নিয়মনিষ্ঠ ব্যাকরণ কাঁথা গায়ে
পাথুরে পুরুষের যাপিত জীবন।
অনুরাগ-বিরাগের ছোঁয়া নেই
পূর্ণিমা জ্যোছনায় হয় না সে চন্দ্রাহত।
অর্জুনের লক্ষ্যভেদী তীর হাতে তার
ভাগ্যদেবীর কৃপা নয়, নেপোলিয়ন প্রতিজ্ঞায়
খুঁজে সে জীবন সাফল্য।
ধাতব হৃদয়ে পাথুরে পুরুষ
কর্মযোগই তার মুক্তির সনদ-
মায়াবী নারীর মোহিনী শক্তি
অভিমানী কান্না, হৃদয়ের আর্তি দু'পায়ে মাড়িয়ে
পাড়ি দেয় সে জীবন প্রান্তর।
যান্ত্রিক পাথুরে পুরুষের তবু আছে মন
সে তো যন্ত্র নয়, জ্বলজ্যান্ত মানুষ এক
বিদায়ের সানাই তাকেও কাঁদায়
কাঁদে সে বসে সংগোপণে -- একাকী, নিভৃতে।।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



