somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাধীন ফিলিস্তিনে সামরিক বাহিনী থাকতে পারবে না - নেতানিয়াহু

১৬ ই জুন, ২০০৯ রাত ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পৃথক প্যালেস্টাইন রাষ্ট্রের কথা বললেন নেতানিয়াহু, তবে শর্তসাপেক্ষে৷ ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই মন্তব্যের নানান প্রতিক্রিয়া শোনা যাচ্ছে বিভিন্ন মহল থেকে৷ ইউরোপীয় ইউনিয়ন এই মন্তব্যকে স্বাগত জানিয়েছে৷

তেল আভিভের বার-ইলান বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন গত রবিবার৷ সেখানে শর্তাধীনে প্যালেস্টাইনের পৃথক রাষ্ট্রস্বীকৃতির কথা বলেছেন তিনি৷ শর্তের মধ্যে অন্যতম অবশ্যই প্যালেস্টাইনের সামরিক বাহিনীর অপ্রয়োজনীয়তা৷ যে প্রসঙ্গটি নেতানিয়াহু অতীতেও উল্লেখ করেছেন৷ তবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্বভার হাতে নেওয়ার পর মধ্য দক্ষিণপন্থী নেতানিয়াহু এই প্রথম পৃথক প্যালেস্টাইন রাষ্ট্রের কথা বলায় সেই মন্তব্যকে বেশ ইতিবাচক সুরে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন৷ যদিও অধিকৃত প্যালেস্টাইন ভূখন্ডে ইসরায়েলি বসতি সম্প্রসারণের ব্যাপারটি অবিলম্বে বন্ধ না করা হলে তার পরিণতি তেমন সুখকর হবে না বলে মন্তব্য শোনা গেছে সোমবার লুক্সেমব্যুর্গে আয়োজিত ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে৷

লন্ডনে সোমবার বৃটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন নেতানিয়াহুর বক্তব্যকে স্বাগত জানিয়ে বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই মন্তব্য অবশ্যই এক গুরুত্বপূর্ণ মাইলফলক৷ তবে একে বাস্তবায়ন করার কাজটা অত্যন্ত দুরূহ তাই সাবধানে এগোনোই বুদ্ধিমানের কাজ৷ পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তির রোডম্যাপ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে ইসরায়েলের বসতি সম্প্রসারণের কাজ বন্ধ করার প্রয়োজনীয়তার দিকেও জোর দেন ব্রাউন৷ লন্ডনে হাউস অব কমন্সে ব্রাউন সোমবার জানান, পরবর্তী পর্যায়ে নেতানিয়াহুর সঙ্গে কথা হলে ব্যক্তিগতভাবে বসতি সম্প্রসারণের কাজ অবিলম্বে বন্ধ করার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীকে তিনি অনুরোধ জানাবেন৷

অধিকৃত প্যালেস্টাইনি ভূখন্ডে ইসরায়েলি বসতি সম্প্রসারণের ইস্যুতেই ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা অধিক উদ্বিগ্ন এরকম ধারণা আরও জোরদার হয়েছে সাইপ্রাস এবং ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য থেকে৷ তাছাড়া, নেতানিয়াহু তাঁর বক্তব্যে যেভাবে প্রায় সম্পূর্ণ সামরিক শক্তিশূণ্য পৃথক প্যালেস্টাইন রাষ্ট্রের কথা বলেছেন, সমালোচনা শোনা গেছে সেই মন্তব্যেরও৷ নেতানিয়াহুর প্রস্তাব অনুযায়ী পৃথক প্যালেস্টাইন রাষ্ট্র ইসরায়েলের শত্রু বলে পরিচিত সিরিয়া এবং ইরানের সঙ্গে কোন চুক্তি করতে পারবে না৷ এবং ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসাবে তাদের স্বীকৃতি দিতে হবে৷ সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী মার্কোস কাইপিরানাউ সংবাদসংস্থা ডি পি এ-কে জানান, এইসব শর্ত কখনোই ইউরোপিয় মানের উপযোগী হতে পারে না৷

লেবানন থেকেও নেতানিয়াহুর এই শর্তাধীন দ্বিরাষ্ট্রীয় সমাধানের সমালোচনা শোনা গেছে সোমবার৷ সেদেশের প্রেসিডেন্ট মিশেল সুলাইমান নেতানিয়াহুর এই সমাধানসূত্রকে অত্যন্ত অনমনীয় বলে ব্যাখ্যা করেছেন৷ সুলাইমানের মতে, এ বিষয়ে আরব নেতৃত্বের একটি সার্বিক ঐকমত্য আশু প্রয়োজন৷ পাশাপাশি আন্তর্জাতিক মহলের কাছে সুলাইমানের অনুরোধ, শান্তিপূর্ণ সমাধানের পথে আসতে ইসরায়েলের ওপর চাপ দিক বিশ্বনেতৃত্ব৷

সুত্রঃ Deutsche Welle
১১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×