ঠিকানা বিহীন
_________
আজ তাবৎ পাহাড়ের জুম চাষীরা নিড়ানী-চাপাতী ফেলে গান ধরেছে বর্ষার ক্ষরস্রোতার পাশে, জলে জলে কত ধুয়ে গেলো পাথর জড়ো হলো পাথর জীবপ্রেমআশে।
যেখানে চূড়া স্পর্শকরে মেঘ সেখানে বিদ্যুৎ জল
সেখানে জল স্পর্শকরে পাহাড় ছোটে তীব্র ঢল-
আমি খুলে পড়া ক্ষুদ্রপত্র এক ভেসে চলি ঠিকানা বিহীন
কাল কাল মহাকালে ফোটে জলের স্বপ্ন রঙ্গিন।
আমার সুতো ছেড়া পালে মিশে থাকা হাওয়া
পাহাড়ী দাওয়ায় বসে বাজায় বীণ
ওঠে সুর জাগে ক্ষরস্রোতা,
আমার গতিপথ ধীর হয় ধীর হয় দীর্ঘ হয় সীমানা
আষাঢ় শ্রাবন শেষে খুঁজে ফিরি অজানা মোহনা।।
______________________________
_________বাকী অরিন্দম
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


