(ভুলে আমার ব্লগ থেকে মুছে ফেলায় আবার দিলাম। মন্তব্যগুলো সংরক্ষিত না থাকায় দিতে পারলামনা। দু:খিত। সম্ভবত হপ্তাখানেক আগের পোস্ট)
যে কোন চুক্তি তা জমির দলিলই হোক আর নিকাহনামাই হোক আমার জন্য তা সবসময়ই দূর্বোধ্য । চুক্তির ফাইন লাইন-কোর্স (coarse) লাইন আমার অগম্য। তাই আমার পক্ষে টিফা হজম বা চবর্ন তো দুরে থাক, তার গায়ে দাঁত পর্যন্ত বসানোও কস্টকর। তবে অতি সামান্য যেটুকু বুঝেছি তা হ'ল:
১।এ চুক্তি হ'লে যুক্তরাস্ট্র বাংলাদেশকে অনুরোধ (পড়ুন আদেশ) করতে পারবে দেশ থেকে সব পাইরেটেড সফটওয়্যার তুলে নেবার জন্য।তখন আমাদের সরকার পুলিশ, র্যাব, বিডিআর (এবং সেনাবাহিনী) দিয়ে এই সব সফটওয়্যার জব্দ ও ধংস করতে বাধ্য হবে-অনেকটা এখন যেমন ভিওআইপিওয়ালাদের সাথে করছে। সেক্ষেত্রে হাঁটি হাঁটি পা পা করে যে সফটও্যয়ার, সিভিল ইনজিনিয়ারিং/ আর্কিটেকচারাল ডিজাইন ও অন্যান্য আইটি এগুচ্ছিল সেগুলোতে ধস নামবে।যেখানে শক্তিশালী ডলার/ইউরোতে যারা আয় করেন তাদেরই নাভীশ্বাস উঠে যায় প্রয়োজনীয় সফটও্যয়ার কিনতে সেখানে অতি দূর্বল টাকা উপার্জনকারীরা কিভাবে টিকে থাকবে আইটির এই ক্ষেত্রে?
২।উদাহরন দেই।
কোম্পানি কাকা সিভিল ইন্জিনিয়ারিং ডিজাইন করে এক্সন-মোবিলের। কাজটা তারা অনেক কাঠ খড় পুড়িয়ে আউটসোর্সিংএর মাধ্যমে পেয়েছে। তাদের কাজ করতে মুল সফটওয়্যার লাগে:
ক। মাইক্রোস্টেসন৪.২৫/অটোক্যাড।৩ লাখ টাকা
খ। ষ্ট্যাড।৩।৫লাখ টাকা।
গ।এস বি এস-২ ১০ লাখ টাকা।
ঘ। স্যাপ।৩ লাখ টাকা।
আনুসংগিক সফটওয়্যারগুলো: ২০ লাখ টাকা।
উপরের সবগুলোর মেয়াদই হচ্ছে ১ বছরের। যার মানে প্রতি বছর এগুলোর নবায়ন প্রয়োজন।
এর সাথে বাড়িভাড়া , বিদ্যুৎ , পানি , বেতন-ভাতা , ডেডিকেটেড ইনটারনেট লাইন ভাড়া.....।
উপরের সফটওয়্যারগুলো কিনতে কমবেশী ৪০ লাখ টাকার প্রয়োজন হবে যেখানে এখন লাগে দুহাজার।
কাকা কোম্পানী বুয়েটের ৪জন হতদরিদ্র কিন্তু অসম্ভব মেধাবী সদ্য পাশ করা প্রকোশলীর সৃস্টি। বহু কস্টে তারা সবাই মিলে ৫ লাখ টাকা জোগাড় করে ১টা লাইসেন্সড সফটওয়্যার কিনে কোম্পানী খুলেছে।
অনেকে বলতে পারেন আইনানুগভাবে পাইরেটেড সফটওয়্যার ব্যবহারটা সমীচীন নয়। কিন্তু সেক্ষেত্রে আমার যুক্তি হ'ল যেহেতু একচেটিয়াভাবে সফটওয়্যারএর বাজার নিয়ন্ত্রন করে পশ্চিম, লাভ করে অসমীচীনভাবে আকাশ ছোঁয়া তাই সস্তায় এ প্রযুক্তি পেলে তা ব্যবহার করা আমাদের জন্য সমীচীন।
যে ব্যবসা গড়তে সরকারের অবদান শূন্য সে ব্যবসাকে ধংস করতে সরকার এত উৎসাহী কেন
২০২০এর মধ্যে ডিজিটাল সরকার গড়তে টিফা কি অন্তরায় নয়?
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



