ভারত বাংলাদেশকে অনেকদিন থেকে চাপ দিচ্ছে ট্রানজিট সুবিধার জন্য।
এব্যাপারে সত্তর সরকার একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে মনে হচ্ছে। এ সুবিধার ভাল ও মন্দ দিক গুলো কি?
১। প্রায় সমগ্র ইউরোপে এ সুবিধা থাকায় সবার লাভ ছাড়া কোন ক্ষতি হয়নি।
২। এশিয়ান হাইওয়ে যদি চালু হ্য় তাহ'লে এসুবিধার অনেকখানিই ভারত পেয়ে যাবে আপনা আপনিই।
৩। এ সুবিধা দিলে ভারতীয় বিছিন্নতাবাদীরা তাদের যুদ্ধ বাংলাদেশের ভেতর বিস্তৃত করতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ একটি অপ্রয়োজনীয় ও অনাকাংখিত যুদ্ধে জড়িয়ে যেতে পারে। মৌলবাদী সামলাতেই যে দেশের নাভীশ্বাস সে দেশ সাত রাজ্যের চৌদ্দ সন্ত্রাসী সংগঠন কিভাবে সামলাবে?
৪। এ সুবিধায় ভারত অর্থনৈতিক, যোগাযোগিয় ও সামরিক দিক থেকে অনেক লাভবান হবে।
৫। বাংলাদেশের লাভ?
ক।যেহেতু ২০০৭/২০০৮সালে ভারত চীনকে ছাড়িয়ে বাংলাদেশে সবচে' বড় রপ্তানীকারক হয়েছে তাই বাংলাদেশকে এক্ষেত্রে বড় বড় ছাড় দিতে পারে এবং বাংলাদেশের পন্য আমদানীর ক্ষেত্রে অবাধ শু্ল্কমুক্ত নীতি অনুসরন করতে পারে- যার সম্ভাবনা কম।
খ। পানি বন্টনে বাংলাদেশ বেশ কিছু সুবিধা পেতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের হাতে গ্যারান্টির চাবিকাঠিটি থাকবে।
দেশের স্বার্থ সংরক্ষনে আওয়ামী লীগ বা বিএনপি কেউই যে সৎ নয় তা তাদের শাসনামলে স্বাক্ষরিত বেশ কিছু চুক্তি পর্যবেক্ষন করলেই দেখা যায় (নাইকো চুক্তি যার দায়ভার দুদলের কোনটিই এড়াতে পারবেনা, সে চুক্তিতে দেশের স্বার্থ লংঘিত হয়েছে বারবার)। এব্যাপারে তাই সাধারন মানুষকেই এগিয়ে আসতে হবে যেভাবে যুদ্ধাপরাধীদের বেলায় এগিয়ে এসেছে এবং জনমত গঠনে সক্রিয় হতে হবে।
সবার নিরপেক্ষ ও সুচিন্তিত মতামত আহবান করছি।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


