আলপিনের অন্যরকম প্রকাশ
২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সরকার আলপিনের প্রকাশনা অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে দেবার পরই এ বিষয়ে উইকিপিডিয়াতে "ডিড ইউ নো" বিভাগে লেখার কথা মাথায় আসে। এ সম্পর্কে প্রয়োজনীয় তথ্যের জন্য ইণ্টারনেটে অনুসন্ধান চালাচ্ছিলাম। তথ্যও পেয়েছিলাম অনেক। কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে মানুষের মনে যে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে, তার কোন উপযুক্ত তথ্যসূত্র খুঁজে পাচ্ছিলাম না। ব্যাপারটা হল, কার্টুনের পুরো ঘটনাটা যাই হোক না কেন, তার পরবর্তী পদক্ষেপ যেমন: প্রকাশনা অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হওয়া এবং নবীন ব্যঙ্গচিত্রশিল্পীর গ্রেপ্তার নিয়ে মানুষের যে ভিন্নমত, তার উপস্থিতি ব্লগসাইটগুলোয় পেলেও উপযুক্ত তথ্যসূত্রের অভাবে বেশিদুর এগুতে পারিনি। এমন সময় আমার সাহায্যে এগিয়ে আসেন আমার এক বন্ধু ও সহকর্মী, উইকিতে যিনি এএ ইউজার নেমে লিখে থাকেন। তিনি সামহোয়্যারইন ব্লগের বিপুল জনপ্রিয় [wjsK=http://www.somewhereinblog.net/blog/sujonmcblog/28732243] ব্লগটি দেখতে পারেন এবং সেখানে তথ্যসূত্র দিয়ে অর্থাৎ মেহেরুল হাসান সুজনের লেখা "প্রথম আলোর আলপিনেই প্রথম নয়, শিবিরের পত্রিকাটিও দেখুন" সূত্র দিয়ে উইকিতে তথ্যযোগ করেন। আমি আজকে রাতে ওয়েবে ঢুকে দেখি, সেই ভূক্তিটি উপযুক্ত তথ্যসূত্র সহ প্রথম পাতায় স্থান পেয়েছে। মনটা আনন্দে ভরে গেল। যথাসময়ে এমন অসাধারণ একটি তথ্যসূত্র দেবার জন্য সুজন ভাই, সাম হোয়্যার ইন ব্লগ ও আমার বন্ধু এএ কে অভিনন্দন জানাচ্ছি। সাথে একটা ছবি দিয়ে দিলাম। কেউ যদি ভূক্তিটি দেখতে যান তবে তাড়াতাড়ি উইকির [wjsK=http://en.wikipedia.org/wiki/Main_Page] চলে আসুন।
আশাকরি এভাবেই হাতে হাত ধরে আমরা সকল অন্ধকারের বাঁধা-বিপদ পেরিয়ে যাব। সবার মঙ্গল হোক।
(ঠিক মতো লিঙ্ক বোধহয় দিতে পারলাম না। এটা আমার প্রথম লেখাতো। ঠিক হয়ে যাবে)
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন