সাথে সাথে গুগল মামার দারস্ত হলাম। গুগল মামা আমাকে কখনই নিরাশ করেন না। আজও করেন নি। সরাসরি Children Of heaven ছবিটা অনলাইনে দেখার লিঙ্ক পেয়ে গেলাম। আর যায় কোথায়, এক বসাতেই ছবিটা দেখে শেষ করলাম। ঘাড়ে প্রচন্ড ব্যথা নিয়েই শেষ করলাম। এক কথায় অসাধারন একটা ছবি। শুরু থেকেই কাঁদতে শুরু করেছিলাম। হ্রদয়ের গভীর থেকে কিভাবে যে এত কান্না উঠে আসল কিছুতেই বুঝতে পারলাম না...।
বাংলায় এই ছবির রিভিউ পড়ার জন্য এই পোস্টটি দেখতে পারেন। আরো জানতে হলে এখানে ঢুঁ মারুন। এখানে ও।
ইরানি ভাষা বুঝিনা তাই ভলিউম অফ করে শুধু ইংরেজী সাবটাইটেল অনুসরন করছিলাম আর ব্যাকগ্রাউন্ডে এই গানটি রিপিট এ দিয়ে রেখেছিলাম। অসাধারন মুভি আর সনু নিগামের কন্ঠ আমাকে কাঁদিয়ে পুরোটাই শেষ করে দিল।
আশা করি যারা মুভিটি দেখেন নি তারা এখনি সময় পেলে দেখে ফেলবেন।
আমার অনুভব শুধু একটাই... হায় দারিদ্র্যতা! হায় শিশুদের সরলতা!
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ৮:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


