ভস্মিভুত অনুভূতি!
২৫ শে জুন, ২০১৩ রাত ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আরো কিছু দুঃখ জমিয়ে একাকী রাতের আকাশ ছোঁব!
কালো চাঁদরে সফেদ অক্ষরে লিখে দিব
নির্ঘুম জোনাকির নিভৃতে অশ্রুকাহন!
বিধস্থ আভার ধূপের অনলে তিল তিল করে নিজেকে পুড়িয়ে
একটু একটু করে নিভে যাবার নিশংস কাহিনী!
হে সোডিয়ামের নিয়ন আলোয় চোখ ধাঁধানো রোবটেরা
ফোপানো অনুভূতিকে আর মুছে দিও না
অশুদ্ধতার নাম দিয়ে!
চাঁদের মত উদ্ভাসিত হতে দাও
ছলছল কষ্টগুলোকে নীলাম্ভরের দহিত বুকে!
দেখুক ধরিত্রীবাসি!
তৃষিত হয়েও কি করে কেউ ছুঁয়ে দেখে না সমুদ্রের জলরাশি!
যার মনে আছে নদীর মিলনের আকাঙ্ক্ষা!
আর বলো না তুমি আবেগীকে কান্না ভুলে যেতে
দিও না প্ল্যাস্টিকে মোড়ানো বাস্তবতার দোহাই!
প্রেম কেলেন্ডারের পাতা চেনে না,
চেনে না সে মহাকালের সীমারেখা!
যুগে যুগে সে এক, অদ্বিতীয় স্বত্বা!
তাই আর বলো না তুমি গাড়তে সমাধি আবেগীর বুকের গোরস্থানে!
দেখো মৃত অনুভূতিরা শবের বেশে সন্তর্পণে ধেয়ে আসে
অশরীরীর কালো চোখে দুঃখ জেগে রয়!
প্রিয় হারানোর বেদনা,
কেউটে শাপের দংশনের বেদনা,
অনাহারীর ক্ষুধিত প্রাণের কাতরানোর বেদনা,
শিশু মৃত্যুর বেদনা
গত সুনামীতে ভেঙে যাওয়া সুখ পায়রার ঝাপ্টানো ডানার বেদনা
সব ভস্মীভূত হয়ে গড়ে তোলে আর্তনাদের স্তুপ!
এখানে পরাস্থ হয় কোকিলেরা মিহিন সুরের মূর্ছনা
বড় মানবেতর যাপিত প্রণয়ের অবাধ্য ভালোবাসা! রচনা কালঃ১৩ মার্চ ২০১৩ ইং।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস...
...বাকিটুকু পড়ুন
অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।
তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন
"ভাই, এইখানেই নামবেন?"
হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯

বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।...
...বাকিটুকু পড়ুন
অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,...
...বাকিটুকু পড়ুন