তো শেষ মেস আমার কপালে জুটল সেকেন্ডহ্যান্ড সনি এরিকসনের T68i
পরের বছর আপা বিলেত থেকে আমার জন্য একটা ব্রান্ড নিউ Nokia 6300
এই সেটে ইন্টারনেট আর অপেরা মিনি আমার সার্বক্ষনিক সঙ্গী হয়ে গেল।
প্রায় দেড় বছরের মত ব্যবহার করলাম। একদিন গেলাম সিলেটে একটা কাজে। রমজান মাস ছিল তাই সেহরি খেয়েই রওনা দিলাম। গাড়িতে সেকি মরার মত ঘুম! সিলেট পৌছে দেখি। পকেট থেকে আমার সাধের সেটখানা হাওয়া!
আমি নিজে এইবার বিলেত আসলাম। একমাস মোবাইল ছাড়া চললাম। কিছু কাজ টাজ করলাম। টাকা জমিয়ে এই বার কিনলাম Nokia c3-01 Touch and Type
পূর্বের সেটগুলো হারালাম ঘুমের ঘোরে! আর এইবার......?
মেজাজটাই খারাপ। অনেক কষ্টের জমানো টাকা!!!!
যাই হোক এইবার কিনলাম Samsung Galaxy Ace
দেখি কয়দিন টিকতে পারে। হেহেহেহে..
এক বছর হয়ে গেল এই সেট ব্যবহার করে। নিত্য নতুন সেট বের হয় আর আমাকে হাতছানি দিয়ে ডাকে। পকেটে কিছু টাকা আই মিন পাউন্ড জমে গেল। আর কি আমাকে ঠেকানো যায়। ই-বে থেকে কিনে ফেললাম সে সময়ের সাড়া জাগানো সেট Samsung Galaxy S2. কি তার স্পিড, কি তার ক্যামেরা রেজুলেশন। অসাধারন। চোখ আমার সরেই না।

এক সময় সেই অসাধারন সেটও বোরিং লাগতে লাগল। মন আবার আকুপাকু শুরু করে দিল। দিন রাত শুধু গুগলে সার্চ দিয়ে কি নতুন সেট আসল তা দেখতে লাগলাম। ইউটিউব চষে বেড়ালাম সেগুলোর রিভিউ দেখে দেখে। মন গিয়ে Samsung Galaxy Note 2 তে গিট্টু লাগল। আবারো ই-বে থেকে কিনলাম।

সময় চলে যাচ্ছে আপন গতিতে। আজকের নতুন আগামীকাল হয়ে যাচ্ছে পুরাতন। মন গিয়ে পড়ল এইবার Samsung Galaxy Note 4 এ. যেই ভাবা সেই কাজ। আগে পিছে চিন্তা না করে কিনে ফেললাম। এক মাস ব্যবহার করে বেচে দিলাম কেনা দামে। সেই ফাকে আবারও অনেক সেট দেখতে লাগলাম।

এই বার বের হ্ল Google Nexus 5X and Google Nexus 6P. অসাধারন সেট। কিন্তু দামে কুলায় না। ভারাক্রান্ত হৃদয় নিয়ে দুধের স্বাদ ঘোলে মিটানোর জন্য কিনে ফেললাম Motorola Nexus 6.

কেনার পর দেখি ভাল লাগেনা। ফেলে রাখলাম আলমারিতে। পুরাতন Samsung Galaxy Note 2 টাই ব্যবহার করতে লাগলাম সাচ্ছ্যন্দে।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


