দুই খাটিয়ার দাগ
___________
২১/০১/০০৬
দুই কাঁধে আমার দুই খাটিয়ার দাগ
এক নানাজীর আর এক দাদাজীর,
আমি নিজ হাতে তাদের শুইয়ে দিয়েছি কবরে
মুখে দিয়েছি মাটি ভরে।
নানাজীর ডাক !
মিষ্টি মধুর লাগে, কানপাতি
একছুটে বান্দা হাজির নতমাথায় গা চুলকাই, যেন ভিখারী।
চৌকির উপর নানাজীর পায়ের কাছে বসে কত গল্প কত জ্ঞান
বৃটিশ থেকে শুরু করে হানাদারদের দেশছাড়া করে চলে বর্তমান-
নানাজী আমার মুক্তিযোদ্ধা ছিলেন গর্বে আমার ফুলে ওঠে বুক
কত অস্ত্র কত যুদ্ধ কত রক্ত সেই সব এখন স্মৃতি দুখসুখ,
সেই নানাজী এখন আর নেই
নাজানি কোন দূর অজানায় ঘোরে
নিজ হাতে তারে শুইয়ে দিয়েছি কবরে
মুখে দিয়েছি মাটি ভরে।
দুই কাঁধে আমার দুই খাটিয়ার দাগ-
দাদাজীর ডাক !
ভয়ে কাঁপে বুক, আটকানো দম
যাব নাকি পালাবো তাই ভাবি
নতমাথায় ছিঁড়িচুল, যেন নরাধম মহাপাপী।
গোসল ওজু সেরে জায়নামাজে দাদাজীর পাশে দিতে থাকি একামত
এভাবেই চলে স্রষ্ঠার কাছে প্রতিদিন প্রতি ওয়াক্ত দাদাজীর এবাদত-
দাদাজী আমার ধার্মিক ছিলেন, স্রষ্ঠার প্রতি হয়ে যায় মাথা নত
ক্বলেমা-নামাজ-রোযা-হজ্জ-যাকাত সব কিছুতেই তার সম্মান তত,
সেই দাদাজী এখন আর নেই
নাজানি কোন বেহেশ্ত্ খানায় ঘোরে
নিজ হাতে তারে শুইয়ে দিয়েছি কবরে
মুখে দিয়েছি মাটি ভরে।
দুই কাঁধে আমার দুই খাটিয়ার দাগ-
এটা কার ডাক! এটা কার ডাক! কানপাতি
কোথায়, নেইতো কেউ ! হতাশ চেয়ে থাকি।
__________________________
______বাকী অরিন্দম
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০০৯ দুপুর ২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



