অধম পুত্ররা
_________
এ নিশীথে আধাঁরের মূল ছেড়ে পাপ-
সর্পের তীব্র ছোবলের বিষ ও জরায়ুতে ওরা
রেখে যায় ইবলিশের কিট, ইবলিশের শিশ্ন
মানবের দু'কাঁধে ভর করে খুঁজে ফেরে
আঁধারের যৌনাঙ্গের গভীরতা।
কাম শেষে ফিরে যায়
পোশাক ও আলোর মহলে তারা সর্বদায় সম্মানিত জন
প্রভুত্বের আসনে বসে দন্তখিলান করে আমরণ।
আমি বলি,
অধম ইবলিশের অধম পুত্ররা
বেঁচে থাক জেগে থাক শেষ নিশীথের আঁধারতক্-
মেঘের সংঘর্ষের বিদ্যুৎ আগুনে
তোমরা পুড়ে ছাই হবে,
অতঃপর জলে মিশে উত্তম হবে।।
___________________________
_________বাকী অরিন্দম
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


