somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তামান্না তাবাসসুম
আমি খুব পজেটিভ মানুষ। যা আমাকে পোড়ায় তা নিয়ে মাঝে-সাঝে লিখি। তখন ক্লাস ফাইভে পড়ি, বাংলাদেশ শিশু একাডেমীতে একটা উপস্থিত কবিতা লেখা প্রতিযোগীতায় পুরস্কৃত হওয়ার মধ্য দিয়ে কলম ধরার যাত্রা শুরু

আমার সবাই আদর্শ ছাত্র! ;)

১৪ ই জুন, ২০১৫ রাত ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা বাঙালিরা আর যা-ই হই-না-হই সবাই আর্দশ ছাত্র। স্যারের কথার বাইরে জীবনে আমরা এক পা-ও এগোই না। কাসে যার রেজাল্ট যেমনি হোক না কেন, জীবন চলাতে আমরা সবাই স্যারের দেখানো পথেই চলি। তা সে অফিসের বড় সাহেব বা পাড়ার ছিঁচকে চোর যে-ই হোক না কেন। কি বিশ্বাস হচ্ছে না? চলেন তবে প্রমাণ সমেত উপস্থাপন করি:

বের হতে-না-হতেই সামনে পড়ল ‘টো টো মকবুল’।
-কিরে তুই সারা দিন আড্ডা, ঘোরাঘুরি আর অন্ন ধ্বংস ছাড়া জীবনে কি কিছুই করবি না? মানলাম তিনবার অঙ্কে ফেল মারছিস, অন্য কিছু তো চেষ্টা করবি, নাকি?
-কস কী মমিন ! স্যারই তো কইছিল যে, ‘তর দ্বারা কিচ্ছু হইব না’। আমি কি উনার ভবিষ্যৎবাণী বৃথা যাইতে দিতে পারি, ক?

বহু দিন পর গ্রামের চায়ের দোকানে দেখা গেল এককালের ভালো ছাত্র জামিল সাহেবকে। ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর থেকে তিনি আর কোনো যোগাযোগ রাখেননি পুরনো বন্ধুদের সাথে। কেন এমন স্বার্থপরের মতো কাজ করেছিলেন প্রশ্ন ছুড়তেই কবি নীরব হয়ে গেলেন। তাকে লজ্জার হাত থেকে বাঁচাতে তার সাবেক বন্ধু চায়ের দোকানদার বলে উঠল, ‘হের কোনো দোষ নাই। ছোটোকালে স্যারই তো কইত, ভালোমতো লেখাপড়া কর, নাইলে এখন যারা তোগো দোস্ত; তারা যখন ডাক্তার ইঞ্জিনিয়ার হইব, তখন তগোরে চিনবই না। তরা ওগোরে তখন স্যার স্যার করবি।’
-মানলাম। উনি নাইলে যোগাযোগ করে নাই কিন্তু আপনাদের দিক থেকেও তো রাখতে পারতেন।
-ইয়ে মানে, আসলে আমাগো মাথায়ও স্যারের ওই কথাগুলাই ঘুর ঘুর করত, তাই আর সাহসে কুলায় নাই।

এরই মধ্যে চায়ের দোকানে হাজির ছাত্রনেতা শামসু ভাই। অপনেন্ট পার্টি থেকে শুরু করে অবাধ্য জুনিয়র, বাকির টাকা চাইলে দোকানদার যে কাউকে পেটাতে তিনি সিদ্ধহস্ত। ‘মাইরের ওপরে ওষুধ নাই’ স্কুলের স্যারের সেই ডায়ালগই এখন তার পথ চলার মূলমন্ত্র।

সামনে শোরগোল শোনা যাচ্ছে, উফ্ ‘মন্টু চোরা’ আবার ধরা পড়েছে। আচ্ছা তুই কি আর মানুষ হবি না? এই যে চুরির কারণে মানুষ তরে জুতাপেটা করে তর কি শরম নাই?
-‘আরে ওই শিক্ষা তো আমি ইস্কুলেই পাইয়া গেছি। যেই দুই-এক দিন ইস্কুলে গেছিলাম কান ধইরা দাঁড়াইতে দাঁড়াইতে আর মাইর সহ্য করতে করতে ইজ্জতের ওপরে ফরমালিন পইড়া গেছে’। স্যারে ভাবতো অপমান করলেই বুঝি আমি ঠিক হইয়া যামু, আর হইল উল্টা। অতিষ্ঠ হইয়া ইস্কুলই ছাইড়া দিলাম।

এবার দেখলেন তো, ছাত্রদের ওপর শিকক্ষের প্রভাব কতটা ?
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৮
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান যুদ্ধ: স্বাধীনতা নাম দিয়ে শুরু, এখন লক্ষ্য ইরানকে প্রস্তরযুগে নিয়ে যাওয়া

লিখেছেন শ্রাবণধারা, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ সকাল ৮:২৩


আমার আট বছরের ছেলে ফোনে ফেসবুক পাতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, "বাবা, এটা কিসের ছবি"? আমি তার মনোযোগ অন্যদিকে সরানোর বৃথা চেষ্টা করে অবশেষে বললাম, এটা আমেরিকা- ইসরায়েলের ইরানের... ...বাকিটুকু পড়ুন

ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন: দখলদার আমেরিকার যুদ্ধাপরাধ ও ক্ষয়ক্ষতির হিসাব

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ সকাল ৯:০৬

ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন: দখলদার আমেরিকার যুদ্ধাপরাধ ও ক্ষয়ক্ষতির হিসাব

অন্তর্জাল থেকে।

এ যাবত প্রকাশিত সংবাদ অনুসারে, ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি আগ্রাসন শুরু হয়েছে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে। এই অবৈধ যুদ্ধে ইতোমধ্যে... ...বাকিটুকু পড়ুন

অতি বিদয়াত বিরোধীরাই অতি বিদয়াতী

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ দুপুর ১:৩৩




সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি কেন “গুম সংক্রান্ত অধ্যাদেশ” বাতিল করতে চায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৫৮


"গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলাম। এই অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত আমাদের এমন ধারণা দেয় যে বিএনপি গুমের মতো নিকৃষ্ট অপরাধের বিলোপ করতে উৎসাহী নয়। তারা কেন এটা বাতিল করতে... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

×