somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Precognitive Dream (লিখুন আপনার অভিজ্ঞতা

১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-----সাবকনশাস্ মাইন্ড মাঝে মাঝে এই মাত্রাটা ভেঙ্গে ফেলে , কনশাস্ মাইন্ড যা কখনই পারে না-----

# আজকে সেহরী খেয়ে ঘুমাতে পারি নাই, একটা বই পড়ছিলাম অনেক মনোযোগ দিয়ে , বইটা হচ্ছে মিসির আলির "আমিই মিসির আলি" , বইটার মূল ঘটনার চাইতে আমাকে বেশি আকৃষ্ট করেছে যে জিনিশটা তা হচ্ছে এতে Precognitive Dream এর কথা বলা হয়েছে । আমার মূল বক্তব্যে যাওয়ার আগে বলে নেই এই শব্দ তার মানে কি , আপনারা নিশ্চই জীবনে এমন কিছু স্বপ্ন দেখেছেন যা আগে কখনই ঘটে নি , কিন্তু ভবিশ্যতে জীবনে কোন এক সময়,পুরোপুরি না হলেও আংশিক মিলে গেছে ? আমি জানি আপনারা অনেকেই দেখেছেন , এমনকি আমিই বেশ কয়েকবার দেখেছি , বেপারটা অনেকটা স্বপ্নে ভবিশ্যত দেখার মত। আশা করি এখন সবাই বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো।

প্রথমে নিজেকে দিয়েই শুরু করি , আমার জীবনে আসলে এরকম অভিজ্ঞতা মাত্র ২ টা , তাও উল্লেখযোগ্য কিছু না । প্রথম ঘটনা হল, আমি যখন ছোট ছিলাম , একবার স্বপ্নে দেখলাম একটা মসজিদ, সাথে একটা অনেক বড় কুয়া , কুয়াটা নীল রঙের পলিথিন দিয়ে ঢাকা ছিলো । স্বপ্ন দেখার বছর চারেক পর টাঙ্গাইলে আমার এক খালার বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম , তখন একদিন উনার বড়ভাই অর্থাৎ আমার মামাকে নিয়ে আমি দূরবর্তি বাজার হতে বিয়ের সরঙ্জাম কিনে বাড়িতে ফেরার সময় ঠিক রাস্তার পাশেই হুবহু সেই মসজিদ আর কুয়াটা দেখতে পাই , এমনকি কুয়াটা তখনো নীল রঙের পলিথিন দিয়ে ঢাকা ছিলো ।
২য় ঘটনাটাও ছোটখাট , আমি কলেজ়ে পড়ার সময় একদিন টিফিন পিরিয়ডে ক্লাস রুম এর সামনে দাঁড়িয়ে ছিলাম , এমন সময় হঠাৎ কেমন যেন ঘোরের মধ্যে চলে গেলাম, আমি সবই দেখছি কিন্তু কিছুই শুনছি না । ঠিক সেই মুহুর্ত থেকে পরবর্তি কয়েকটা সেকেন্ড খুবই ধীরে কাটতে লাগলো আর আমি যা যা দেখলাম , আমার মনে হল এর প্রত্যেকটা দৃশ্য আমার পরিচিত , আমি আগেই কোথাও এসব দেখেছি। ঘোর কাটার পরেই বুঝতে পারলাম আমি এগুলো স্বপ্নে দেখেছিলাম যা আজকে আমার চোখের সামনে ঘটলো , কিন্তু জানিনা আবার কেন ঘোরের মাঝে চলে গিয়েছিলাম ।
জানিনা আপনারা এই ব্যাপার গুলোকে কিভাবে ব্যখ্যা করবেন , আমার মনে হয় যে আমাদের এই জীবন আসলে সময়ের নানা মাত্রার যোগফল , আমাদের সাবকনশাস্ মাইন্ড মাঝে মাঝে এই মাত্রাটা ভেঙ্গে ফেলে , কনশাস্ মাইন্ড যা কখনই পারে না , আমাদের মানসিক শক্তি অসীম কিন্তু আকাগ্রতার অভাবে কখনই তার পরিচয় আমরা পাই না । আমরা যখন ঘুমাই বা ধ্যানমগ্ন থাকি তখন আমরা পারিপার্শিক চিন্তা হতে মুক্ত হয়ে যাই , ফলে মাঝে মাঝে হয়ত কোন টেকনোলজি ছাড়াই মাত্রা অতিক্রম করে ফেলি ।এছাড়াও অন্যেরা আরো অনেক মতামত দিতে পারেন । আসলে বুঝিয়ে না বললে অনেকেই বেপারটা বুঝবেন না , এবং আমি এই কাজে বিশেষ একটা পটুও নই ।
এরকম ঘটনা সারা বিশ্বে প্রচুর আছে , কিন্তু আমরা তার বেশিরভাগই জানতে পারি না । এমনকি আমি একটা মুভি দেখেছিলাম (Final Destination) যার মূল বক্তব্য ছিল এই যে স্বপ্নে কিছু মানুষ তাদের ভবিশ্যত (কিভাবে মৃত্যূ ঘটবে) দেখে ফেলে , কিন্তু কোনভাবেই সেই অবধারিত মৃত্যূ ঠেকাতে পারে না ।নিয়তির কাছে তারা পরাজিত হয়। তাহলে কি এটা মনে হচ্ছে না যে , কার কি ভবিশ্যত তা পূর্বনির্ধারিত ?মাঝে মাঝে খুব ভয় লাগে………

নিচের লিংকগুলিতে ইচ্ছেকরলে গিয়ে দেখতে পারেন ।
From Nightmares to Precognitive Dreams
Blog About Precognitive Dream

এতক্ষন কষ্ট করে আর্টিকেলটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ , আপনাদের অভিজ্ঞতা শেয়ার করলে খুশি হবো।
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×