somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

।। মন্তব্যের কলামে লেখা: আমারও একটা মন আছে।।

২৩ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[ প্রাককথন: সহব্লগার কল্যাণীয়া সহেলীর বিষন্নমাখা পোষ্ট "প্রত্যাবর্তনের জন্য অনেক বেশী সময় নিয়েছি,আর তাই কোন অপূর্নতা নেই' ( Click This Link) সম্ভবত: অনেককেই আপ্লুত করেছে। সহেলীর লেখাটি পড়ে ওর সেই রহস্যমানবের প্রতিক্রিয়া কি হতে পারে তা নিয়ে যা লিখেছিলাম পোষ্টটির মন্তব্যের কলামে]

একদিন দিন শেষে সেইখানে জোসনা ছায়ায়
মুখোমুখি দুইজন হাত পেতে নেব ঝরা সময় ,
পাশিপাশি বসে কেটে যাবে অনন্তকাল
আমাদের , তুমি দেখে নিও
-- সহেলী

তোমার কবিতার পংক্তির সাথে সংহতি প্রকাশ করে প্রায়শ:ই আমার স্বপ্নরা ডানা মেলে। কাঠখোট্টা তোমার এই মানুষটার হৃদয় গহীন থেকে জ্যোছনামাখা স্বপ্নগুলো কীভাবে যে ভেসে আসে কে জানে! অথচ তুমিই প্রত্যক্ষ করেছো, নিয়মনিষ্ঠ সৈনিকের মতোন আমি সময়ের দাস। গান শুনি না, কবিতা শুনি না--- তোমার এ অভিযোগকে তো অস্বীকার করি না। তোমার এক প্রিয় কবি তো বলেই গেছেন, 'সবাই কবি নন, কেউ কেউ কবি।' আমারও প্রশ্ন, কবিতা কিংবা গান কি সবাইকে স্পর্শ করতে পারে সেভাবে? কর্পোরেট শাসিত এ সমাজ ব্যবস্থায় গান কিংবা কবিতা শোনার অবসরই কি প্রায় কজনায়!

তবুও বলব, আমার মত রসকষহীন মানুষেরাও যান্ত্রিক হলেও পুরোপুরি যন্ত্রতো আর নয়! আমি যান্ত্রিক হই কিংবা নিয়মনিষ্ঠ কর্পোরেট দাসই হই শেষ বিচারে আমিও যে একটা মানুষ সে কথা তো আর অস্বীকার করতে পারব না। তোমার মতোন অতটা সংবেদী না হলেও আমারও একটা মন আছে। সুখে-দু:খে সে মনটাও হাসে কিংবা কাদেঁ। তাই তো একদিন তোমার-আমার দুজনের মনও নেচে ওঠেছিল একই সুরে, লয়ে। চন্দ্রাহত সে দিনগুলোতে আমরা মেতে ছিলাম আমাদের ভবিষ্যৎ স্বপ্ন আকাশ বিনির্মাণে।

লিখেছো, 'আমি তোমার বিসর্জনের দেবী । যেদিন প্রথম গড়তে বসেছিলে ভাসিয়ে দেবে বলে কি শুরু ছিল তোমার !' সত্যিই কি তাই? তোমাকে প্রথম দেখি যেদিন, সেদিনের স্মৃতি আজো দিবালোকে দিব্যরথের মতোন স্পষ্ট। কিশোরী তোমার মাঝে কি এক অলীক রোশনাই দেখেছিলাম তা কি করে তোমায় আমি বুঝাবো! তোমার পাশে নিজেকে লেগেছিলো অকিঞ্চিতকর, মনে হয়েছিল এ যে বানরের গলায় মুক্তোর হার। অস্বীকার করবো না, সেদিনটাতেই আমি আপন মনের মাধুরী মিশিয়ে তোমাকে আমি রাঙ্গিয়েছি, বসিয়েছি দেবীর আসনে। সে তো আর বিসর্জনের জন্য নয়। বরং প্রত্যয় প্রতিজ্ঞা ছিল, তোমার হাত ধরে হাঁটবো সারাটা জীবন পথ।

হয়তো দোষ আমারই। পেশা জীবনের যন্ত্রনাময় ঘোড় দৌড়েঁ অনিবার্য অংশগ্রহণে তোমাকে অবহেলা করেছি অনেক, দূরে সরে গিয়েছি অনিচ্ছা সত্ত্বেও। কিন্তু এ যাওয়া কি শুধুই যাওয়া? ফেরার জন্যই তো ছিল এ যাওয়ার তাগিদ, তা কি তুমি বুঝো না? হ্যা, তুমি ঠিকই বলেছো, 'প্রত্যাবর্তনের জন্য অনেক বেশী সময় নিয়েছি , আর তাই কোন
অপূর্নতা নেই আমাদের'। আমার দৃঢ় প্রত্যয়, যেদিন আমরা আবারো হব মুখোমুখী, পরিপূর্ণভাবেই দুজনে মিলে উপভোগ করব আমাদের, জীবন, সময়।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫১
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×