প্রেসিডেন্ট ড: মাহমুদ আহমাদিনেজাদ বিপুল ভোটে বিজয় লাভ করেছেন
১৩ ই জুন, ২০০৯ দুপুর ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ড: মাহমুদ আহমাদিনেজাদ বিপুল ভোটে বিজয় লাভ করেছেন। তিনি ৬৪ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন। ড: আহমাদিনেজাদের নির্বাচনী প্রচার বিভাগের প্রধান সামারে হাশেমী বলেছেন, আহমাদিনেজাদ পুনর্নিবাচিত হয়েছেন। ইরানের নির্বাচন কমিশনের প্রধান কার্যালয় জানিয়েছে, এ পর্যন্ত ৩ কোটি ৮০ লক্ষ ভোট অর্থাৎ প্রদেয় ভোটের ৯৮ শতাংশের গণনা সম্পন্ন হয়েছে এবং এর মধ্যে ৬৪ দশমিক সাত সাত শতাংশ ভোট পেয়েছেন আহমাদিনেজাদ। খুব শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী মীর হোসেন মুসাভি প্রথম দিকে ৫৪ শতাংশ ভোট পাবার দাবি করলেও ভোট গণনার পর দেখা যাচ্ছে তিনি মাত্র ৩২.২৫ শতাংশ ভোট পেয়েছেন। এছাড়া, ইরানের নীতি নির্ধারণী পরিষদের সচিব মোহসেন রেযায়ি ২.০৭ শতাংশ এবং সাবেক স্পিকার মাহদি কাররুবি ০.৮৮ শতাংশ ভোট পেয়েছেন। আহমাদিনেজাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মীর হোসেন মুসাভি নির্বাচনে ব্যালট পেপারের স্বল্পতা ও তার নির্বাচনী কেন্দ্রে হামলার অভিযোগ করলেও ড: আহমাদিনেজাদের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়েছে। ইরানের নির্বাচন তদারকের দায়িত্বে নিযুক্ত অভিভাবক পরিষদের মুখপাত্র আব্বাস আলী কাদখোদায়ি বলেছেন, গতকালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় ৮২ শতাংশ ভোট পড়েছে।

source
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন