বিডিআর এর গনহত্যায় পুরো আদেশ কাঠামো ধংস করা হয়েছে:
১। ডিজি।
২। ডিডিজি।
৩। ৩জন ডাইরেকটর।
৪। ১১টি সেকটরের ১১ জন সেকটর কমান্ডার।
কোন সুপ্রশিক্ষন প্রাপ্ত সংগঠনে ক্ষোভের জন্য যদি বিদ্রোহ ঘটে, তাহ'লে এরকম সুপরিক্লপিত ভাবে উপরের কাঠামোর ১০০% ধ্বংস করা অসম্ভব।
কিন্তু আমার মনে হয় যে এবারের বিচারেও জিয়াউর রহমানের হত্যার বিচারেরই পুনরাবৃতি হবে। ১৯৮১ তে চট্টগ্রাম সার্কিট হাউজে , যে জিয়াকে হত্যা করা হবে তা ১৩ জন মৃত্যদন্ডে দন্ডিত কোন অফিসারের কেউই জানতেননা। লে. কর্নেল মতি এবং লে. ক. মাহবুবই তা জানতেন। তাদেরকে হত্য করা হয় পার্বত্য চট্টগ্রামে। মেজর জেনারেল মনজুরকে মেজর ইমদাদ ঠান্ডা মাথায় হত্যা করে ওপরের আদেশে। তাই সে বিদ্রোহের পেছনে কারা ছিল তা আমরা এখনো জানতে পারিনি।উল্লেখ্য, লে. ক.মতিই নিজ হাতে তার অস্ত্র দিয়ে জিয়াকে হত্যা করেছিলেন।
লক্ষ্য করে থাকবেন যে ২৫-২৬ ফেব্রুয়ারীর পর বেশ কিছু বিডিআরএর সদস্যের অস্বাভাবিক মৃত্যু হয়।
পরিকল্পনাকারী আর বিদ্রোহে অংশগ্রহনকারীদের মধ্যে তারাই কি ছিল সংযোগ সেতু?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


