পড়ে থাক বিবর্ণ যানজটের / এই বিষাক্ত নগর।
২৪ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঈশ্বর তোমাকে এত
সুন্দর করে তৈরি করলো
অথচ আমাকে তো তুমি
এক জোড়া ডানা দাওনি!
কি করে পৌঁছুবো তোমাতে
এই যানযটের ঢাকা শহরে?
যদি গাড়ি বাস সি এন জি
করে পৌঁছুতে চাই
নির্ঘাৎ লেগে যাবে
সাড়ে তিন ঘন্টা।
হেঁটে যেতে হলেও
এই বারো কিলোমিটার
দু’ ঘন্টা তো পেরুবেই।
এত্ত ইচ্ছে করছে
এক ঝলক দেখতে তোমায়!
তোমার অলৌকিক চোখ,
চোখের বিশাল পাপড়িগুলো
আর খোঁদানো চিবুকটা।
নিষ্ঠুর তুমি
অন্ততঃ একাসনের
ছোট্ট একটা হেলিকপ্টার তো
দিতে পারতে আমাকে।
সন কনোরির মতো
ঠিকই নেমে পড়তাম
তোমার উঠোনে।
তোমার পীত-শুভ্র-লাল
হাতের নখগুলো
ছুঁয়ে দেখি কিভাবে এখন?
একটা হোভারক্রাফটও
দাওনি যে আমাকে।
আমি জ্যামের তিন ফুট উঁচু দিয়ে উড়ে
ঠিকই তোমাদের বাসার সামনের
রক পর্যন্ত চলে যেতাম
সেল ফোনে ডেকে আনতাম
তোমাকে ঘরের বাইরে।
তোমার অসহ্য সুন্দর
পুড়ে যাওয়া যাওয়া
মরে যাবার জন্যে ঠোঁটে
কি করে আধ ঘন্টা ধরে
চুমু খাব আমি?
আমাকে যে শিখিয়ে দাওনি তুমি
কি করে শরীর থেকে বেরিয়ে
অশরীরে হাজির হতে হয়।
কে যেন এঁকেছিল তোমার গলা?
সেজান না ভ্যান গগ?
কে যেন গড়েছিল তোমার কাঁধ?
মাইকেল এঞ্জেলো নিশ্চয়ই।
সেই গলা আর কাঁধে
নাক আর থুতনি ঘষি
এখন কিভাবে?
ঘন্টা খানেক?
রাস্তা যে দখল করেছে
কটু গন্ধে ভরা
অচলাতন
শববাহী শকটেরা।
এই অপ্সরী!
চলনা মেঘনা পাড়ে চলে যাই,
ছোট্ট বেলার মত
হাতে হাত ধরে
ঝাঁপ দেই বার বার
মেঘনার প্রাণময়, কিশোরী জলে।
পড়ে থাক বিবর্ণ যানজটের
এই বিষাক্ত নগর,
দিনা ন্তে।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন