somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেই সব হতভাগ্য অফিসারেরা..............।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-Bloody fool! Bloody cxxx of a constipated owl! Iv' dug this pond so that you could learn in peace! How long would you take to learn swimming?

-Sir, just a couple of days more.

নতুন কাটা পুকুরে হাবুডুবু খাচ্ছে এনায়েত। এখনো লেফটেন্যান্ট, সাঁতার না জানার জন্যে।
বিসমিল্লাহির রাহমানির রাহীম।
আলহাকু মুত্তা-কাছুর।
হাত্তা ঝুর-তুমুল মাক্বাবির
কাল্লা সাওফাতা’ লামুন
ছুম্মা কাল্লা সাওফাতা’ লামুন
কাল্লা লাও তা’ লামুনা ইলমাল ইয়াক্বীন
লাতারা উন্নাল জাহীম।
ছুম্মা লাতারা উন্নাহা আইনাল ইয়াক্বীন
ছুম্মা লাতুস আলুন্না ইয়াও-মায়িজিন আনিন নাঈম।

.......

-স্যার আজ সেহরীতে কি মেনু?

আপ্যায়নে অভ্যস্ত ও আনন্দত আমি একটু ভরকে গেলাম! বলে কই! সেহেরী!

-বদ্দার হাটের গরুর মাংস, লতি চিংড়ি।

..................

-এনায়েত তোমাকে না বলেছি পারফিউম দেবে না পান্জাবীতে, জুম্মার সময়, এ্যালকোহল আছে, আতর দাও।

আকর্ন বিসৃত হাসি দিয়ে এনায়েত:
-সরি স্যার।

লম্বা, একহারা, হলিউডের কাউবয় ছবির নায়কের মত চেহারার এনায়েতের একটা বিরল গুণ-সত্যকে জন সমক্ষে সত্য বলা।




-এই হাসো কেন?..

হাত্তা ঝুর-তুমুল মাক্বাবির........



ফিরে এলাম ১৯৮৭র হালিশহর থেকে ২০১০এর ফেব্রুয়ারীর ২৫ তারিখে।

-ওই চ্যারাগের বাপ! ওয়ার্নিং অর্ডার রেডি করছিস?

- স্যার, আর পাঁচ মিনিট( আমার জেষ্ঠ আত্মজের বয়স ২ মাস, তার পরদাদার বাবার নামে নাম দেয়া-চ্যারাগ আলী মৃধা, নাম দিয়েছেন ক্যাপটেন শাকিল।

১৯৮৪র মাঝামাঝি সময়, স্থান: বটেশ্বর, সিলেট।

-শোন্ তোর দুই নম্বর বেড রুমটা যে বুক হয়ে গেছে তা আমি জানি, চ্যারাগের সাথে আমি আর শিপু থাকতে পারবো না?

-স্যার পারবেন, শুধু আমি আপনাদের মেহমানদারী করার সময় পাবো না।

- বড় মেহমানদার আইছেন! কালকে আসতেছি।

-You are welcome sir, along with bhabi.

-ফর্মালিটি চো.....ইস না।

১১ই নভেম্বর, ১৯৮৬, হালিশহর, চিটাগাং। প্রথম গোলন্দাজ পূনর্মিলনীর প্রাক্কালে।

-তুই সৈয়দপুরে আসছিস সপ্তাহের ওপর, আমি জানিনা! ক্লাস শেষ হলেই আমার বাসায় সোজা, শিপুরে বলছি আবাবিল (অতি ছোট পাখি সে সময়ে জাল দিয়ে ধরে জ্যান্ত বিক্রি করতো স্থানীয়েরা) রানতে।

-স্যার, গতকালের ক্লাস টেস্টে ফেল মারছি, সি আই (চিফ ইনসট্রাকটর) কর্নেল আফতাব (বর্তমানে ব্রিগেডিয়ার , অবসরপ্রাপ্ত, ইউসেপ, বাংলদেশের প্রধান নির্বাহী) কাঁচা খেয়ে ফালাবে, কালকের ইমপ্রুভমেন্টে যদি না পাশ করি।

- ক্ষ্যাতাপুরি তোর টেস্টের, দুপুরে বাসায় না পাইলে খবর আছে।

কনকনে শীতের জানুয়ারী, ১৯৯১, সৈয়দপুর।

-স্লামালেকুম স্যার! মহাখালিতে আপনের নতুন দোকানে গেছিলাম। নন্দনের মত মাছের ডিসপ্লে করেন না ক্যান?

- পাগলা, ওগুলার কত দাম জানোস? আমরা পোষাইতে পারি না।

-স্যার, এমনিতেই ফর্মানিন দ্যান না, সারাদিন এই গরমে মাছগুলা সব নষ্ট হয়ে যাবে।

-আচ্ছা দেখি। তুই তো এখনো আমার সাথে দ্যাখা করলি না।

-সরি স্যার, নতুন অফিসটা সামলায়া আসবো।

জুন/জুলাই, ২০০৮, কড়াইল, ঢাকা।

কাল্লা সাওফাতা’ লামুন
ছুম্মা কাল্লা সাওফাতা’ লামুন....






-ভাইস্যার, ফটিক ছড়ি যাচ্ছি, ফটিকছটিক(ফটিকছড়ির ক্ষীর) আনলে কি দেবেন?

-আন্ডা দিব।

-ঠিকাছে, তাহলে আনবো না।

-আইনোনা, এনশাদ ইকবাল ইবনে আমিন কেমন আছে?

-আপনে আমার ছোট ভাইয়ের পুরা নাম ছাড়া কখনো ডাকেন না কেন?

-ইকবাল তো টাকায় চারটা পাওয়া যায়, কোন ইকবালের কথা বলতেছি বুঝবা ক্যামনে?

দোহাজারী, গোলাবষর্যন রেন্জ, ১৯৮৮-৯০।

-ভাবী যে জলতরংগ বাজায় কখনো বলো নাই তো।

অতি সলজ্জ হেসে ...........
-এটা আবার বলার কিছু হ'ল?

সাভার, ১৯৮৮-১৯৯০।

-এনশাদ, বসে থাকলে খাবার পাবেনা, লোক কিন্তু বেশী আসছে অনেক, চল খাবার নিয়ে নেই।

-চলেন স্যার, আসলে এই আর মাস খানেক, তারপরেই তো আপনেদের দলে।

ওফা পিকনিক, সাভার সামরিক দুগ্ধ খামার, ডিসেম্বর'০৮/জানুয়ারী'০৯

-কাল্লা লাও তা’ লামুনা ইলমাল ইয়াক্বীন
লাতারা উন্নাল জাহীম।




-আপনারা চলে যান, বাবু আমার কাছে থাকবে।

-তোমার কোলে যদি হিসু করে দেয়?

-কিছু হবেনা, খত বাচ্চা এরকম হিসু করেছে। আপনারা যানতো।

আমি আর আমার স্ত্রী আমাদের ছোট ছোট ছেলে ( ১বছর, ৪ বছর) হায়দারের কাছে রেখে জিওসি, ৯ম পদাতিক ডিভিশন, সাভারের বাসায় গেলাম, নিয়ম রক্ষার্থে, ঈদের দিনে।

আমার ছোট ছেলে সেই যে হায়দারের চওড়া কোল চিনলো....

ছুম্মা লাতারা উন্নাহা আইনাল ইয়াক্বীন





ছুম্মা লাতুস আলুন্না ইয়াও-মায়িজিন আনিন নাঈম।

হায়রে, সেই আমি আর সেই জিওসি, মেজর জেনারেল নুরুদ্দিন পাশাপাশি দাঁড়িয়ে সেই হুমায়ুন হায়দারের কবরে?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
যেমন বলে বংগবন্ধু হত্যাযজ্ঞের এক খল নায়কের পুত্র বলেছিলেন যে তার আব্বা জানতেন না বংগ বন্ধুকে হত্যা করা হবে।

যেমন লেফট্যান্যান্ট রফিক ফাঁসীতে ঝুলবার, লেফটেন্যান্ট মোসলেহ যাবজ্জীবনে যাবার তিন মাস বাইশ দিন আগে , বলেছিল ..., যে তাদেরকে বলা হয়েছিল জেনারেল জিয়াকে সার্কিট হাউজ থেকে ই বি আর সি (ইস্ট বেংগল রেজিমেন্টাল সেন্টার)তে নিয়ে আসতে"

তেমনি এবারেও ফারুক, রশীদ, রফিক, নওয়াজিশ, জামিল হোসেনদের
মত সোনা মিয়া, চাঁন মিয়া, সূরুজ মিয়াদের ফাঁসী হয়ে যাবে অন্তরালে থেকে যাবে ওরা..ওরা যে ইশ্বরের মত ক্ষমতাশালী।

....................................................................... আচ্ছা বিডিআর হত্যা যজ্ঞের বেনিফিসিয়ারি কারা?

গত এক বছরে কতগুলো বাংলাদেশীকে বিএস এফ পাখির মতো গুলি করে মেরেছে?

তার আগের দশ বছরে এভাবে কতজন মরেছে?

আসুন, একটু হিসাব কষি।


আল হাকুমুৎ তাকাসুরু............................................



শুধু এই ছবিটি ডেইলি স্টার থেকে নেয়া।

গত বছর আমরা এসময় কে কি ভেবেছিলাম একটু ফিরে তাকিয়ে দেখি:
মাননীয়া প্রধানমন্ত্রী, আর কত নমনীয় হবেন? ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৪৪
বিডিআর বিদ্রোহ এবং কিছু প্রশ্ন: ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৩৪
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৪৪
৭৫টি মন্তব্য ৭২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×