somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইতিহাসের পাতায় পাবনা

১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইতিহাসের বিভিন্ন নিদর্শনের সাক্ষী পাবনা । প্রাচীন কালে পাবনা ছিল গৌড় রাজ্যের অন্তর্ভুক্ত । আর জেলা হিসেবে প্রকাশ পায় ১৮২৮ সালে । প্রাচীন কাল থেকে বিভিন্ন সাম্রাজ্য আর জমিদারীর পরশ পেয়ে এখানে গড়ে ওঠে অনেক ঐতিহাসিক নিদর্শন । বিভিন্ন সময়ে গড়ে ওঠা এসব ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে মসজিদ, মন্দির, জমিদারবাড়ি সহ বেশ কিছু স্থাপনা ।
১....

এটার নাম সমাজ শাহী মসজিদ । সমাজ নামের গ্রামটির অবস্থান ছিল চলনবিলের ধারে । কোন এক নবাবের ভাই এখানে এসে বসতি গাড়েন আর পরগনায় পরিণত করে এখানে রাজধানী করেন ।
ঐতিহাসিক এ স্থানে ১৫৫২ খ্রি: সুলতান শেরশাহ শুরের ছেলে সমিরের সময়ে মসজিদটি নির্মিত হয় ।
২...

এটা পাবনা সদরের দিলালপুর চৌধুরীবাড়ি মসজিদের গায়ে স্ট্যাকো অলঙ্করণ । উনবিংশ শতকের মাঝামাঝিতে আজিমউদ্দিন চৌধুরী মসজিদটি নির্মাণ করেন ।
৩...

পাবনার অন্যতম এক আকর্ষণ এটি । জোড়বাংলা মন্দির । মুর্শিদাবাদের নবাবের এক তহশীলদার ব্রজমোহন ক্রোড়ী আঠার শতকের মধ্যভাগে এ মন্দিরটি নির্মাণ করেন । মন্দিরটি বাহির থেকে দেখতে দুইটি জোড়া লাগানো দোচালা কুঁড়েঘরের মতন ।
মন্দিরের প্রবেশদ্বার :

প্রবেশ-দ্বারের স্থাপত্য-কর্ম :

৪...

সুজানগর উপজেলার তাতিবন্দের জমিদার বাড়ি । উপেন্দ্রনারায়ণ চৌধুরী ছিলেন এ জমিদার বংশের প্রতিষ্ঠাতা । জমিদার বাড়িটি ছিল প্রায় পঁচিশ বিঘা জমির উপর । তাতিবন্দ ছিল পাবনার অন্যতম একটি সমৃদ্ধ জনপদ ।
৫...

দুলাই চৌধুরী জমিদার বাড়ির প্রবেশ পথ ।
উনিশ শতকের প্রথম দিকে এ জমিদার বাড়ির গোড়া পত্তন হয় । বাড়িটি চারদিকে পরিখা বেষ্টিত ।
৬...

এটা শীতলাই জমিদারদের কর্তৃক পাবনা শহরে নির্মিত শীতলাই হাউজ ।
৭...

নীলকুঠি। এটা উনিশ শতকে পাবনা সদরে নির্মিত ।
৮...
পয়দা জমিদার বাড়ি ও দোলমঞ্চ মন্দির :

৯...
তাড়াশ জমিদার ভবনের অলঙ্কৃত ক্যাপিটাল :

পাবনা শহরের সবচেয়ে নামকরা জমিদার পরিবার এটি ।বনমালী রায়বাহাদুরের এই বিল্ডিংটি এখনো অক্ষত অবস্থায় রয়েছে ।
১০...

পাবনা জুবিলি ট্যাংক । ইংরেজ শাসনামলে মহারাণী ভিক্টোরিয়ার রাজত্বকালের সিলভার জুবিলি স্মরণে ১৮৮৭ সালে এ ট্যাংকটি খনন করা হয় ।
১১...

পাবনার অন্যতম বড় আকর্ষণ এই হার্ডিঞ্জ ব্রীজ । শুরুতে এর নাম ছিল সাড়া ব্রীজ ।পদ্মা নদীর উপরে নির্মিত এই রেইল-ব্রীজটি ১৯১৫ সালে ভাইসরয় লর্ড ব্যারন হার্ডিঞ্জ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন ।

এছাড়াও পাবনার আনাচে কানাচে রয়েছে আরো অনেক ঐতিহাসিক স্থাপনা যেগুলো অযত্নে অবহেলায় বিলুপ্ত-প্রায় । সরকার ও জনগণের সুনজরের অভাবে দিনে দিনে আমাদের মাঝ থেকে এ সব নিদর্শন হারিয়ে যাচ্ছে ।

---------------------------------------------------------------------------------
২৯টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×