গত কিছুদিন ধরে সামুতে প্রায় সব ব্লগাররা ভীষণ এক অস্থিরতায় ভূগছে । ভয়, কে কখন, কোন্ অজানা অপরাধে ব্যান হয়। বিগত কদিনে বেশ কিছু ব্লগার ব্যান হয়েছে এবং কেউ কেউ বা শাস্তি হিসেবে প্রথম পৃষ্ঠায় অ্যাকসেস পাচ্ছেন না।
বিভিন্ন পোষ্টের সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত কয়েকদিনে জনপ্রিয় ব্লগারদের মধ্যে ব্যান, জেনারেল বা নজরদারীতে বন্দী হোন: বৃত্তবন্দী,হামা,কাউয়া, নিনি, বিমা,সান মাহবুব, হেমায়েতপুরী, শাওন ৩৫০৪, মুক্ত বয়ান, রনি রাজশাহী, রোহান, দুর্ভাষী, সীমানা ছাড়িয়ে, সব যদি আজ বদলে যেত, আমড়া কাঠের ঢেকি, রোবোটিক্স, ব্রাইটসেন্ট্রাল, লাল সাগর, ভেবে ভেবে বলি, বৃত্তবন্দী, নীল দানব, বিষাক্ত মানুষ, শূন্য আরন্যক, বিডি আইডল, নির্ভয় নির্ঝর, ব্রাইট, মোঃ খায়রুজ্জামান, ডিজিটাল দুষ্ট ছেলে, কাক ভুষুন্ডি, সাঁঝবাতি'র রুপকথা । সম্ভবত: এ লিষ্টের বাইরে অনেকের উপরই ঝুলছে সামুর খড়গ।
বস্তুত: এই ব্যান-ব্যান খেলা যে কোন ব্লগের জন্য অসুস্থতারই সাক্ষর বহন করে থাকে। তাই সামু কতৃপক্ষকে এ বিষয়ে এখনই কার্যকরী ভূমিকা নিতে হবে সুস্থ ব্লগিং-এর লক্ষ্যে।
সামু-তে বর্তমান মডারেশন নীতিমালা সত্যিই অস্বচ্ছ। আমার ব্যক্তিগত অভিঞ্জতা প্রসঙ্গক্রমে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। ৭ই নভেম্বরের উপর একটি রাজনৈতিক লেখা ডিলিট করে সামু গত ১১ নভেম্বর আমাকে প্রথম পাতা একসেস বন্ধ করা সহ, মন্তব্যে রেটিং করার ক্ষমতা রহিত করে । এ ব্যাপারে কতৃপক্ষ কি কারণে আমাকে এ শাস্তি দেওয়া হল তা উল্লেখ করার কোন প্রয়োজন বোধ করেনি। এভাবে বিনা নোটিশে কাউকে শাস্তি প্রদান নি:সন্দেহে অমানবিক এক আচরণ। যাহোক, সামু কতৃপক্ষকে ধন্যবাদ শেষটায় তারা আমাকে শাস্তি থেকে অব্যাহতি দেওয়ায়।
একটি ব্লগের প্রাণ ভোমরা হচ্ছে ব্লগারগণ। এ কারণে সামুর বর্তমান অনাকাঙ্খিত পরিস্থিতি উন্নয়নের স্বার্থে কতৃপক্ষের প্রতি আমার বিনীত আবেদন, ব্লগারদের মতামতের ভিত্তিতে একটি স্বচ্ছ মডারেশন নীতিমালা প্রণয়ন করুন। উল্লেখ্য, ব্লগারদের মধ্যে বিভিন্ন চিন্তা-ভাবনার লোকজন থাকতে পারে, কিন্তু স্বচ্ছ মডারেশন নীতিমালা প্রণয়নের বিষয়ে সবাই একমত। প্রিয় ব্লগারবৃন্দ, অনুগ্রহ করে এ বিষয়ে আপনাদের মতামত ব্যক্ত করুন।
সামু হোক সুস্থ ব্লগারদের চারণ ভূমি।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



