হৃদপিণ্ড চাঁদ
________
মনসাঁইরে তোর দেহবন ফালাফালা জংলী কাঁটার আঘাত, পথবনজলে পড়ে থাকে মন, গতি কেটে যায়
আলোআঁধার ক্ষণ,
বহুদুরে ঝুলে থাকা না দেখেও দেখা হৃদপিণ্ড চাঁদ।
মনসাঁই
শুনেছি ভালোবাসা হৃদপিণ্ড হয়, রক্তে ভাসমান
কখনো ভালোবাসা হৃদপিণ্ড চাঁদ, উজ্জল আসমান
তোর বিষ কাঁটায় জল ও শূন্য আরও নীল আঁধারনীল।।
________________________________
________বাকী অরিন্দম
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


