somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডুয়ার্সে জঙ্গল সাফারী(প্রথম পর্ব)

০১ লা আগস্ট, ২০১৩ রাত ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব ইচ্ছে ছিল দার্জিলিং থেকে আবারো সিকিম ঘুরে আসার।এমনিতেই বাংলাদেশীদের জন্য সিকিম আসা খুব রিস্কি(পরিচয় লুকিয়ে আসতে হয়),ইদানিং সেটা প্রায় অসম্ভব।প্রচন্ড কড়াকড়ি সিকিম বর্ডারে।তারপরও একটা ব্যবস্থা করে ফেলেছিলাম।সেটাও ভেস্তে গেল যখন জানলাম সিকিম আবার অশান্ত হয়ে পড়েছে।X(
পরে ভাবলাম তাহলে আবার নেপাল যাই।আমার সঙ্গীর আবার কখনো নেপাল যাওয়া হয়নি।শিলিগুড়ি পৌঁছে দেখি সেটাও হচ্ছেনা।দু'দিনের বন্ধ শুরু হয়েছে নেপালে। :(( এখন নতুন করে আবার প্ল্যান করতে হবে।বিকেলে পরিচিত কিছু বন্ধুবান্ধব ছিল ওদের সাথে দেখা করলাম।বিধান মার্কেট ও হংকং মার্কেট ঘুরে ঘুরে শপিং করলাম সামার সেলে।শেষে ওদের পরামর্শে ঠিক করলাম এবার তাহলে ডুয়ার্সেই যাব।
শিলিগুড়ি থেকে চালশা যাওয়ার পথে এরকম দিগন্ত বিস্তৃত অসংখ্য চা বাগানের দেখা পাওয়া যায়



পরদিন সকাল ৮টায় শিলিগুড়ি থেকে ট্রেন।গন্তব্য ৬১কিঃমিঃ দুরত্বের চালশা।রিসোর্ট কনফর্ম করা হয়েছে শিলিগুড়ি থেকেই।এক পাশে দার্জিলিং থেকে নেমে আসা উদ্ধত পাহাড় অন্য পাশে সুবিশাল সব চা বাগান পেড়িয়ে পৌছতে এক ঘন্টার মতো লাগলো।চালশা পৌঁছে পড়লাম আর এক বিপদে।রিসোর্ট কনফার্মেশের রিসিট খুঁজে পাচ্ছিনা।ওখানে এড্রেস সহ ডিটেইল্স ডিরেকশান দেওয়া ছিল।এখন কি করি।ফোন করতে গিয়ে দেখি ফোনে ব্যালেন্স নেই।পুরো চালশা ঘুরেও কোন ফোন বুথ পেলাম না।শেষে একজন কে অনুরোধ করে তার মোবাইল থেকে ফোন করে শিলিগুড়িতে জানালাম যে আমাদের রিসিট হারিয়ে ফেলেছি এবং এটা যেন রিসোর্ট ম্যানেজার কে জানিয়ে দেওয়া হয়।





চালশা থেকে এবার বাসে করে লাটাগুড়ি।এখানেই আমাদের কাঙ্খিত ডুয়ার্সের গরুমারা ন্যাশনাল পার্ক।৮০ বর্গকিঃমিঃ এলাকা জুড়ে বিস্তৃত এই পার্কটিকে ১৯৯২ সালে ভারত সরকার ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষনা করে।লাটাগুড়ি নেমে ভ্যানে করে পৌঁছে গেলাম আমাদের রিসোর্ট পাঞ্চোলী।রিসোর্ট ম্যানেজার আমাদের হেনস্তার খবর ইতিমধ্যে জেনে গেছে।বাংলাদেশ থেকে আসছি শুনে সে তো গল্পের ঝাপি খুলে বসল।সে জানাল তার পূর্বপুরুষও বাংলাদেশের এবং তা আমাদের এলাকার।তার মামাদের নাম বলার পর আমিও তাদের চিনতে পারলাম।সে এক মজার দৃশ্য।তার গল্প যেন আর ফুরোয়না।

পাঞ্চোলী রিসোর্ট





দুপুরের খাবার খেয়ে কিছুক্ষন ঘুমিয়ে নিলাম।বিকেলে বেরিয়ে পরলাম ডুয়ার্স ঘুরে দেখতে।ছোটবেলা থেকেই উপন্যাসের পাতায় পাতায় ডুয়ার্সের সাথে পরিচয়।সমরেশ,সুনীল,বুদ্ধদেবের কতো শতো উপন্যাসে আমরা ডুয়ার্সের গল্প শুনে আসছি।লাটাগুড়ি,ময়নাগুড়ি এই নামগুলির সাথে আমরা সবাই কমবেশি পরিচিত।এবার মিলিয়ে নেওয়ার পালা।হোটেল ম্যানেজার দিপু দা'কে বলে আগেই একটা ভ্যানের ব্যাবস্থা করে রেখেছিলাম।ভ্যান চালক হঠাত জানতে চাইল আমরা ট্রাইবাল ড্যান্স দেখতে যাচ্ছি কি না।ট্রাইবাল ড্যান্স দেখতে চাইলে আগে থেকেই হোটেলে জানাতে হয়।দিপু দা'র ভূলে এই ইভেন্ট টা দেখা হলোনা।





বনের ভেতরে প্রবেশ করছি



সন্ধ্যার মধ্যে রিসোর্টে ফিরে আসলাম।সাথে নিয়ে আসলাম দিপু দা'র বন্ধুর বাগানের ১কেজি তাজা চা।



চলবে...
২৪টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×