কিছু কথা ছিল তোমার সাথে,
খুবই অপ্রয়োজনীয় কিছু কথা।
যে দুঃখগুলো এতকাল তুলে রেখেছি
যে সুখগুলো ভাগ করে নেব ভেবেছি
সবটুকু নিয়েই এসেছি আজ
তুমি তৈরী তো!
এসো, মুখোমুখি বসে কিছু মেঘ ভাঙ্গি
এসো, হেসে হেসে দু’টো রংধনু পান করি
এসো, চোখে চোখে একবার রেনর’কে আঁকি।
কথাগুলো এমন কিছু দামী নয়,
নেই কোন তাড়া
তুমি অবসর হয়েই না হয় এসো
অন্য কোনদিন, অন্য কোন সময়।
আজ এটুকুই থাক তবে---
তেমন তো প্রয়োজনীয় কথা এসব নয়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

