির্ধারিত বন্ধগুলোতে সময়ে/অসময়ে প্রায়ই চলতো আমাদের নিত্যদিনের আড্ডা। কখনও উর্দুরোডে ওর বাসায়, কখনো বা বুয়েট ক্যাম্পাসে আমার সাবেক আবাসস্থলে। আড্ডার বিষয়বস্তু ছিল বহুমাত্রিক। শিল্প-সাহিত্য, রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে উঠতি যৌবনের বাছুর প্রেমের গল্পও বাদ যেত না। সঞ্জীব তখনো আমাদের মতোনই সাধারণ একজন–খ্যাতি তখনো তাকে স্পর্শ করেনি। তবুও আমাদের মাঝে ও ছিল আলাদা। ওর বোহেমিয়ান লাইফ স্টাইল, প্রথা বিরোধী প্রাগ্রসর চিন্তা ভাবনা, প্রকৃতিদত্ত কবি প্রতিভা, সদা হাস্যোজ্জ্বল সপ্রতিভ চালচলন ওকে করে তুলেছিল অনন্য, অননুকরণীয়।
শ্রেণীবৈষম্য সমাজ হতে সাম্যবাদী সমাজে উত্তরণের স্বপ্ন দেখতো সঞ্জীব। তাই স্বভাবতই বাম রাজনীতি হয়ে পড়ে ওর বিধির লিখন। সঙ্গত কারণেই বিশ্ববিদ্যালয়ের জীবনে ও হয়ে ওঠে ছাত্র ইউনিয়নের নিবেদিত প্রাণ সংগঠক ও সক্রিয় কর্মী। বিশেষ করে এরশাদ বিরোধী আন্দোলনের সেই উত্তাল রাজনীতিতে ছাত্র ইউনিয়নের সাংস্কৃতিক কর্মকান্ডে সঞ্জীবের সংশ্লিষ্টতা হয়ে ওঠে অনিবার্য। মানুষের প্রতি ভালোবাসাই ছিলো ওর রাজনীতির উৎস মুখ। ওর লেখা কবিতা, গানেও প্রতিফলিত হয়েছে ওর এই জীবনমুখী চেতনা। সম্ভবত: এই চেতনাই ওকে উদ্বুদ্ধ করেছিল মৃত্যুর পর ওর মরদেহ মানব কল্যাণে কাজে লাগাতে। তাই সকল সংস্কারের উর্দ্ধে ওঠে ও ওর মরদেহ দান করে যেতে পেরেছিল ঢাকা মেডিক্যাল কলেজের অ্যানাটমী বিভাগে- চিকিৎসকদের গবেষণার জন্য। সত্যি, মৃত্যুতেও সঞ্জীব হয়ে রইলো চিরঞ্জীব!
স্বল্প পরিসরে সঞ্জীবের কীর্তিময় জীবনের অনেক বিষয়ই অকথিত রয়ে গেল। পরিশেষে প্রিয়বন্ধু সঞ্জীবের মৃত্যুবার্ষিকীতে কবিগুরুর কয়েকটি পংক্তি ধার করে জানাই আমার প্রণতি-
তোমার কীর্তির চেয়ে তুমি যে মহান
তাই তব জীবনের রথ
পশ্চাতে ফেলিয়া যায় কীর্তিরে তোমার
বারম্বার ।
তাই
চিহ্ন তব পড়ে আছে, তুমি হেথা নাই।
(লেখাটি তাজা কলমের পোষাকী নামে আজকের সমকালে প্রকাশিত হয়েছে)
বন্ধু সঞ্জীবের উপর তাজা কলমের অন্যান্য লেখার সংযোগ:
১। একজন স্বাপ্নিক সঞ্জীব Click This Link (লেখাটি প্রথমত: মুক্তমনা ব্লগ এবং পরবর্তীতে সমকালে প্রকাশিত, তাজা কলমের পোষাকী নামে)
২। Sanjeeb Choudhury: Kept knocking at the wrong door
Click This Link (লেখাটি বন্ধু সঞ্জীবের মৃত্যুর দুদিন পর প্রকাশিত হয় ডেইলি স্টারে, তাজা কলমের পোষাকী নামে)
৩। Sanjeeb Chowdhury: A Tribute to the humanist
Click This Link (লেখাটি গত বৎসর সঞ্জীবের মৃত্যবার্ষিকীতে প্রকাশিত হয় ডেইলি স্টারে, তাজা কলমের পোষাকী নামে)
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): দলছুট সঞ্জীব, স্মৃতিচারণ ;
প্রকাশ করা হয়েছে: প্রবন্ধ বিভাগে । সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:৩৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন:
প্রিয়তে রাখলাম।
লেখক বলেছেন:
ধন্যবাদ কামাল। ধন্যবাদ পোষ্টটি প্রথম পৃষ্টায় লিংক দেয়ায়।
লেখক বলেছেন:
ধন্যবাদ আবু সালেহ।
রোহান বলেছেন:
প্রিয়তে রাখলাম...
লেখক বলেছেন: ধন্যবাদ রোহান।
হেমায়েতপুরী বলেছেন:
তোমার কীর্তির চেয়ে তুমি যে মহান তাই তব জীবনের রথ পশ্চাতে ফেলিয়া যায় কীর্তিরে তোমার বারম্বার । তাই চিহ্ন তব পড়ে আছে, তুমি হেথা নাই।
লেখক বলেছেন: চিহ্ন তব পড়ে আছে, তুমি হেথা নাই।
যীশূ বলেছেন:
সংগ্রহে রাখলাম লেখাটি।
লেখক বলেছেন: ধন্যবাদ যীশু।
অন্যমনস্ক শরৎ বলেছেন:
আমার খুব পছন্দের আদমী। ....
লেখক বলেছেন:
আমাদের সবার পছন্দের আদমী।
কাক ভুষুন্ডি বলেছেন:
প্রিয়তে রাখলাম
লেখক বলেছেন:
ধন্যবাদ কাক ভুষুন্ডি ।
লেখক বলেছেন:
ধন্যবাদ এলোমেলো মন ।
হাসান মাহবুব বলেছেন:
লেখাটির জন্যে ধন্যবাদ।
লেখক বলেছেন:
ধন্যবাদ হাসান মাহবুব ।
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
পোস্টটির জন্য অনেক ধন্যবাদ দাদা..
লেখক বলেছেন:
ধন্যবাদ কবি।
মুক্তি মণ্ডল বলেছেন:
লেখাটার জন্য আমিও আপনাকে ধন্যবাদ জানাই।
লেখক বলেছেন:
ধন্যবাদ মুক্তি মন্ডল মন্তব্যের জন্য।
লেখক বলেছেন:
ধন্যবাদ এহসান হাবীব ।
আইরিন সুলতানা বলেছেন:
সমকালে পড়লাম লেখাটা স্যার। আপনার ব্লগের লিংক শেয়ার করলাম ফেসবুকে। লেখাটার জন্য ধন্যবাদ ।
লেখক বলেছেন:
ধন্যবাদ আইরিন লেখাটি ফেইস বুকে দেয়ার জন্য।
জয় সরকার বলেছেন:
শোকেসে রেখে দিলাম...............
লেখক বলেছেন:
ধন্যবাদ জয় সরকার।
লেখক বলেছেন:
ধন্যবাদ রিজভী।
দীপান্বিতা বলেছেন:
অনেক ধন্যবাদ .......সঞ্জীব চৌধুরীর দ্বিতীয় মৃত্যৃ বার্ষিকীতে ওনার স্মৃতির প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলী ....ওনার গানের লিঙ্ক দেবেন!
লেখক বলেছেন: ধন্যবাদ। শ্রীঘ্রই লিংক দিচ্ছি আপনার ব্লগে।
শেখ রফিক বলেছেন:
আপনার লিং টি পড়লাম। ভাল লেগেছে। ভাল থাকবেন।
লেখক বলেছেন:
ধন্যবাদ শেখ রফিক।
লেখক বলেছেন: ধন্যবাদ ঝড়কন্যা।
জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
আপনার লেখা আমার ভাল লাগে। সন্জীবের গানও ভাল লাগে।
লেখক বলেছেন:
ধন্যবাদ জীবনানন্দদাশের ছায়া ।
মিআমি বলেছেন:
সন্জীবের গান ভাল লাগে। গাড়ী চলে না- আমার খুব প্রীয়।প্রবাসের কর্ম জীবনে কিছু কিছু মহূর্তে গানটি এমনিই মুখে চলে আসে তখন বার বার একাই গেয়ে থাকি।
লেখক বলেছেন:
ধন্যবাদ মিআমি। আপনি কোন দেশে থাকেন ভাই?
আদিবাসি বলেছেন:
মানুষ বাঁচেনা, বাঁচে অমানুষেরাই!!!??? সঞ্জীব চৌধুরীর গান বেঁচে থাক, বেঁচে থাক সঞ্জীব চৌধুরীর চিন্তা, মুল্যবোধ আমাদের মাঝে!!! ধন্যবাদ, তাজাকলম।
লেখক বলেছেন: মানুষ বাঁচেনা, বাঁচে অমানুষেরাই!!!??? সঞ্জীব চৌধুরীর গান বেঁচে থাক, বেঁচে থাক সঞ্জীব চৌধুরীর চিন্তা, মুল্যবোধ আমাদের মাঝে!!!
শেষ পর্যন্ত মানুষই বাচেঁ আমাদের স্মৃতির মাঝে।
লেখক বলেছেন:
ধন্যবাদ অপ্সরা ।
রাতমজুর বলেছেন:
খুব ভালো।
লেখক বলেছেন:
ধন্যবাদ।
লেখক বলেছেন:
ধন্যবাদ কাব্য। সঞ্জীব হোক চিরঞ্জীব আমাদের মাঝে।
লেখক বলেছেন:
তবুও কেউ কেউ চিরঞ্জীব, যেমন সঞ্জীব।
লেখক বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখক। সঞ্জীবের একজন ঘনিষ্ট বন্ধু হিসেবে এক প্রায়শ:ই মিস করি।
ফকির ইলিয়াস বলেছেন:
সঞ্জীব চৌধুরীর গান বেঁচে থাকবে, বেঁচে থাকবে সঞ্জীব চৌধুরীর মননআমাদের রক্তকণায় ।
খুব ভালো লাগলো দরদ দিয়ে লেখাটি ।
লেখক বলেছেন: সঞ্জীব হোক চিরঞ্জীব আমাদের মাঝে।
পাপী বলেছেন:
উনার গান খুবি ভালো লাগে!
লেখক বলেছেন:
অমন দরাজ কন্ঠ পাওয়া ভার।
ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইলো।
লেখক বলেছেন: উনি যে কীর্তি রেখে গেছেন তা তো সবার মাঝেই বেঁচে রইলো।
লেখক বলেছেন:
ধন্যবাদ কবি।
অমাবশ্যার চাঁদ বলেছেন:
প্রিয়তে +++
লেখক বলেছেন:
ধন্যবাদ অমাবশ্যার চাঁদ।
নষ্ট ভালোবাসা বলেছেন:
অসাধারণ, কির্তীমানের কির্তী কখনোই মুছে যায় না। সজ্ঞীব দা তারই প্রমাণ।
লেখক বলেছেন: সহমত।
অলস ছেলে বলেছেন:
উনার গান আমার ভালোই লাগে। লিঙ্কগুলো দেখছি, ভালো।
লেখক বলেছেন:
ধন্যবাদ অলস ছেলে ।
লেখাজোকা শামীম বলেছেন:
প্রয়াণে বড় হয় যে, সেই প্রকৃত বড় মানুষ।
লেখক বলেছেন: সহমত।
অগ্নিকন্যা বলেছেন:
আমার দুর্ভাগ্য আমি দেখা করতে পারিনি সন্জীবদার সাথে কিন্তু অনেক গল্প শুনেছি তার বন্ধুদের কাছে। টিএসসির একটা কনসর্টে আমরা অসম্ভব মজা করেছিলাম। মনে পরলেই চোখ ভিজে আসে..
লেখক বলেছেন:
সবারই প্রিয় ছিল সঞ্জীব।
মে ঘ দূ ত বলেছেন:
ধন্যবাদ এমন গুণী একজন শিল্পী এবং মানুষকে কে নিয়ে এমন সুন্দর করে লেখার জন্য। শ্রদ্ধাঞ্জলী রইলো এই গুণী শিল্পীর স্মৃতির প্রতি।
লেখক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন:
ধন্যবাদ সহেলী।
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন:
লেখাটি প্রিয়তে রাখলাম। শ্রদ্ধাঞ্জলী রইলো এই গুণী শিল্পীর স্মৃতির প্রতি।
লেখক বলেছেন: ধন্যবাদ লায়লা।
লেখক বলেছেন: ধন্যবাদ প্রচেত্য।
চোখটা এত পোড়ায় কেন ?
ও পোড়া চোখ সমুদ্রে যাও
সমুদ্র কি তোমার ছেলে ?
আদর দিয়ে চোখে মাখাও...
লেখক বলেছেন: বড় বেশী মনে পড়ে সঞ্জীবকে।
ভাস্কর চৌধুরী বলেছেন:
সন্জীব চৌধুরী আমার সন্জীব দা আমার প্রিয় একজন শ্রদ্ধাশীল মানুষ। যাকে আমি খুব মিস করি সময়ে-অসময়ে!!!
ঢাকা গেলেই সন্ধার পর সন্জীব দার সাথে হাড্ডা দিতাম মগবাজারের এক স্থানে। আজ আমরা যাই শুধু ফাকা থাকে আমাদের টেবিলের সন্জীব দার চিয়ারটি!!! খুব খারাপ লাগে!!!
সন্জীব দাকে শ্রদ্ধা। ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন:
সঞ্জীবকে আমি মিস করি প্রতিনিয়ত। ধন্যবাদ ভাস্কর চৌধুরী।
সৈয়দ হিলাল সাইফ ছড়াকার বলেছেন:
সন্জীবদার লেখা এবং গাওয়া গান আমাকে অনুপ্রেরণা দেয়। সন্জীবদাকে নিয়ে লেখা এবং আমাকে লিংক দেবার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও ছড়াকার।
শ্রাবনের ফুল বলেছেন:
সঞ্জীবদা বেঁচে থাকবেন অমলিন, লেখাটি প্রিয়তে
লেখক বলেছেন: সঞ্জীবদা বেঁচে থাকবেন অমলিন।
সহমত।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কষ্টের স্মৃতিচারণ।
এমন অদ্ভুত সৃষ্টিশীল মানুষকে ভুলে যাওয়া যায় না।
দলছুট হয়ে তার কোন সে আকাশে বাস কে জানে............
এমন মানুষ কি আসলেই চলে যেতে পারে?
ভালো থাকবেন তাজা কলম।
সুখী থাকবেন ।..
তাজা কলম বলেছেন:
মন্তব্যের জন্য ধন্যবদ সাজি।
বৃষ্টি বালক বলেছেন:
++++++++++++
লেখক বলেছেন: ধন্যবাদ বৃষ্টি বালক ।
লেখক বলেছেন: ধন্যবাদ সাইফ।
নস্টালজিক বলেছেন:
কাছের মানুষ ছিলেন দাদা।অনেক কিছু শিখেছি দাদার কাছ থেকে,প্রতিভার ঘাটতি হেতু তার কিছুই প্রয়োগ ঘটেনি।আপনার অসামান্য পোস্ট টা পড়ে নস্টালজিক হলাম।
পোস্ট টা প্রিয় তে নিলাম।
অনেক ভালো থাকুন।।
লেখক বলেছেন: সত্যিই অসাধারণ মানুষ ছিল সঞ্জীব।
আপনাকে ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...























