বর্ষার প্রথম বৃষ্টিতে!
১৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে তোমার নয়, তুমিও তার নও নিশসংকোচে বলে গেলে! যে তোমার হয়েছে তারই বা হয়েছ কত টুকু! তোমার পৃথিবী থেকে সামান্য বিকেলটিই হয়ত ছিল তার জন্য বরাদ্দ, সে তো তার জীবনের বৃন্ত থেকে অহর্নিশ সুখের কলিগুলো ছিড়ে এনে সন্তর্পণে তোমাকে করেছে উপহার! তার অস্তিত্ব জুড়ে তো কেবল তুমিই ছিলে! তোমার অস্তিত্ব জুড়ে তাকে এতটুকু কি দিয়েছিলে তুমি ঠাই?
অস্তিত্বে অস্তিত্ব মিশে যায়
নিজের ছায়াকেও মনে হয় কারো দুরভিসন্ধি
আমার আমিত্বকে গ্রাস করে কোন বিস্মৃতির মেঘ
একলা প্রহরগুলোতেও ঝিরঝির বৃষ্টি
বলো কি করে হবো আমি একা!
আমার বহুকালের একলা হবার সাধ! বুদ্ধিমতি কোকিলের ডিমে কাকের তাতে সন্তানের আগমন! অথচ আত্মদহনে দহিত হয় হতবিহব্বল কোন বোকা মানব! আহা কি নির্বোধ এই নির্বুদ্ধিতা! বেচারা কাক! দুর্গন্ধময় ডাস্টবিনে লালিত হয়েও শেখে না প্রতারণার অংক কষা। আর সুকন্ঠি কোকিল! এত সুর নিয়েও বিশ্বাসের ছন্দ পতন ঘটায় উৎসারিত ধোকার মায়াজালে। তবে বলো কাকে করবে তুমি বিশ্বাস? তাই বুঝি কিছু কষ্ট একেবারে করে দেয় নিশ্চুপ! একটা শব্দহীন মুহূর্তের আশায়
কাতর চোখে চেয়েছিলাম নৈশব্দের দিকে!
অবাক বিস্ময়ে দেখেছি কত কোলাহল
আনমনে ভর করে সশব্দে খুলে দেয় হৃদয় কপাট!
ভিজে যায় মন বর্ষার প্রথম বৃষ্টির ঝাপটায়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস...
...বাকিটুকু পড়ুন
অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।
তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন
"ভাই, এইখানেই নামবেন?"
হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯

বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।...
...বাকিটুকু পড়ুন
অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,...
...বাকিটুকু পড়ুন