somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাশ্চাত্যে ইসলাম

২৪ শে জুন, ২০১০ রাত ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসলাম কখনো বাধ্য করেনি কাউকে ধর্মান্তরিত হতে । তারপরও যুগে যুগে মানুষ ইসলামের মহানুভবতায় অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করছে । যেমন বিগত কয়েকটি বছরে দেখা যায় :

পশ্চিম জার্মানী :


সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে, বর্তমানে পশ্চিম জার্মানীতে মুসলিম সংখ্যা প্রায় ১৯ লক্ষ । পশ্চিম জার্মানীর হামবুর্গ সর্বাপেক্ষা বেশি মুসলিম-অধ্যুষিত নগরী ।

আরউইন বায়ার কয়েকবছর আগে ইসলাম গ্রহণ করেছেন । তিনি ছিলেন এক প্রটেস্ট্যান্ট পরিবারের সন্তান । খ্রীস্ট ধর্মের প্রতি আকর্ষণ হারিয়ে তিনি বিভিন্ন ধর্ম নিয়ে পড়াশুনা করেন । এরপর ইসলামে দীক্ষিত হন । তিনি হামবুর্গ থেকে প্রকাশিত আল-ফাজর পত্রিকার প্রকাশক । এক সাক্ষাতকারে তিনি বলেছেন, মাত্র এক বছরে শুধু তাঁর প্রচেষ্টাতেই দুইশত জার্মান পরিবার ইসলাম গ্রহণ করেছে ।

২৭ বছর বয়স্কা সেবনে স্মীথ বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সময় ইসলাম গ্রহণ করেন । আরব,তুরস্ক এবং পাক-ভারত উপমহাদেশীয় কিছু মুসলিম সহপাঠীর কলুষহীন উন্নত চরিত্র তাকে ইসলামের প্রতি কৌতুহলী করে তোলে । শেষপর্যন্ত এক লেবাননী সহপাঠীর সহায়তায় ইসলাম সম্পর্কে প্রচুর জানার পর ইসলাম গ্রহণ করেন ।
তিনি বলেন, যেদিন প্রথম ইসলামী পোশাক পরে বিশ্ববিদ্যালয়ে গেলাম সেদিন পূর্ব-পরিচিত ৪/৫ জন জার্মান সহপাঠী নানা প্রশ্ন বাণে আমাকে জর্জরিত করে দিয়েছিল । এরপর আর কোন দিন অসুবিধায় পড়তে হয়নি । বরং লক্ষ্য করেছি, মাতৃজাতির সহজাত প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ আমার এ শালীন পোশাক তাদের অধিকাংশের মধ্যে শ্রদ্ধাবোধই জাগ্রত করেছে ।

আমেরিকায় ইসলাম :

১৯৯০ সালের এক ঘটনা । জনাব রায়হান খান আমেরিকান ইস্টার্ন মিসিগান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক । তাঁর এক ছাত্রী ইসলাম গ্রহণ করে ইসলামী পোশাক ও আচার-আচরণে নিজেকে অভ্যস্ত করে ফেললে তিনি পরীক্ষামূলক ভাবে তাকে কিছু প্রশ্ন করেন । তাদের এ প্রশ্নোত্তর গুলো পরে উত্তর আমেরিকার "ইউনিটা টাইমে"প্রকাশিত হয় ।
তাঁর একটি প্রশ্ন ছিল:" আপনি নিজের মাথার চুল পর্যন্ত নেকাব দিয়ে ঢেকে রাখেন । আমেরিকার এ সমাজে আপনার এ পোশাক কেমন লাগে?"
তিনি উত্তরে বলেন :" একজন ধার্মিক মহিলার অনুভূতি যেমন, আমারও তেমন । মাথা ঢেকে রাখার কারণে অর্ধ উলঙ্গ মেয়েদের ভীরে একটি স্বতন্ত্র নিরাপত্তা বোধ করি । সাধারণত আমেরিকার মেয়েরা অর্ধ উলঙ্গ থাকার কারণে সবসময় অপহরণ আর ধর্ষণের আশংকার মধ্যে থাকে । কিন্তু আমাকে সে শংকা পোহাতে হয় না ।"
তাঁর আরেকটি প্রশ্ন ছিল:"আমেরিকাতে যারা ধর্মান্তরিত হচ্ছে ,তাদের অধিকাংশই ইসলাম গ্রহণ করছে । এ ব্যাপারে আপনার অভিমত কি?"
তিনি বলেন:" এটার একটিই কারণ, পশ্চিমা জগতের জীবন সংগ্রামে না আছে সভ্যতার নাম-গন্ধ,না আছে সেখানে কোন ভারসাম্য ও পবিত্রতা । অথচ ইসলাম এগুলোর সমন্বয়ে একটি উন্নত জীবনের পথনির্দেশ দিয়েছে । পশ্চিমা দুনিয়ার সংকটপূর্ণ জীবনাচার থেকে ইসলাম বহু উন্নত ও উঁচুমানের ।"

শীর্ষস্থানীয় এক বৃটিশ বিজ্ঞানী ড: আর্থার জে এলিসন ইসলাম গ্রহণ করার পর একবার বলেন : "পবিত্র কোরআনে মানব সৃষ্টি সম্পর্কিত যেসব তথ্য রয়েছে সেসব নিয়ে দীর্ঘকাল প্যারাসাইকোলজিক্যাল গবেষণার ফলে এ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, কোরআন কোন মানুষের রচিত গ্রন্থ নয় এবং এতে নির্দেশিত ধর্মমতই প্রকৃত সত্য ধর্ম ।"

এতো গেল দুটি দেশের নতুন ও পুরনো ঘটনা ।এ ধারাতেই চলছে এসব দেশে ইসলামের অগ্রযাত্রা ।যার অগণিত প্রমাণ আমরা বিদেশি ইসলামী পত্র-পত্রিকার দিকে নিয়মিত চোখ রাখলেই দেখতে পাচ্ছি । এভাবেই চলছে, চলতে থাকবে ।
১৪টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×