এ কাহিনীর সূত্রপাতের
সময়কাল অনির্ধারিত।
ভূ-পৃষ্ট শৈল-কঙ্কড়ময় নিরেট
জমাটবদ্ধতায় নি:ষ্প্রান তখন,
মহাকাশের বিচ্ছিন্ন গ্রহ-নক্ষত্র হতে
বিতাড়ীত বায়বীয়রা ঘুরতে ঘুরতে
পৃথিবীর শূন্যাকাশে টুকরো টুকরো
মেঘে পরিণত হতে হতে
প্রকৃতির ইশারায় প্রতিস্থাপিত
প্রানে কামনার জন্ম,
অতঃপর সঙ্গম-
সেই প্রলয়ে নিরেট গ্রহবুকে
সৃষ্ট অগণিত ভেদ শুষে নিলো জীবনকণা
এবং অতিশুষ্কতা হারালো ভূমি,
তখন থেকেই মেঘেরা সঙ্গমে।।
......................................
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


