somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাধীনতার চল্লিশ বছর প্রাপ্তি আর অপ্রাপ্তির পোস্ট মর্টেম ।প্রথম পর্ব

১৫ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত পোহালেই স্বাধীনতার চল্লিশ বছর পুর্তির উৎসব শুরু হবে।আজ এই লগ্নে দাঁড়িয়ে যদিও অনেক অভিযোগ তোলা হয় কিন্তু আমি আমার এই ক্ষুদ্র জীবনের অতি ক্ষুদ্র কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরব।যার মাধ্যমে আপনারা নিজেই প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব নিকেশ করতে পারবেন।
১৯৯৩ সাল সবেমাত্র বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করেছি।ঢাকায় গিয়ে এক চাচাতো ভাইয়ের সহযোগিতায় একটি প্রাইভেট কোম্পানীতে চাকুরী নিয়েছি।সংসারের সবার বড় ।বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ।ছোট ভাই-বোনের ভবিষ্যৎ চিন্তা করে অধিক রোজগারের আশায় মালেশিয়া পাড়ি জমাই।১৯৯৪ সালে রোজার ঈদের ছুটিতে ঘুরতে বের হই।শারীরিক ভাবে দীর্ঘদেহী এবং সুস্বাস্থ্যের অধিকারী হওয়াই অনেকেই ফাকিস্তানী মনে করতো।হঠাৎ একজন পেছন থেকে বলে উঠলো তুই সন্ত্রাসী (আওয়া টেরোরিস্ট)।আমি বিনয়ের সাথে জিঙ্গেস করলাম, তুমি আমাকে টেরোরিস্ট বললে কেন? তার উত্তর সব পাকিস্তানী টেরোরিস্ট,তুই পাকিস্তানী সুতরাং তুই টেরোরিস্ট।আমি তাকে বললাম যে আমি পাকিস্তানী নই, আমি বাংলাদেশী।সে কিছুতেই বিশ্বাস করতে চাইছিলোনা।বরং মিথ্যেবাদী বলে গালি দিচ্ছিল।ভাগ্য ভাল, তখন পাসপোর্ট সাথে রাখার নিয়ম ছিল।আমি পাসপোর্ট বের করে দেখালে মাফ চেয়ে লজ্জিত হয়ে চলে গেল। তখন আমি বুঝেছি পাকিস্তান থেকে ভাগ হয়ে দেশ স্বাধীন হয়ে কি লাভ হয়েছে।
১৯৯৮ সালে পূর্ব এশিয়ার অর্থনৈতিক মন্দার ধাক্কা আমাদের উপর পড়ল।দেশে চলে আসি।ইচ্ছে ছিল শিক্ষকতা করে বাকী জীবন কাটিয়ে দেব।এ পেশার সুনাম ফিরিয়ে আনতে চেস্টা করব।কিন্তু
আমার সেই আশা পূরণ হয়নি।বাধ্য হয়ে প্রবাসে পাড়ি দিলাম। এবার মরুভুমিতে।ভাল পজিশানে চাকুরী করার সুবাদে অনেক লোকের সাথেই কথা হয়।একদিন এক পেলেস্টাইনী কেমিক্যাল ইন্জিনিয়ার এসে বললো,তোদের দেশে এত মান সম্পন্ন মেলামাইন সামগ্রী প্রস্তুত হয় জানতাম না । আজ এক মার্কেটে গিয়ে দেখি মেলামাইনের প্লেট। মেড ইন চায়না ২রিয়াল/পিস। আর মেড ইন বাংলাদেশ ২০রিয়াল/পিস।আমি মনে করলাম হয়তো ভুলে ২ এর জায়গায় ২০প্রিন্ট হয়েছে।কাউন্টারে গিয়ে যখন জানতে পারলাম এটার মূল্য আসলেই ২০রিয়াল তখন মনযোগ দিয়ে দেখেছি আসলেই এটা বিশ রিয়াল মুল্যমানের হতে পারে।তখন এক মিশরীয় মেকানিক্যাল ইন্জিনিয়ার বললো রিয়াদের সবচাইতে অভিজাত শপিং মল কিংডম টাওয়ারে সব ব্রান্ডের কাপড় মেড ইন বাংলাদেশ।
সৌদি আরবে জুমার নামাজের খুৎবায় সমস্যা জর্জরিত মুসলিম দেশ গুলির জণ্য দোয়া করা হয়।পেলেস্টাইন,কাশ্মীর,ইরাক,আফগানিস্তান এবং গত ২/১ বছর যাবৎ যোগ হয়েছে পাকিস্তান। তখন বুঝি স্বাধীনতার প্রাপ্তি।গর্বে বুক ভরে উঠে।
অসমাপ্ত
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরো বিশ্বকাপ জুড়েই আলোচনার কেন্দ্রে ছিল তৌহিদী জনতা।

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪


ফিফা বিশ্বকাপের রোমাঞ্চে সারা বিশ্ব যখন মেতে ওঠে, তখন আমাদের দেশের একদল মানুষের অতি-উৎসাহ এবং অনভিপ্রেত কর্মকাণ্ড সমাজের একটা বড় অংশকে বিভ্রান্ত ও বিরক্ত করেছে। ফাইনাল ম্যাচের রাতেও... ...বাকিটুকু পড়ুন

অবশেষে শেষ হলো! কিন্তু তিনি ফিরবেন কবে?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ২০ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৫

আমি সর্ব প্রথম আগ্রহ নিয়ে ফুটবল ওয়ার্ল্ডকাপ দেখেছিলাম ১৯৯৮ তে। তখন আমি ক্লাস ৮এর ছাত্র।



আমার বড় ভাইয়ের তখন ফ্রান্সে যাবার কথা আমার আম্মার এক আত্মীয়ার বরের ব্যবসা ছিলো ফ্রান্সে।... ...বাকিটুকু পড়ুন

FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলা নিয়ে আমার সামান্য কিছু কথা

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২৮

গতকালের FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলায় মেসি অত্যন্ত নিষ্প্রভ ছিলেন। দর্শকদের তাকে মাঠে খুঁজতে হয়েছে, তিনি তার চিরাচরিত স্বভাব অনুযায়ী এ প্রান্ত থেকে ও প্রান্তে, মাঠের সর্বকোণে বল... ...বাকিটুকু পড়ুন

চেতনা, ৭১ , পাকিস্তান ঘৃনা ও বাংলাদেশের প্রেক্ষাপট।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:০৫


যুদ্ধে ক্ষতবিক্ষত বাংলাদেশ ও যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনাম দুটো দেশের অর্থনৈতিক যাত্রা শুরু হয় প্রায় একই সময়ে কিন্তু তুলনামূলক ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক ক্ষেত্রে ভালো ছিল। বাংলাদেশে ছিল অনেক ভারী... ...বাকিটুকু পড়ুন

আজকে আমার মন ভালো নেই

লিখেছেন সামিয়া, ২১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে... ...বাকিটুকু পড়ুন

×