আমার প্রিয় পোস্ট

The most beautiful thing is to see a person smiling And even more beautiful is, knowing that you are the reason behind it!!!

আর মাত্র ৫ দিন......

০৩ রা জুলাই, ২০০৯ দুপুর ১:৪৫

শেয়ারঃ
0 6 0



আজকের দিনটি নিয়ে আর মাত্র পাঁচ দিন কক্সবাজার ও সুন্দরবনকে ভোট দেওয়া যাবে।ভোট দিয়ে শীর্ষ ৭৭টি স্থানের মধ্যে রাখতে হবে এ দুই প্রাকৃতিক বিস্নয়কে।

দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ চলবে গ্রিনিচ মান সময় অনুযায়ী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। দ্বিতীয় পর্বে প্রাকৃতিক স্থানগুলোকে সাতটি দলে ভাগ করা হয়েছে−গ্রুপ এ (প্রাকৃতিক ভু-দৃশ্য ও বরফাঞ্চল), গ্রুপ বি (দ্বীপ), গ্রুপ সি (পর্বত, আগ্নেয়গিরি), গ্রুপ ডি (গুহা, পাথুরে এলাকা, উপত্যকা), গ্রুপ ই (বন, জাতীয় উদ্যান, অভয়ারণ্য), গ্রুপ এফ (হ্রদ, নদী, ঝরনা) ও গ্রুপ জি (সুমদ্র)। এই সাতটি গ্রুপে ৭ জুলাই পর্যন্ত ইন্টারনেট ও টেলি ভোটে এগিয়ে থাকা ৭৭টি (৭দ্ধ১১) স্থানের নাম প্রকাশ করা হবে। প্রতি দলে ভোটে এগিয়ে থাকা ১১টি করে স্থানকে নিয়ে মোট ৭৭টি স্থানের তালিকা প্রকাশ করা হবে ৯ জুলাই। এই ৭৭টি স্থান থেকে ২১টি স্থান উত্তীর্ণ হবে চুড়ান্ত পর্বে। ৭৭ থেকে ২১ ফাইনালিস্ট নির্বাচন করবেন নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশনের বিশেষজ্ঞ বিচারকমন্ডলী। চুড়ান্ত পর্বে যে স্থানগুলো যাবে, সেগুলোর ঘোষণা দেওয়া হবে ২১ জুলাই।



এই নির্বাচনে বাংলাদেশের দুটি স্থান কক্সবাজার সমুদ্রসৈকত ও সুন্দরবনের অবস্থান ২০০৭ সালের ডিসেম্বর মাস থেকেই বেশ পোক্ত। একেবারে শীর্ষ স্থানেও দীর্ঘদিন ছিল এই দুই মনোনয়ন। এরপর চড়াই-উতরাইও কম ডিঙাতে হয়নি। দুবার বাদও পড়ে গিয়েছিল। যদিও ভোটের ধারাবাহিকতা বজায় আছে দ্বিতীয় পর্বেও। তাই ই গ্রুপে সুন্দরবন এখন চতুর্থ এবং জি গ্রুপে কক্সবাজার এখন দ্বিতীয় স্থানে। আর মাত্র পাঁচটা দিন। বেশি বেশি ভোট দিয়ে নিজ নিজ গ্রুপে শীর্ষ ১১-এর মধ্যে রাখতে হবে আমাদের কক্সবাজার আর সুন্দরবনকে। ভোটের ভাবগতিক দেখে তা সম্ভব বলেই মনে হয়। এরপর অপেক্ষা বিচারকদের রায়ের জন্য।

প্রায় দুই বছর ধরে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে ভোটের দিক থেকে শীর্ষ তালিকার ওপরে আছে কক্সবাজার ও সুন্দরবনের নাম। ফলে সারা বিশ্বে এই জায়গার পরিচিতি বেড়েছে।



সব মিলিয়ে আপাতত ৭ জুলাই পর্যন্ত এই পাঁচটা দিন আরও বেশি করে ভোট দিতে হবে কক্সবাজার ও সুন্দরবনকে। দেশে ও দেশের বাইরে যত বাংলাদেশি আছে, সবারই কাজ হবে ভোট দেওয়া। আন্তর্জাতিকতায় বাংলাদেশকে তুলে ধরা।
এরপর অপেক্ষা ২১ জুলাই পর্যন্ত।যদি চুড়ান্ত পর্বে কক্সবাজার বা সুন্দরবন অথবা দুটোরই জায়গা হয়, তবে ২০১১ সালের মাঝামাঝি পর্যন্ত ভোটের লড়াইয়ে নামার প্রস্তুতি নিতে হবে। তবে এর আগে এখন আমাদের লক্ষ্য ২১ ফাইনালিস্টের মধ্যে জায়গা করে নেওয়া।




ভোট যেভাবে দেবেন

প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে এখন ভোট দেওয়া যাবে টেলিফোন ও ইন্টারনেটের মাধ্যমে। টেলিভোট: টেলিফোনে ভোট দিতে ফোন করতে হবে সুইজারল্যান্ডে +৪১ ৭৭ ৩১২ ৪০৪১ নম্বরে। ডায়াল করার পর একটি বার্তা শোনা যাবে। বার্তা শেষ হলে সংকেত শোনা যাবে। এ সংকেতের পর সুন্দরবনের জন্য ৫৫১ এবং কক্সবাজারের জন্য ৭০৮ চাপতে হবে।

ইন্টারনেট ভোট: ইন্টারনেটে ভোট দিতে নিজের একটি ই-মেইল ঠিকানা লাগবে। একটি ই-মেইল ঠিকানা থেকে মাত্র একবারই ভোট দিতে হবে। যিনি ভোট দেবেন, তাঁকে এখন নিবন্ধিত হতে হবে নিউ সেভেন ওয়ান্ডার্সের আনুষ্ঠানিক ওয়েবসাইটে (http://www.new7wonders.com/nature। নিবন্ধনের (রেজিস্ট্রেশন) সময় নাম, জন্নতারিখসহ ব্যক্তিগত কিছু তথ্য দিতে হবে। ভোট দেওয়ার জন্য প্রথমেই ইন্টারনেটে ঢুকতে হবে http://www.new7wonders.com/nature ওয়েবসাইটে। এ সাইটের মাঝামাঝি জায়গায় You have one voice, and you have seven choices. লেখার নিচে কমলা রঙে লেখা Vote now-এ ক্লিক করলে শুরু হবে ভোট দেওয়ার প্রক্রিয়া। Vote now-এ ক্লিক করার পর ভোট দেওয়ার একটি ফরম আসবে। ফরমের ওপরে প্রথমেই নিবন্ধনের কাজটি সেরে নিন। এ কাজটি ভোট দেওয়ার পরও করা যায়। তবে শুরুতে করাই ভালো। কেননা, এটি আবশ্যক। এই পৃষ্ঠায় Members লেখার নিচে কমলা রঙে লেখা Are not yet a New7Wonders member? Join now!-এ মাউস দিয়ে ক্লিক করুন। এবার নিবন্ধনের পৃষ্ঠাটি আসবে মনিটরের পর্দায়। First name, Last name, Gender, Date of birth, Country লেখার পাশে যে খালি ঘরগুলো আছে, সেগুলো পূরণ করতে হবে ইংরেজিতে। যেমন: First name-এর পাশে নামের প্রথম অংশ লিখতে হবে। এসব ঘর পূরণ করার পর e-mail address: * লেখা ঘরে নিজের ই-মেইল ঠিকানা দিয়ে দিতে হবে। এর ঠিক নিচেই Confirm your e-mail address: * লেখা ঘরে আবারও ই-মেইল ঠিকানা লিখে দিতে হবে।

এর ঠিক নিচেই সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশনের শর্তগুলো মেনে নেওয়ার জন্য সম্মতি দিতে হবে। এ জন্য I agree to...-এর পাশের ছোট্ট ঘরটিতে মাউস ক্লিক করে টিক চিহ্ন বসিয়ে দিন।
নিবন্ধনের কাজটুকু শেষ হলে পৃষ্ঠার নিচের দিকে যান। এখানে সাতটি ঘর রয়েছে, vote 1, vote 2-এভাবে। সাতটি ঘরে আলাদা আলাদা সাতটি পছন্দের প্রাকৃতিক স্থানকে (ক্যানডিডেট) ভোট দিতে হবে। সব ভোট না দিলে ভোট বাতিল হয়ে যাবে। ভোট দেওয়ার জন্য vote 1-এর পাশের ঘরে প্রথমে অঞ্চল ঠিক করতে হবে। কক্সবাজারকে ভোট দিতে এখানে Asia বেছে নিন। এশিয়া বেছে নেওয়ার পরই নিচে একটি ঘর আসবে। এতে Select your candidate লেখার পাশে তীর চিহ্নে (ডাউন অ্যারো) ক্লিক করলেই মনোনয়নগুলোর নাম আসবে। সে তালিকা থেকে Cox""s Bazar Beach (Bangladesh) বেছে নিন। এবার আসুন vote 2-এ। একইভাবে Asia বেছে নিন। নিচের ঘরটি এলেই তালিকা থেকে Sundarbans Forest (Bangladesh/India) বেছে নিন। এভাবে সাতটি ভোটই দিতে হবে। এ নির্বাচনে প্রতিটি স্থানই প্রত্যেকের প্রতিদ্বন্দ্বী, তাই ৩ থেকে ৭ পর্যন্ত ভোট দেওয়ার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। শক্ত প্রতিদ্বন্দ্বীকে এগিয়ে দিয়ে লাভ কি!
সাতটি ভোট দেওয়া হলে নিচের Submit ঘরে ক্লিক করতে হবে। এরপর ভোট দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে একটি বার্তা আসবে। ভোট দেওয়ার পর আপনার ই-মেইল ঠিকানায় একটি মেইল যাবে। সেটি খুলে নির্দিষ্ট জায়গায় ক্লিক করার পরই আপনার ভোট গ্রহণ করা হবে।

ভোট দেয়ার জন্য এখানে ক্লিক করুন

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা জুলাই, ২০০৯ দুপুর ১:৪৭
রিয়াজুল ইস্‌লাম বলেছেন: সময় টা মনে করিয়ে দেওয়ার জন্য অনেকে ভোট দিবে। প্লাস।
২. ০৩ রা জুলাই, ২০০৯ দুপুর ১:৫৪
লেখাজোকা শামীম বলেছেন: ফেসবুকে লিংক দিয়ে দিলাম। চমৎকার লেখা ।
৩. ০৩ রা জুলাই, ২০০৯ দুপুর ১:৫৭
সীমন্ত ইসলাম বলেছেন: দৃষ্টি আকর্ষন করা প্রয়োজন। সবাই মিলে এই কয়টা দিন চেষ্টা করে কিছুই কি করা যাবে না?
৫. ০৩ রা জুলাই, ২০০৯ দুপুর ২:২২
লেখাজোকা শামীম বলেছেন: এই ৫ দিন এই পোস্টটি স্টিকি রাখার দাবি জানাই।
৬. ০৩ রা জুলাই, ২০০৯ দুপুর ২:২৩
লেখাজোকা শামীম বলেছেন: পোস্টটি স্টিকি করার দাবি জানাই
৭. ০৩ রা জুলাই, ২০০৯ দুপুর ২:২৮
বিবেক হীন বলেছেন: এই লেখাটি স্টিকি করা হোক অন্তত আগামী ৫ দিনের জন্য। ৫টা দিন বাংলাদেশের জন্য অতি গুরুত্বপূর্ণ। জাতি হিসেবে আমাদের গর্ব করার মত দুটো জায়গা কক্সবাজার, সুন্দরবনকে বিশ্বে পরিচিত করার এটা সুবর্ন সুযোগ। সম্মিলিত প্রচেষ্টায় কি না হয়, এটা আমরা আবার প্রমান করতে চাই।
৯. ০৩ রা জুলাই, ২০০৯ দুপুর ২:৫০
নতুনের পথে অনন্ত যাত্রা বলেছেন: লেখাজোকা শামীম বলেছেন: এই ৫ দিন এই পোস্টটি স্টিকি রাখার দাবি জানাই।
১১. ০৩ রা জুলাই, ২০০৯ দুপুর ২:৫৭
হারুন আল নাসিফ বলেছেন: লেখাটি স্টিকি করা হোক
১২. ০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৩:০৭
রণদীপম বসু বলেছেন: পোস্টটিকে স্টিকি করার অনুরোধ জানাচ্ছি।
১৩. ০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৩:০৮
সীমন্ত ইসলাম বলেছেন: লেখাটি স্টিকি করা হোক। আসুন, সবাই মিলে বেশি বেশি ভোট দিই।
১৪. ০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৩:১০
জিয়া সোহেল বলেছেন: সমর্থন করলাম। আগামি পাঁচ দিনের জন্য লেখাটি স্টিকি করা হোক।
১৫. ০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৩:১৩
শামীম দ্যা রক্ বলেছেন: আমরাও চাই আমার টপে থাকি। লেখা স্টিকি করা হোক।
১৬. ০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৩:১৮
প্রিয়তমেষু বলেছেন: লেখাটি স্টিকি কর্তে আহবান জানাই।এমন সময় এমন লেখা সত্যি ই চমতকার!!আমাদের আবার জেগে উঠার সময় এসেছে,জেগে উঠতেই হবে।

সুন্দরবন কিছুটা পিছিয়ে আছে,সবার এটার প্রতি লক্ষ্য দিতে হবে!
১৭. ০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৩:৫৯
সপ্নচোরা বলেছেন: লেখাটি স্টিকি করা হোক
১৯. ০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৪:২৩
আরেফিন জিটি বলেছেন: লেখাটি স্টিকি করা হোক।
২০. ০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৪:২৯
কাঙাল মামা বলেছেন: লেখাজোকা শামীম বলেছেন: এই ৫ দিন এই পোস্টটি স্টিকি রাখার দাবি জানাই।

টেমপোরারি মেইল আইডি বানানোর জন্য এখানে যেতে পারেন। ১০মিনিট সময় পাবেন। এরপর মেইল আইডি উধাও হয়ে যাবে। এরমাঝে ঐ আইডি দিয়া ভোট করে মেইলে ঢুকে কনফারমেশনে ক্লিক করবেন।এভাবে যত খুশি বানানো যাবে ;)

Click This Link

জাল ভোট জিন্দাবাদ :)
২১. ০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৫:৪০
শরীফ উদ্দীন বলেছেন: ধন্যবাদ, তানহা তাবাসসুম সময়টা মনে করিয়ে দেয়ার জন্য। ফেসবুকে লিঙ্ক দিয়ে দিলাম।

দয়া করে কেই জালিয়াতির আশ্রয় নেবেন না। এই ৫টা দিন ভালয় ভালয় কাটিয়ে দিতে পারলে এই যাত্রায় বেচে যাব। উল্টা পাল্টা ভোটের জন্য এর আগে বাংলাদেশের নমিনি একবার বাদ পড়ে ছিল। তাই দয়া করে কেও জাল ভোট দেবেন না। আর একটা মেইল খুলতেতো আর খুব বেশি সময় লাগেনা। তাহলে জালিয়াতির আশ্রয় কেন।
২৩. ০৩ রা জুলাই, ২০০৯ রাত ৮:০৩
কাঙাল মামা বলেছেন: @ শরীফ উদ্দীন : তাই নাকি??!! এটা তো জানতাম না। তাহলে জালভোট থাক।
২৪. ০৩ রা জুলাই, ২০০৯ রাত ৯:৪৮
সন্দীপন বসু মুন্না বলেছেন: লেখাটিতে অাঠা লাগানো হউক।
২৬. ০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ২:২৯
অপ্রিয় সত্য বলেছেন:
"সুন্দরবন ও কক্সবাজার"
ভোট দিন লক্ষ-হাজার।
৭৭ এর প্রতিযোগীতা,
হতেই হবে সর্বসেরা।

এসে গেছে শেষ বেলাতে,
সকলকে পেছন ফেলে,
নিত্য নতুন আই ডি খুলে,
ভোট দেব সবাই মিলে।

হেলা-ফেলা’র নেই অবকাশ,
জয় হোক মোদের বিশ্বাস।
হোক সার্থক আর বাস্তব ,
তাবাসসুমে’র এই প্রয়াস।

তানহা'র এ তানপুরা'টা
স্টিকি হোক লেখা'টা ।।

০৪ ঠা জুলাই, ২০০৯ সকাল ১০:১৪

লেখক বলেছেন: ছন্দ আর ছন্দ............ কই থাকে? :D

২৭. ০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৮:৩৯
রিয়াজ আহমেদ বাপ্পী বলেছেন: FABULOUS WORK!

এই লেখা ষ্টিকি না করলে খবর আছে......
এই ৫ দিন স্কুল, কলেজ, পেপার ও টিভি মিডি্যাতে প্রচার চালানো উচিত,,,,,,,,,,,,,,,++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++লেখক কে অন্তরের অন্ত্‌ঃস্হল থেকে দোয়া করি..........

 

মোট সময় লেগেছে ০.৯২০৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি তানহা
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই