চকচকে লাঙ্গলের ফলাতে কর্ষিত মাটি
স্বপ্নমাখা বীজ হয় অংকুরিত
সোনালী ফসলে ভরে ওঠে কৃষকের উঠোন।
নথনাড়া কিষানীর মায়াবী মুখ
শরীর ভাঁজে কামনার ঢেউ
কৃষকের দেহে হরমোন খেলা ।
অত:পর নিঝুম রাতে দুজনের দেহ বেজে ওঠে
একই সুরে, একই লয়ে
মেঘঢাকা চাদরে একসময় বিলীন হয় কৃষানী
উথলে ওঠে সমুদ্র মন্থিত ভালবাসা।
চরম পুলকে পুলকিত শীৎকার
ভালবাসি, ভালবাসি ...
ভালবাসার উৎসমুখে কে বেশী নিয়ামক?
চকচকে লাঙ্গলের ফলা কিংবা
উত্থিত লিঙ্গের প্রত্যয়ী গতি?
না কি অন্য কিছু?
কে জানে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


