প্রিয় মডারেটর এবং সহ ব্লগারবৃন্দ,
প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সামুর মডারেটরদের আমাকে সামুর সংকলিত পাতায় একসেস দেওয়ায়। সম্ভবত মাননীয় মডারেটররা তাদের ভুল অনুধাবন করতে পেরেছেন।
আমাকে সামুর প্রথম পাতায় ব্যান করায় সহব্লগারদের মাঝে অনেকেই প্রতিবাদ, সহ মর্মিতা এবং দু:খ প্রকাশ করে আমাকে প্রথম পাতায় একসেস দেয়ার জন্য মডারেটরদের কাছে জোর আবেদন করেছেন। আমার প্রিয় সহ ব্লগারদের এজন্য আমার আন্তরিক মোবারকবাদ।
আমাকে সামুতে আংশিক ব্যান করার সময় কতৃপক্ষের নোটিশ:
dear blogger,
your post (সাতই নভেম্বরের প্রকৃত ইতিহাস) have been deleted due to violation of the blog rules. please do not republish this writing again on the blog or we will be forced to ban you from the blog.
regards,
somewherein blog team.
এই নোটিশ অনুযায়ী বুঝতে পারি, আমি প্রাগুক্ত পোষ্টে ইতিহাস বিশ্লেষণ করে প্রেসিডেন্ট জিয়াকে ইতিহাসের খল নায়ক হিসেবে চিহ্নিত কারাতেই নেমে এসেছিল এ খড়গ। বঙ্গবন্ধু হত্যা রায় ঘোষণায় আজ আমরা বাঙালীরা আমাদের জাতীয় পাপ মোচন করলাম। কিন্তু আমাদেরকে যেতে হবে বহুদূর। ইতিহাসের এ মাহেন্দ্রক্ষণে আসুন আমরা সংকল্পবদ্ধ হই:
১। যুদ্ধাপরাধীদের বিচারপর্ব অতি সত্বর শুরু এবং শেষ করতে
২। মুজীব হত্যার বেনিফিসিয়ারীদের মুখোশ উন্মোচন করে নব প্রজন্মের কাছে ইতিহাসের সত্যকে তোলে ধরতে
৩। মুক্তিযোদ্ধাদের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলতে।
আরো একটি বিষয়, সম্প্রতি একজন বিকৃত মানসিকতা সম্পন্ন ব্লগার কামালের অশোভন মন্তব্য করায় বিডি আইডল, শুণ্য আরণ্যক, বিমা , নির্ভয় নি:র্ঝর প্রমুখদের ব্যান করা হয়েছে। আমি আশা করবো, সামু কতৃপক্ষ উল্লিখিত সামু প্রিয় ব্লগারদের খুব দ্রুত আনব্যান করা হবে।
সামু হোক, সুস্থ মানসিকতা সম্পন্ন ব্লগারদের চারণভূমি।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



