somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেতে যেতে ইয়ুমথাং

৩০ শে মে, ২০১২ দুপুর ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিয়ালদাহ্ থেকে দা্র্জিলিং মেইলে চেপে বসলাম।উদ্দেশ্য গ্যাংটক।আপাত সময়টুকো আমার সফরসঙ্গী হিসেবে পেলাম ৭ জন বিদেশী বন্ধুদের।দুই জন চেক,দুই জন ফরাসী এবং তিন জন বৃটিশ।ওদের গাইড হিসেবে যাচ্ছে ইন্ডিয়ান বংশদ্ভুত একজন আমেরিকান।তারাও আমার মতো প্রথমবার গ্যাংটক যাচ্ছে জাতিসংঘের একটা প্রজেক্টের কাজে।ইতিমধ্যে ওদের উৎসাহের ভয়াবহতা টের পাচ্ছি।অনেক রাত পর্যন্ত ওদের সাথে গল্প করে কাটালাম।বাংলাদেশকে জানালাম যতটুকো সম্ভব।



বাংলাদেশ দেখার আমন্ত্রন জানিয়ে সকালে ওদের বিদায় জানালাম নিউ জলপাইগুড়িতে।ইতোমধ্যে ওদের গাড়ি চলে এসেছে আর আমিও পেয়ে গেছি সঞ্জয় দা'কে।ডিসকভারি ট্যুর এন্ড ট্রাভেলসের জলপাইগুড়ি শাখার ম্যানেজার এই ভদ্রলোক।দাদার দায়িত্ব ছিল আমাকে গ্যাংটক পর্যন্ত পৌঁছে দেয়ার।দুপুর নাগাদ গ্যাংটক পৌঁছে গেলাম।উঠলাম আনন্দ লজে।দুপুরে খেয়ে কিছুক্ষন বিশ্রাম নিলাম।বিকেলে বের হলাম শহরটা ঘুরে দেখতে।এদিকে হোটেল ম্যানেজার আমাকে বার বার বলে দিয়েছে তাকে রাত ৮টার মধ্যে জানাতে হবে আমি কোন দিকে যাব।নর্থ,সাউথ নাকি ওয়েস্ট।যদিও আমার উদ্দেশ্য নর্থে যাব।আবার ওয়েস্ট সিকিমের প্রধান আকর্ষন "পেলিং" দেখার লোভও সামলাতে পারছিনা।যেহেতু আমি ৩দিনের প্যাকেজ কিনেছি ওদের থেকে তাই আমাকে যেকোন একটা চুজ করতে হবে।শেষপর্যন্ত আমার কাঙ্খিত "ইয়ুমথাংকেই" বেছে নিলাম।গ্যাংটক থেকে ইয়ুমথাংয়ের দূরত্ব ১৩৪ কি:মি:।উত্তর সিকিমের যে সীমান্ত মিশে আছে চীনের সাথে পাহাড়ীয় আলিঙ্গনে আমার স্বপ্নময় যাত্রা সেখানেই।



খুব সকালে টাটা সুমোতে উঠে বসলাম।এবার সঙ্গী হিসেবে পেলাম জামশেদপুর এবং রাজস্থানের দুটি নিউলি মেরিড কাপল।অন্য একটা পরিবার আসছে যোধপুর থেকে।একটা তথ্য জানাল আমাদের ড্রাইভার প্লাস গাইড,গ্যাংটকের মতো ছোট্র শহরে প্রায় ৩ হাজার তরুন তাদের জীবিকা নির্বাহ করছে টাটা সুমো চালিয়ে।



যাত্রা শুরু হতেই আমার কানে কেবলি ধ্বনিত হচ্ছিলঃ

পথহারা তুমি পথিক যেন গো সুখের কাননে
ওগো যাও,কোথা যাও...




চলছে মেঘেদের লুকোচুরি খেলা


পাহাড়ের খাঁজ কেটে সাপের মতো এঁকে বেঁকে চলে যাওয়া রাস্তা গুলো তার ভয়ংকর সুন্দর! সৌন্দর্যের জানান দিচ্ছে প্রতি মুহূর্তেই।এক পাশে আকাশ ছুঁয়ে গর্বিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে উদ্ধত পাহাড় অন্য পাশে কয়েক হাজার ফুট গভীর মৃত্যু খাদ।সুন্দরের এই বৈপরিত্য অবচেতন মনে যেন সৌন্দর্যের এক নতুন ভাষা হয়ে প্রকাশিত হল আমার কাছে।



দূরত্ব যতই বাড়ছিল ততই আমরা মেঘের কাছাকাছি পৌঁছুতে লাগলাম।মধূসুদন,আমাদের গাইড যখন জানাল আমরা এখন ভূপৃস্ঠ থেকে সাড়ে সাত হাজার ফুট উপরে,শুনেই একটা রোমাঞ্চকর অনুভূতির স্বাদ পেলাম।যাত্রাপথে সেভেন সিস্‌টার্‌স নামে সাতটা ঝর্ণার দেখা পেলাম যার রুপের বর্ণনা দেওয়ার সাধ্য আমার কলম কিংবা কীবোর্ডের নেই।রুপের আগুন ছুঁতে হবে,জ্বলতে হবে-পুড়তে হবে সবশেষে নিজেকেই হারাতে হবে,হারাতেই হবে।

এমন পাহাড়ী নদীর স্বচ্ছ জলধারায় কে না হারাতে চায়?





“Drive slowly, someone is waiting for you”
“Passport Driving, Divorce thrilling

এরকম আরো অসংখ্য মজার এবং তাৎপর্য্যপূর্ণ লেখা সবার দৃষ্টি কাড়তে বাধ্য,যা চোখে পড়বে রাস্তার প্রতি বাঁকে বাঁকে।

আমাদের প্রথম গন্তব্য লাচুং।ওখানের একটা রিসোর্টে রাত্রিযাপন।পরদিন ভোরে ২২ কি:মি: দূরত্বের ইয়ুমথাং।

এই আমাদের রিসোর্ট,এখানেই রাত কাটালাম




চলবে...
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১২ সকাল ১১:০৭
৯টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুপ্তদের সকল অপকর্মের তদন্ত হোক....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৪৮


সময় যত যাচ্ছে, ততই বেরিয়ে আসছে অস্বস্তিকর সত্য!
সময় গড়িয়ে যাচ্ছে- আর অতীতের অনেক ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

বিভিন্ন ভিডিও ফুটেজ, সাক্ষ্য ও তথ্য সামনে আসছে-
যেখানে দেখা যাচ্ছে, আওয়ামী... ...বাকিটুকু পড়ুন

হযরত ইব্রাহীমের (আ.) কুরাইশ আহলে বাইতের মধ্যে হযরত আলীর (রা.) মুসলিম বিশ্বের নেতৃত্বের সময় সবচেয়ে কম

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৫৯



সূরাঃ ২ বাকারা, ১২৪ নং আয়াতের অনুবাদ-
১২৪। আর যখন তোমার প্রতিপালক ইব্রাহীমকে কয়েকটি বাক্য (কালিমাত) দ্বারা পরীক্ষা করেছিলেন, পরে সে তা পূর্ণ করেছিল; তিনি বললেন নিশ্চয়ই আমি তোমাকে... ...বাকিটুকু পড়ুন

শিক্ষকের মর্যাদা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১:২৩


কবিতাটার কথা কি মনে আছে? বাদশাহ আলমগীর একদা প্রভাতে গিয়ে দেখলেন, শাহজাদা এক পাত্র হাতে নিয়ে শিক্ষকের চরণে পানি ঢালছে, আর শিক্ষক নিজ হাতে নিজের পায়ের ধূলি মুছে সাফ... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

×