অধরা তোমার প্রতি
____________
অধরা
সিঁথিতে সিঁদুর দিওনা-
বহু তপ্তসময় পেরিয়ে এসেও স্পর্শটা অধরাই রয়ে গেলো
জানি তোমার দেহস্পর্শ মাত্রই বিদ্যুৎপৃষ্ট সম পাপ তবুও
সে পাপের প্রতি আকর্ষন একটুও কমেনা আমার।
একদা
তুমি হাওয়ার গাড়িতে সুগন্ধী হয়ে এসেছিলে
দেহজ দানাগুলোর উন্মাদনায় ভেসেছিলে-
তুমি
জলজ দেহকলসে কিভাবে ধারন করো শুষ্ক বিদ্যুৎ
আজও
আমার খরতাপে ফাটা হৃদয়ে বড়ই আদ্রতার অভাব।
সিঁদুর স্পর্শ
সিঁথির রক্তনালায় আমার সমস্ত পাপ
নিমিষে হাওয়াই মিলিয়ে যাবে, তুমিও অধরাই রয়ে যাবে।
________________________
________বাকী অরিন্দম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



